গার্লস গ্যাং ট্রিপের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং পারফেক্ট ডেস্টিনেশন

হোয়াই শুড বয়েজ হেভ অল দ্য়া ফান,এই কথাটি কিন্তু ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা বিষয়ক হোক বা সমাজের বিধি নিষেধের বেড়া জালে মেয়েরা যখন তখন যেকোনো জায়গায় যেতে পারে না,রখনশীল ধারণার কারণে মেয়েদের জন্য় বিধি নিষেধের মাত্রা বেশি। এই ধারণা থেকে বেরিয়ে গার্লস গ্যাং ট্রিপের জন্য নিজেকে প্রস্তুত করুন, ঘুড়ে আসুন মন ভোলানো চোখ ধাঁধানো জায়গায়।

শিলং:

শিলং:

ভ্রমণের পরিকল্পনা করার সময়, মনে রাখতে হবে নিরাপদ জায়গার কথা। পাহাড়, ঝরনা, জঙ্গলে মোড়া এই অঞ্চল এক কথায় চোখ ধাঁধাঁনো অপরূপ সৌন্দর্যের সম্ভার শিলং।

ভারতের "রক ক্যাপিটাল" হিসাবে পরিচিত শৈল শহরটি। সারা বছর ধরে শিলং-এ সঙ্গীত উৎসবের আয়োজন চলে। গার্লস গ্য়াং-এর জন্য় পারফেক্ট ডেস্টিনেশন।

গোয়া:

গোয়া:

ভারতের পার্টি ক্যাপিটাল, গোয়াকে কীভাবে তালিকা থেকে বাদ দেওয়া যায়। গোয়া মানেই শুধু সমুদ্র সৈকত আর নারকেল গাছের সারি নয়। এখানে এমন অনেক জায়গা আছে যা পর্যটকদের কাছে এখনও জানেন না। নিরাপদ, প্রাণবন্ত এবং শান্ত, গোয়া হল আপনার মেয়ে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার একটি আনন্দদায়ক জায়গা ।

জয়পুর:

জয়পুর:

গোলাপী রঙে মোড়া শহর রাজস্থানের রাজধানী জয়পুর। রাজস্থানী পোশাক বেশ ঝলমলে। জগৎজোড়া খ্যাতি জয়পুরের চুড়ি আর শাড়ির।

গলার হার, হাতের বাজু, কোমরের বিছা, পায়ের নুপুর সবখানেই ঝিকমিক করে ঝলমলে পাথর আর কাচ। জয়পুরের স্থানীয় বাজার ছাড়া বিকল্প জায়গা হতে পারে না মেয়েদের জন্য। কেনাকাটার পাশাপাশি হাতির রাইড, গরম বাতাসে বেলুন থেকে গ্র্যান্ড প্যালেসে যাওয়া সবকিছু পারফেক্ট গার্লস গ্যাং ট্রিপের জন্য।

পন্ডিচেরি:

পন্ডিচেরি:

একসময়ের ফরাসি ঘাঁটি হিসেবে পরিচিত পন্ডিচেরি তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে, বরাবরই পর্যটকদের আকৃষ্ট করে এসেছে। পন্ডিচেরি গার্লস গ্যাং ট্রিপের জন্য সেরা ভ্রমণস্থল।

একটি রুক্ষ উপকূল, মনোমুগ্ধকর ক্যাফে, আকর্ষণীয় স্থাপত্য এবং অবশ্যই, শান্তিপূর্ণ অরোভিল, পন্ডিচেরি শান্ত এবং প্রশান্তিদায়ক সমস্ত কিছু যেন এক কথায় অনবদ্য়।

উত্তরাখণ্ড:

উত্তরাখণ্ড:

দেবতাদের দেশ বা দেব ভূমি হিসাবে সুপরিচিত উত্তরাখণ্ডে রয়েছে হিন্দুদের সবচেয়ে পবিত্র মন্দির বা চার ধাম। তীর্থস্থান এবং পবিত্র স্থানগুলি ছাড়াও, উত্তরাখণ্ড হল চন্দ্রশিলা সামিট, ডোডিটাল, হর কি দুন, রূপ কুন্ড এই সকল হিমালয় ট্রেকগুলির প্রবেশদ্বার।

আপনি আপনার বেস্টিকে সাথে নিয়ে ছুটির আমেজ নিতে পারেন।

সিকিম:

সিকিম:

ভ্রমণপ্রেমীদের কাছে সিকিম এক নৈসর্গিক সৌন্দর্যের নাম। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্য এশিয়ার অন্যসব পর্যটন এলাকার চেয়ে অনেক আলাদা।

সুউচ্চ পাহাড়, ঝরনা, লেক আর হিমশীতল হাওয়ার পরশ পেতে প্রতি বছর পর্যটকরা ছুটে আসেন এখানে। আপনি গোয়েচ লা ট্রেক বা জংগ্রি ট্রেকের জন্যও বান্ধবীদের সঙ্গে যেতে পারেন সিকিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+