সবুজ পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা একবিন্দু কার্শিয়াং মুক্তপ্রাণ ও খুশির ছোঁয়া
সবুজ পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা একবিন্দু কার্শিয়াং মুক্তপ্রাণ ও খুশির ছোঁয়া
করোনা ভাইরাসে জেরে থমকে রয়েছে ভ্রমণ শিল্প। মার খাচ্ছেন ট্রাভেল এজেন্ট এবং তাঁদের সংস্থা। একঘেয়ে শহুরে জীবন থেকে কয়েক দিনের জন্য মুক্তি পেতে হাঁসফাঁস করছেন ভ্রমণ পিপাসু বাঙালি। কেউ কেউ তো পুজোর ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করেও বসে আছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বেন পাহাড়ে। তাঁদের জন্য সুন্দরী কার্শিয়াং আদর্শ ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে। সূচি তৈরি করে নিন এখুনি।

অবস্থান
দার্জিলিং থেকে ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত কার্শিয়াং সমুদ্রতল থেকে ১৪৫৮ মিটার অর্থাৎ ৪৮৬৪ ফুট উচ্চতায় মাথা তুলে দাঁড়িয়ে। যে শব্দের থেকে এই এলাকার এমন নামের বুৎপত্তি, সেই কার্শাংয়ের অর্থ 'সাদা অর্কিডের ভূমি'। ১৮৩৫ সালে সিকিমের কোগিয়াল রাজবংশের হাত থেকে কার্শিয়াং নিজেদের হেফাজতে নিয়েছিল ইংরেজ। ১৮৮০ সাল থেকে এই স্থান পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তারপর থেকে বিশেষ করে বাঙালিদের ঝালে-ঝোলে-অম্বলের সঙ্গে জুড়ে গিয়েছে এই পার্বত্য শহরের নাম।

কীভাবে পৌঁছবেন
কলকাতা থেকে ট্রেন, বাস কিংবা আকাশ পথে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে নামমাত্র ৪৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যায় কার্শিয়াং। বাগডোগরা থেকেও এই স্থানের দূরত্ব খুব বেশি নয়। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে নিমেশে পৌঁছে যাওয়া যায় কার্শিয়াংয়ে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঢেলে সাজানো এই শৈল শহর বর্তমানে পর্যটকের অন্যতম আকর্ষণস্থল।

দর্শনীয় স্থান
১) সালামান্দার লেক এই এলাকার প্রধান দ্রষ্টব্য। অপূর্ব প্রাকৃতিক জলাধারটি কার্শিয়াং শহর থেকে ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। যেখানে নানা প্রজাতির মাছ ও সরীসৃপের দেখা মেলে। বোটিং এই লেকের অন্যতম আকর্ষণ। আর আছে এক চিলতে রোদ, এক রাশ মেঘ ও দিগন্ত জোড়া পাহাড়।
২) ডাউ হিল কার্শিয়াংয়ের অন্যতম আকর্ষণ বলা চলে। মূল শহর থেকে ৫.২ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই এলাকায় রয়েছে একটি হরিণ পার্ক, বন জাদুঘর এবং ছোট ইকো পার্ক। কার্শিয়াং থেকে পঞ্চবাড়ি রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় ডাউ হিল।
৩) কার্শিয়াংয়ের অদূরে অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ও সমতলের ঘনত্ব একসঙ্গে অনুভব করা যায়। মেঘে ঢাকা সবুজ পাহাড় এ স্থানের আরও এক আকর্ষণ।
৪) মংপুতে পাহাড়ের এক কোণায় এখনও মাথা তুলে দাঁড়িয়ে থাকা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আজও পর্যটকদের টানে। যদিও ওই প্রাচীন স্থানটির অবস্থিতি কালিম্পিংয়ে। কার্শিয়াং থেকে নামমাত্র দূরত্বের এই স্থান বাঙালি পর্যটকদের বিশেষভাবে টানে।

থাকবেন কোথায়
পর্যটকদের জন্য কার্শিয়াং হোটেল, রেস্ট হাউসের পাশাপাশি হোম স্টে তৈরি করে দিয়েছে প্রশাসন। ফলে এ শহরে দু-রাত অনায়াসে কাটিয়ে যাওয়া যায়। আবহাওয়া মনোরম হওয়ায় কার্শিয়াংয়ে পর্যটকদের আনাগোনা চলতে থাকে বারো মাস। তাই হোটেল বুকিং করতে হবে আগেভাগে।
ছবি সৌ:ইউটিউব
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications