পরিযায়ী পাখিদের চারণভূমি উত্তরবঙ্গের এই স্থানে বাড়ছে পর্যটকদের ভিড়, জেনে নিন কারণ
পরিযায়ী পাখিদের চারণভূমি উত্তরবঙ্গের এই স্থানে বাড়ছে পর্যটকদের ভিড়, জেনে নিন কারণ
হিমালয়ের পাদদেশে তিস্তা ও মহানন্দার নদীর মধ্যের এই স্থানে ভিড় করে পরিযায়ী পাখিরা। সবুজ অরণ্যে ঘেরা এই জলাশয়ের জল মাছ চাষের পাশাপাশি কৃষিকাজে ব্যবহার করা হয়ে থাকে। সৌন্দর্য্য যার অন্য দিক। ভগবান কৃষ্ণ ও তাঁর স্ত্রী রুক্মিনীর স্মৃতিতে মাখা এই স্থান একাধারে পৌরাণিকও বটে। অতিমারীর মধ্যেই এই স্থানে ঢুঁ মেরেছেন ভ্রমণ পিপাসু বাঙালি। করোনা ভাইরাসের প্রভাব পুরোপুরি কমে গেলে বা লাঘব বলে পুজোর মরসুমে গাজলডোবায় ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই দেরি না করে ট্যুর প্ল্যান বানিয়ে নিন চটপট।

অবস্থান
ডুয়ার্সের অন্তর্গত জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু গাজলডোবা গ্রাম। যার পশ্চিম দিকে রয়েছে মহানন্দা এবং পূর্বে রয়েছে তিস্তা। দুই নদীর জলের খানিকটা অংশ বেঁধে তৈরি করা হয়েছে এক সুবিশাল জলাশয় বা ডোবা। রাজ্য সরকারের উদ্যোগে যা বর্তমানে পর্যটনস্থলে পরিণত হয়েছে। ভগবান কৃষ্ণ ও তাঁর স্ত্রী রুক্মিনীর স্মৃতিতে মাখা এই স্থান একাধারে পৌরাণিকও বটে। সেই কাহিনি জেনে গাজলডোবায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা।

যাত্রাপথ
শিয়ালদহ কিংবা হাওড়া থেকে ট্রেনে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি। সড়কপথেও পৌঁছে যাওয়া যায় শিলিগুড়ি। কিংবা আকাশপথে বাগডোগরায় অবতরণ করে থাকেন অনেকে। সেখান থেকে মন ব্যাকুল করা তিস্তার পার ধরে সড়ক পথে এক ঘণ্টা এগোলেই ধরা দেয় গাজলডোবা। শহুরে কোলাহল ছাপিয়ে এক অন্য জায়গায় গিয়ে পৌঁছবেন আপনি। ভরে উঠবে মন।

কী দেখতে যাবেন
হিমালয়ের পাদদেশে ডুয়ার্সের অন্যতম আকর্ষণের স্থল হয়ে ওঠা গাজলডোবাকে কেন্দ্র করে কটেজ, ফুলের বাগান তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। তার সৌন্দর্য্যে মোহিত হতে হয়। জলাশয়ে বোটিংও করতে পারেন পর্যটকরা। বছরের বিভিন্ন সময়ে এই ডোবা এবং পার্শ্বস্থ স্থানে ভিড় জমায় নানা রঙের পরিযায়ী পাখি, হাঁস, পানকৌরি। সেই শোভা দেখার জন্য মুখিয়ে থাকেন পর্যটকরা। আকাশ পরিচ্ছন্ন থাকলে গাজলডোবা গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখে চমকে যেতে হয়। গ্রামের পাশেই রয়েছে বৈকুন্ঠপুর বন। যেখানে ভগবান কৃষ্ণ, স্ত্রী রুক্মিনীর সঙ্গে বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে ছিলেন বলে কথিত রয়েছে। সেই স্মৃতিতে ইস্কনের পৌরহিত্যে এই স্থানে সুবিশাল কৃষ্ণ কেন্দ্র তৈরি করা হয়েছে।

থাকার জায়গা
উত্তরবঙ্গের গাজলডোবাকে কেন্দ্র করে বেশ কয়েকটি কটেজ তৈরি করেছে রাজ্য সরকার। সেগুলিতে থাকতে পারেন পর্যটকরা। পাশের গ্রামেও রয়েছে বেশ কয়েকটি হোম-স্টে। শীতের দিকে এই স্থানে পর্যটকদের ভিড় বাড়ে।
ছবি সৌ:ইউটিউব
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications