অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, জানেন কি কলকাতাতেই রয়েছে সেই জায়গা, বেড়িয়ে আসুন একবেলাতেই

সিটি অব জয়ের পাশাপাশি কলকাতা শহর কোনও অংশে ওয়ান্ডার সিটির কম নয়। এখানে একাধিক আশ্চর্য জিনিস রয়েছে দেখার। তার মধ্যে একটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। শহরের নতুন এই বিনোদোন পার্কে চলে আসুন বাড়ির ছোটদের নিয়ে। বড়দেরও বেশ মজা লাগবে এখানে ঘুরতে।

অ্যালিস ইন ওয়ান্ডার ল্যান্ড

অ্যালিস ইন ওয়ান্ডার ল্যান্ড

ছোটবেলায় সকলেই পড়েছেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এখানে একটি ছোট্ট মেয়ে একটি জাদুর বাগানে হারিয়ে যায়। সেখানে তার সঙ্গে থাকে একটা ছোট্ট সোনালি চাবি। লুইস ক্যারোলের লেখা অ্যালিস অ্যান্ড ওয়ান্ডার ল্যান্ডের গল্প থেকেই এই পার্কটি তৈরি করা হয়েছে। বাড়ির ছোটদের নিয়ে একটা বিকেল এখানে অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়।

কোথায় এই ওয়ান্ডার পার্ক

কোথায় এই ওয়ান্ডার পার্ক

কলকাতা থেকে বাইরে যেতে হবে না। শহরের মধ্যেই রয়েছে এই ওয়ান্ডার পার্ক। নিউটাউনে তৈরি হয়েছে পার্কটি। অ্যাকশন এরিয়া থ্রিয়ের কাছে। ইকোপার্কের কাছাকাছিই রয়েছে। কাজেই ইকো পার্ক দেখতে গিয়েও এখানে চলে যেতে পারেন। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা হতে যেতেই পারে। সরাসরি বাসও যায়। কাজেই অসুবিধা নেই অনায়াসেই সেখানে বাড়ির ছোটদের নিয়ে পৌঁছে যেতে পারেন।

কী রয়েেছ এখানে

কী রয়েেছ এখানে

অ্যালিস ইন ওয়ান্ডার ল্যান্ড গল্পকে থিম করেই পার্কটি তৈরি করা হয়েছে। এখানে এলে দেখা হয়ে যাবে রূপকথার গল্পের অ্যালিস আর তার বন্ধু খরগোশের সঙ্গে। রয়েছে কচ্ছপ। যে বাগানের চাবি অ্যালিস পেয়েছিল। সেই বাগানটা এখানে পেয়ে যাবেন। ছোট্ট চাবি নিয়ে সেই ছোট্ট দরজা খুলতে পারছিল না অ্যালিস। কখনও ছোট হচ্ছিল তো কখনও বড় হয়ে যাচ্ছিল। গোটা গল্পটাই এখানে দেখতে পাবেন সকলে।

 ঘরের কাছেই বেড়ানোর ঠিকানা

ঘরের কাছেই বেড়ানোর ঠিকানা

গরমের ছুটিতে অনেকেই পাহাড়ে বুকিং পাননি। আবার অনেকেই ট্রেনের টিকিট পান নি। বাড়ির ছোটদের নিয়ে একেবারে ঘরের কাছেই কয়েকঘণ্টা বেড়িয়ে আসুন এই ওয়ান্ডারল্যান্ড থেকে। একদিকে ছোটরা যেমন আনন্দ পাবেন। বড়রাও আবারও একবার ফিরে যাবেন ছোটবেলা। একটু অন্যরকম কাটবে সময়টা। বাইরে দূরে কোথাও বেড়াতে না যাওয়ার কষ্টটা ভুলে যাবেন একেবারে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+