Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সরষের খেত আর খেজুর রসের কাপে চুমুক দিয়ে শুরু হয় সকাল, চলে আসুন কলকাতার কাছেই এই ডেস্টিনেশনে

বেড়াতে যাব বললেই লাক্ষাদ্বীপ বা উত্তরবঙ্গ সবসময় পাড়ি দেওয়া যায় না। পকেট পারমিট করে না আবার অনেকে জার্নির ধকলও নিতে পারেন না। এই সময় মনে আসে কাছে পিঠে বেড়ানোর জায়গা গুলি। কলকাতা শহরের কাছাকাছি বেড়ানোর জায়গাগুলি।

নদিয়ার আসান নগর এমনই একটি অফবিট পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে বেশি দূরেও নয় এর অবস্থান। হাতে একদিন ছুটি থাকলে অনায়াসে এখান থেকে ঘুরে আসা যায়। অসান নগরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কাহিনী অনেক ইতিহাস। অথচ পর্যটন মানচিত্রে এখনও এই জায়গাটির কোনও পরিচিতিই তৈরি হয়নি।

Asannagar

এখানে পৌঁছনো খুব সহজ। খুব কম খরচে এখানে পৌঁছে যাওয়া যায়। শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে যেতে হবে কৃষ্ণনগরে। শিয়ালদহ থেকে দূরত্ব মাত্র ৩ ঘণ্টা। লোকাল ট্রেনে করে পৌঁছে যান কৃষ্ণনগরে। আবার গাড়িতেও আসতে পারেন। কৃষ্ণনগরের সঙ্গেও কিন্তু জড়িয়ে রয়েছে একাধিক ঐতিহাস। রাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে চার্চ একাধিক দর্শনীয় স্থান রয়েছে।

এই কৃষ্ণনগর থেকেই যেতে হয় আসাননগর। এই নাম করণের নেপথ্যেও রয়েছে এক কাহিনী। বাংলাদেশ থেকে একটা সময়ে যাঁরা বাংলায় চলে আসতেন তখন ডাকাতের খপ্পরে পড়তেন তাঁরা। তাই কোনও রকমে তাঁরা তাড়াতাড়ি চলে আসতে চাইতেন এই আসান নগরে। সেই থেকেই এই জায়গার নাম হয়েছে আসান নগর।

একেবারে গ্রামের পরিবেশের মাঝে রয়েছে একটি হোমস্টে। সামনেই সরষের খেত। শীতকালেই এই অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। বছরের অন্যান্য সময় অন্যান্য ফসল দেখতে পাওয়া যায়। পাশ দিয়েই বয়ে গিয়েছে ঝোড় নদী। জলঙ্গী এবং চূর্নি নদীর সঙ্গে এর যোগ রয়েছে। সেকারণে জল বেশিরভাগ সময় থাকে। শীতের বেলায় এখানে পেয়ে যাবেন খাঁটি খেজুর গুড়।

সন্ধেবেলা হোমস্টের উঠোনে বসে বার্বিকিউর আসর। কাঁসার থালায় ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। ভোরে ঘুম ভাঙবে সোঁদা মািটর গন্ধে। যে গন্ধ কলকাতার আকাশে-বাতালে মেলে না কখনও। হোম স্টের চারপাশে রয়েছে গাজর খেত, গমের খেত। কাকভোরে খেজুর রস মেলে অনায়াসে। চায়ের বদলে খেজুর রসে চুমুক দিতে দিতে উপভোগ করুন এখানকার সবুজ খেতের সৌন্দর্য।

এখান থেকে কাছাকাছি অনেক দেখার জায়গা রয়েছে। কাছেই রয়েছে শিবনিবাস নামে একটি শিব মন্দির। যেটি নাকি তৈরি করেছিলেন রাজাকৃষ্ণচন্দ্র। এখানেই নাকি রয়েছে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। এই আসান নগর নাকি স্বাধীনতা পায়নি ১৫ অগাস্ট। তখন সেটি ছিল পূর্ব পািকস্তানের অংশ। পরে ১৮ অগাস্ট এটি ভারতের সঙ্গে যুক্ত হয়। সেকারণে আসানগরে ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। সেদিন মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতাও হয়। এখান থেকে অনায়াসেই ঘুরে নেওয়া যায় গেঁদে সীমান্ত। তারপরেই ঘুরে নিেত পারেন অক্ষয়বট। যার মূল গুঁড়ির খোঁজ মেলে না। ৬ বিঘে জমি জুড়ে রয়েছে সেই অক্ষয়বট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+