Offbeat Assam: ব্রিটিশদের ঘোল খাইয়ে ছেড়েছিল, ঘুরে আসুন ৬০০ বছর প্রাচীন অহোম সাম্রাজ্যের রাজধানী

উত্তর পূর্ব মানেই আমরা জানি প্রাকৃতিক সৌন্দর্য। আর বেড়ানোর খনি হিসেবে। কিন্তু জানেন কি এই উত্তর পূর্বে রয়েছে ৬০০ বছরের প্রাচীন অহোম সাম্রাজ্যের ইতিহাস। কলকাতার কাছে রয়েছে এই অহোম সাম্রাজ্যের রাজধানী। যাঁরা ঐতিহাসিক স্থান ঘুরতে ভালবাসেন তাঁদের জন্য সেরা ঠিকানা।

একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আরেকদিকে ইতিহাস। দুয়ের সহাবস্থান অসমের শিবসাগর। এই শিবসাগরই অহোম সাম্রাজ্যের রাজধানী ছিল। এখনও সেই সাম্রাজ্যে প্রাসাদ রয়েছে শিবসাগরে। এখনও সঠিক ভাবে এই সাম্রাজ্যের পুরো ইতিহাস জানা যায়নি। তবে শোনা যায় মুঘলদের ১৭ বার যুদ্ধে হারিয়েছিলেন এই অহোম সাম্রাজ্যে রাজারা।

Offbeat Assam

আমাদের পাঠ্যে কোথাও অহোম সাম্রাজ্যের কথা খুব একটা পাওয়া যায় না। সেকারণে এই সাম্রাজ্যের কথাও অনেকে জানেন না। তবে এই অহোম সাম্রাজ্যের রাজারা বীর এবং শক্তিশালী এতোটাই ছিলেন যে মুঘলদের মতো দুর্ধর্ষ যোদ্ধাদেরও তারা হেলায় হারিয়ে দিয়েছিল। তাও এক বার ২ বার নয় ১৭ বার। রাজপুতরাও যেটা সহজে করে উঠতে পারেনি।

সরাইঘাটের যুদ্ধের ইতিহাস ঘাঁটলেই এই সাম্রাজ্য সম্পর্কে কিছু তথ্য জানা যায়। বীর সেনাপতি লাচিত বরফুকানের মতো যোদ্ধা ছিলেন। এই বীর সেনাপতি নেতৃত্ব দিয়ে চার হাজার মুঘোল সেনাকে হারিয়ে অহোম সাম্রাজ্য রক্ষা করেছিলেন। শুধু মুঘলদেরই নয় ব্রিটিশদেও ঘোল খাইয়ে ছেড়েছিল এই অসম সাম্রাজ্য। ১২২৮ সালে চুকাফা নামে এক থাই রাজকুমার এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন।

Offbeat Assam

শিবসাগরে গেলে তাঁদের প্রাসাদ দেখা যায়। সেই প্রাসাদের কাছাকাছিই এখনও অহম রাজ পরিবারের বংশধররা বাস করেন। সেখানেও ঘুরে আসতে পারেন। এমনিতে অসমের শিবসাগর জেলা বেশ পরিচিত নাম। তবে বেড়াতে তেমন কেই আসেন না। অসম মানেই সকলের কাছে গুয়াহাটি, কাজিরাঙা, ব্রহ্মপুত্র। কিন্তু এই অহোম সাম্রাজ্যের ইতিহাস না জানলে অসমে বেড়াতে আসা বৃথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+