রোমাঞ্চকর ভ্রমণের তালিকায় ভারতের ৬টি দুঃসাহসিক স্থান, এক নজরে দেখে নিন
রোমাঞ্চকর ভ্রমণের তালিকায় ভারতের ৬টি দুঃসাহসিক স্থান,এক নজরে দেখে নিন
ভারতের উত্তর দিকে হিমালয়ের অবস্থান, দক্ষিণ , পূর্ব ও পশ্চিমে উত্তাল জলরাশি। বিশাল সমভূমি ও মালভূমির সমাহার , পশ্চিম দিকে রয়েছে রুখ মরুভূমি।ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ভারতকে বৈচিত্রপূর্ণ দেশের তকমা দিয়েছে। বৈচিত্রপূর্ণ হওয়ার কারণে, ভারত ভ্রমণের জন্য জগৎজোড়া খ্যাতি অর্জন করেছে।
আমরা ভ্রমণ করতে সবাই অল্প বিস্তর ভালোবাসি। আর ভ্রমণ যদি অ্যাডভেঞ্চারাস হয়, তাহলে তো আর কথাই নেই। অ্যাডভেঞ্চারের জন্য অনেকেই পাহাড়,সমুদ্র,জঙ্গল বেছে নেন।
ভারতে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রহস্যময় জায়গা। যেখানে একবার গেলে, দ্বিতীয়বার মন বলবে চলো আবার যাই।

আউলি:
আপনি এই সুন্দর জায়গার শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে পারেন। আলপাইন চূড়া এবং সবুজে মোড়া প্রকৃতি যেন আপনাকে রোমাঞ্চকর করে তুলবে। আউলিতে স্কিইং উত্তরাখণ্ডের অন্যতম দুঃসাহসিক কাজ। আউলিতে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত স্কিইং করার সুযোগ পাবেন।

মানালি:
মানালি ভ্রমণরসিকদের জন্য একটি আনন্দের বিষয়। সোলাং উপত্যকায় আপনি প্যারাগ্লাইডিং উপভোগ করতে পারেন। উত্তর ভারতে গ্রীষ্মের জন্য মানালি হল নিখুঁত ছুটির গন্তব্য। এই হিল স্টেশনটিতে ছুটি কাটিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।
এটি ভারতের জনপ্রিয় হানিমুন গন্তব্যগুলির মধ্যে একটি।

ঋষিকেশ:
ঋষিকেশে ওয়াটার রাফটিং হল একটি দুঃসাহসিক ভ্রমণ যা আপনি পরিকল্পনা করতে পারেন। তাই আপনি যদি অ্য়াডভেঞ্চারাস মাইন্ডের হন, তবে আপনাকে অবশ্যই ঋষিকেশ যেতে হবে।

জন্সকার:
জন্সকারের সৌন্দর্যের মতো লোভনীয় আর কিছুই নেই। চাদর ট্র্যাকের কাছে আপনি জন্সকার নদীর হিমায়িত জলের দৃশ্যও উপভোগ করতে পারেন। এটি ভারতের অন্যতম মনোরম স্থান। এই হিল স্টেশনটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য উপযুক্ত।

মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যান:
বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। বান্ধবগড় জাতীয় উদ্যান বাঘের বৃহৎ জনসংখ্যার জন্য পরিচিত। আপনি যদি বন্যপ্রাণী প্রেমী হন, মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যান আপনাকে আনন্দ দিতে পারে। চোখের সামনে বন্যপ্রানীদের বিচরণ আপনাকে ষোলো আনা আনন্দ দেবে।

হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি:
ভ্রমণ প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় লাহুল ও স্পিতি। হিমাচল প্রদেশের অন্য়তম পর্যটনকেন্দ্র স্পিতি। চন্দ্রভাগা নদীর তিরে অবস্থিত এই উপত্যকার সৌন্দর্য সারা জীবনের অভিগতা তৈরি করে। লাহুল ও স্পিতিতে ক্যাম্পিং আপনার জীবনের একটি দুঃসাহসিক ভ্রমণও হতে পারে। স্পিতি ভ্যালিতে রিভারসাইড ক্যাম্প ভ্রমণের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকতে পারে।












Click it and Unblock the Notifications