Travel: জলপথে জঙ্গল সাফারি, শীতের ছুটিতে ঘুরে আসুন ডুয়ার্সের অ্যামাজন থেকে
অ্যামাজনের জঙ্গল অনেকেই আমরা চোখে দেখিনি। কিন্তু টেলিভিশনে বা ইউটিউবে আমরা সেজায়গার ভিডিও দেখেছি। এবার শীতের ছুটিতে এমন অ্যামাজনের জঙ্গলের অভিজ্ঞতা নিতে হলে চলে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে। যার নাম সিকিয়াঝোড়া।
উত্তরবঙ্গে সকলেই একে ডুয়ার্সের অ্যামাজন বলেই জানে। এখানে পৌঁছতে হলে সবচেয়ে সহজ পথ আলিপুর দুয়ার থেকে আসা। সেখা থেকে গাড়ি ভাড়া করে আসা যায়। রাজাভাতখাওয়া জঙ্গলে যাওয়ার রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর জাতীয় সড়কে যেতে হবে। আলিপুরদুয়ার শহর থেকে সিকিয়াঝোড়ার দূরত্ব মাত্র ১২ কিলোমিটার।

ডুয়ার্সের অন্যতম রোমাঞ্চকর একটা জায়গা এই সিকিয়া ঝোড়া। এখানে অজগর সাপ থেকে শুরু করে,হাতি, লেপার্ড সব কিছুরই দেখা মেলে। অর্থাৎ অ্যামাজনের জঙ্গলে অ্যানাকোন্ডার অভাব এই অজগর সাপ পূরণ করে দেয় সিকিয়া ঝোড়ায়। অ্যামাজনের জঙ্গলে হাতির দেখা মেেল না। কিন্তু ডুয়ার্সের অ্যামাজে হাতির দেখা মেলে।
সিকিয়াঝোড়া আসলে ঝোড়ার মধ্য দিয়ে নৌকায় জঙ্গল ভ্রমণের সুযোগ রয়েছে। সেকারণেই একে ডুয়ার্সের অ্যামাজন বলা হয়ে থাকে। এখানে গাড়ি রাখার সুবন্দোবস্ত রয়েছে। এখানে গেটের মুখে রয়েখে টিকিট কাউন্টার। সেখানে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে গেটের কাছে একটি কৃত্তিম চিড়িয়াখানা তৈরি করা হয়েছে।
এখানে ঝোড়ায় নৌকা বিহার করা হয়। আর এই নৌকাই নিয়ে যাবে আপনাকে অ্যামাজনের জঙ্গলে। ধীরে ধীরে নৌকা ভেতরে প্রবেশ করে জঙ্গলের। দুপাশে গহীন অরণ্য তার মাঝ দিয়ে বয়ে গিয়েছে ঝোড়া। ঝোড়ায় জঙ্গলের অেক প্রাণীই জল খেতে আসে। আর সেই সুযোগে তাদের দর্শন মেলে এখানে। নৌকা করে যেতে যেতে এলিফ্যান্ট জোন সহ একাধিক প্ল্যাকার্ড দেখতে পাবেন।












Click it and Unblock the Notifications