Travel: ধর্মীয় পর্যটনে ভিড় বাড়ছে দেশে, ভিড়ে সকলকে টেক্কা দিচ্ছে অযোধ্যা-উজ্জয়িনী
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পর থেকে যেন সেখানে পর্যটকদের ঢল নেমেছে। প্রথম এক মাসেই গোটা দেশের পর্যটনে রেকর্ড গড়ে ফেলেছে অযোধ্যা। করোনার পর থেকে গোটা দেশেই ধর্মীয় স্থানগুলিতে পর্যটকদের সংখ্যা কয়েকগুণ বেড়ে গিয়েছে।
মেকমাইট্রিপ সহ একাদিক পর্যটন সংস্থা জানিয়েছে গত ২ বছরে ধর্মীয় স্থানগুলিতে পর্যটকের সংখ্যা ৯৭ শতাংশ হারে বেড়ে গিয়েছে। ছোট ছোট শহর থেকেই বেশি সংখ্যক পর্যটক এই তীর্থক্ষেত্রগুলিতে ভিড় করছে। সমীক্ষায় দেখা গিয়েছে অযোধ্যা, উজ্জয়িনী এবং বদ্রীনাথে সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা হয়েছে।

অযোধ্যা আগেও ছিল। কিন্তু রামমন্দিরের দরজা খুলে যাওয়ার পর থেকে সেখানে যেন পর্যটকদের ঢল নেমেছে। চলতি বছরেই জানুয়ারি মাসে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে যে পরিমাণ পর্যটক সেখানে যাওয়া শুরু করেছে তা এক কথায় রেকর্ড বললে ভুল হবে না। পর্যটন সংস্থা গুলি জানাচ্ছে একেবারে ৫৮৫ শতাংশ পর্যটকের আনাগোনা বেড়েছে অযোধ্যায়।
অন্যদিকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতেও পর্যটকদের আনাগোনা রেকর্ড হারে বেড়েছে। শিপ্রা নদীর পাড়ে অবস্থিত মধ্যপ্রদেশের প্রাচীন ধর্মস্থান উজ্জয়িনীতে রয়েছে শিবের জ্যোতির্লিঙ্গ। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে পর্যটকরে আনাগোনা রেকর্ড হারে বেড়েছে প্রায় ৩৫৯ শতাংশ বেড়ে গিয়েছে পর্যটকদের সংখ্যা।
একই সঙ্গে উত্তরাখণ্ডের চার ধামের একধাম বদ্রীনাথেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। সেখানে পর্যটকদের আনাগোনা ৩৪৩ শতাংশ হারে বেড়েছে। চারধামের একধাম বদ্রীনাথের যাত্রা কেদারনাথের থেকে সহজ। কেদার নাথের মতো দুর্গম পথ এখানকার নয়। একেবারে চিন সীমান্তে অবস্থিত এই ধাম। সেকারণে কেদারের চেয়ে এখানে পর্যটকদের ভিড় বেশি বাড়ছে। তাছাড়া খারাপ আবহাওয়ার কারণে অনেক সময় কেদারযাত্রা বন্ধ করে দিতে হয়।












Click it and Unblock the Notifications