Bardhamaneswar Temple: পুজো করতেন স্বয়ং কনিষ্ক, কলকাতার কাছেই দেখে আসুন রাজ্যের সবচেয়ে বড় শিবলিঙ্গ

ইতিহাস সমৃদ্ধ জেলা বর্ধমান। মহতাব রাজবাড়ির ইতিহাস ছড়িয়ে রয়েছে শহরের আনাচে কানাচে। জানেন কি এই বর্ধমান শহরেই রয়েছে রাজ্যের সবচেয়ে বড় শিবলিঙ্গ। যেটা নাকি একসময় পুজো করতেন স্বয়ং মহারাজা কনিষ্ক।

বর্ধমানেশ্বর শিবমন্দিরের শিবলিঙ্গটি এতোটাই আকারে বিশাল যে দুহাত দিয়ে কেউ জড়িয়ে ধরতে পারবেন না। ১৬০০ থেকে ১৭০০ বছরের পুরনো এই শিবমন্দির। বর্ধমানের লোকেরা একে মোটা শিব বলেই ডাকেন। শোনা যায় মহারাজা কনিষ্ক নিষ্ঠাভরে এই শিবলিঙ্গের পুজো করতেন।

Bardhamaneswar Temple

ইতিহাসবিদরাও জানিয়েছেন এটি রাজ্যের সবচেয়ে বড় কালো পাথরের শিবলিঙ্গ। ১৯৭২ সালে এলাকায় একটি পুকুর খোঁড়ার কাজ করতে গিয়ে এই শিবলিঙ্গটির সন্ধান মেলে। পুকুর খোঁড়ার সময় কুড়ুলের আঘাত লাগে কালো পাথরে। তারপরেই ধীরে ধীরে খোঁড়া শুরু হয়। বেরিয়ে আসে বিশালাকৃতির শিবলিঙ্গটি। এটির ওজন ১৩ টনেরও বেশি উচ্চতা সাড়ে ৬ ফুট। একটি কালো পাথর কেটেই তৈরি করা হয়েছিল সেটি।

শ্রাবণ মাসেই এই শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল। এতোটাই ভারী ছিল এটি যে মন্দিরে স্থাপন করতে ক্রেনের সাহায্য িনতে হয়েছিল। শ্রাবণ মাসে বুড়ো শিবের লিঙ্গ পাওয়া গিয়েছিল বলে শ্রাবণ মাসে তাঁর আবির্ভাব মাস হিসেবে পালন করা হয়। এই সময় স্থানীয়রা এসে পুজো দেন। ছোট খাটো মেলাও বসে। তবে বড় করে উৎসব হয় শিবরাত্রির সময়।

Bardhamaneswar Temple

সপ্তাহান্তের ছুটিতে এমন একটি আশ্চর্য শিবলিঙ্গের দর্শন করেই আসতে পারেন। কলকাতা থেকে বেশি দূরেও নয়। গাড়িতে করে গিয়ে ঘুরে আবার চলে আসা যায়। বর্ধমানেশ্বর শিবমন্দির দেখার পাশাপাশি ১০৮ িশবমন্দির, বর্ধমান রাজার বাড়ি দেখে আসতে পারেন। সপ্তাহান্তের ছোট্ট ট্যুর পরিবারের সকলকে নিয়েই যেতে পারেন সেখানে। থাকা খাওয়ার জায়গারও অভাব নেই সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+