(ছবি) গরমে প্রাণ খুলে ঘুরতে চাইলে উত্তরাখণ্ডই সেরা গন্তব্য!
প্রায় শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের চোখরাঙানি। আর কয়েকদিনের মধ্যেই দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হবে আমজনতার। কালবৈশাখী ও মাঝে মাঝে বৃষ্টিপাত একবেলার স্বস্তি দিলেও গরমের হাত থেকে বাঁচা সহজ নয়। [কাউকে নিয়ে নয়, একলাই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি]
যদিও উপায় একটা রয়েছে। গরমের মাঝে কয়েকটা দিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলে পরিবার নিয়ে ঘুরে আসাই সবচেয়ে শ্রেয়। এই সময়ে বাচ্চাদের গ্রীষ্মের ছুটিও থাকবে আর আপনিও অফিসে কয়েকদিন ছুটি ম্যানেজ করে নিতে পারলে মন্দ হবে না। [হিমাচলের কয়েকটি অখ্যাত অথচ অপূর্ব ট্যুরিস্ট স্পট]
এক্ষেত্রে পাহাড়ি এলাকায় ঘুরে আসাই সবচেয়ে আরামের। আর পাহাড়ে ঘোরার নাম এলেই সবচেয়ে প্রথমে মাথায় আসবে উত্তরাখণ্ডের কথা। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই রাজ্য পর্যটকদের কাছে অন্যতম সেরা গন্তব্য। [স্বপ্নসুন্দর অরুণাচল প্রদেশে কাটিয়ে আসুন কয়েকদিন]
গরমে পরিবার নিয়ে উত্তরাখণ্ডে কয়েকটি কাটিয়ে এলে মন ভালো করেই ফিরবেন। এতে সন্দেহ নেই। এখানকার পাহাড়ি শোভা ও মনোরম পরিবেশ এক কথায় অনন্য। একঝলকে দেখে নিন, উত্তরাখণ্ডে গেলে কোথায় গিয়ে কী দেখবেন। ['পূর্ব ভারতের স্কটল্যান্ড' শিলংয়ে ঘুরে আসুন কয়েকদিন]

রানিক্ষেত
ব্রিটিশ আমলে এই জায়গাটি তাদের খুব পছন্দের ছিল। কুমায়ুন হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গাটি সবুজে ঘেরা। গরমে ঘুরতে আসার জন্য এই জায়গাটি আদর্শ।

দেরাদুন
দুন উপত্যকার প্রাকৃতিক শোভা অপরূপ। দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী হওয়ায় শহরটি অত্যন্ত আধুনিক। গারওয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গায় সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে।

মুন্সিয়ারী
উত্তরাখণ্ডের এই জায়গাটিতে গরমকালে যেমন পর্যটকেরা আসেন, তেমনই শীতকালেও বরফ দেখতে অনেকে ভিড় জমান। অ্যাডভেঞ্চারের নেশায়ও অনেকে এখানে আসেন।

হরশীল
ভাগীরথী নদীর তীরে অবস্থিত হরশীল-এ এত বেশি পর্যটক সমাগম হয় না। তবে সৌন্দর্যের দিক থেকে এটি যেকোনও জায়গাকে টেক্কা দিতে পারে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের কাছেই এই জায়গাটি অবস্থিত।

মুসৌরি
সারা বছর মুসৌরিতে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। ফলে সবসময়ই এখানে মানুষের ভিড় লেগে থাকে। তবে এই জায়গায় টানেই সবসময় মানুষ মুসৌরিতে ছুটে আসেন, একথা বললে অত্যুক্তি হবে না।

বিনসার
ওয়াইল্ড লাইফ স্য়াংচুয়ারির জন্য বিনসার বেশ জনপ্রিয়। এপ্রিল থেকে জুনের মধ্যে এখানে এলে সবচেয়ে বেশি মজা পাবেন। পাহাড়ের গায়ে গায়ে রডোডেনড্রন ফুলের গাছে ছেয়ে থাকে। সঙ্গে মনোরম আবহাওয়া। এককথায় পুরো পয়সা উসুল ট্রিপ।

পিথোরাগড়
পিথোরাগড়ের উপত্যকাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করা হয়। এই জায়গাকে 'গেটওয়ে টু দ্য হিমালয়াস' বলেও সম্বোধন করা হয়।

কৌশানি
উত্তরাখণ্ডের ছোট্ট হিল স্টেশন হল কৌশানি। মহাত্মা গান্ধী এই জায়গাটির নাম দিয়েছিলেন, 'ভারতের সুইৎজারল্যান্ড'। পাহাড়ের কোলে এঠি ভারতের অন্যতম সেরা হিল স্টেশন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications