প্রশান্ত কিশোরের তৈরি রুট ম্যাপ ধরেই এগোচ্ছে তৃণমূল!২৪-এর লক্ষ্যে স্থির মমতা

২০২১-এ বাংলার ভোটে বিজেপিকে পর্যুদস্ত করার পর ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে বিজেপির হারিয়েই প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাশট্যাগে প্রচার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস।

২০২১-এ বাংলার ভোটে বিজেপিকে পর্যুদস্ত করার পর ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে বিজেপির হারিয়েই প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাশট্যাগে প্রচার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আর ভোট কৌশলী প্রশান্ত কিশোর জাতীয় রাজনীতিতে জল মাপতে শুরু করেছিলেন।

প্রশান্ত কিশোর জাতীয় রাজনীতিতে সমীকরণে

প্রশান্ত কিশোর জাতীয় রাজনীতিতে সমীকরণে

প্রশান্ত কিশোর বাংলার ভোটে বিজেপিকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনঃপ্রতিষ্ঠা দেওয়ার পর কোনও রাজনৈতিক দলের হয়ে কৌশল রচনার কাজ থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় তৃণমূল তাঁর ভোট কৌশলী হিসেবে কাজের মেয়াদ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত বাড়িয়ে দেয়। মাঝে পড়ছে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তারপর থেকেই দেখা যায় প্রশান্ত কিশোরকে জাতীয় রাজনীতিতে নানা সমীকরণ নিয়ে মূল্যায়ন করতে।

কংগ্রেস নিয়ে প্রশান্ত কিশোরের মত পরিবর্তন

কংগ্রেস নিয়ে প্রশান্ত কিশোরের মত পরিবর্তন

শারদ পাওয়ার থেকে শুরু করে রাহুল গান্ধীর সঙ্গে বারবার বৈঠক করেন প্রশান্ত কিশোর। তারপর তো রটেই যায়, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে চলেছেন। আপাতত জাতীয় কংগ্রেসে তাঁর যোগদান হয়নি। তবে তিনি কংগ্রেসের হয়ে সওয়াল করেছিলেন, বিজেপিকে হারাতে তৃতীয় বিকল্পের কোনও যৌক্তিকতা নেই, কংগ্রেস ছাড়া বিরোধী ঐক্য মূল্যহীন। কিন্তু কিছুদিন পরেই দেখা যায় তিনি কংগ্রেসের রণনীতির সমালোচনা শুরু করেছেন এবং রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিরোধী নেত্রী গড়ছেন পিকে

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিরোধী নেত্রী গড়ছেন পিকে

একইসঙ্গে দেখা যায় প্রশান্ত কিশোরের রুটম্যাপ ধরেই এগোচ্ছে তৃণমূল। কংগ্রেসকে সরিয়ে বিজেপির প্রধান চ্যালেঞ্জার হয়ে ওঠার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথের দিশারী হয়ে উঠেছেন তিনি। তিনিই জাতীয় রাজনীতিতে তৃণমূলের চলার পথ নিরূপণ করছেন। কোন পথে গেলে দিল্লির রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠবেন প্রধান বিরোধী নেত্রী, তাঁর রূপরেখা তৈরি করে চলেছেন কৌশলবিদ প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরের রুটম্যাপ ধরেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস

প্রশান্ত কিশোরের রুটম্যাপ ধরেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস

রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছে, প্রশান্ত কিশোরের রুটম্যাপ ধরেই এগোচ্ছে তৃণমূল। অভিষেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর ভিনরাজ্যে দলের সাংগঠনিক বিস্তারের যে প্রস্তাবনা তৈরি করেছিলেন, তার প্রশান্ত কিশোরের করে দেওয়া। তাঁর টিমকে দিয়ে সমীক্ষা করার পর তৃণমূল পা রেখেছে ত্রিপুরায়। গোয়াতেও তৃণমূল পা রাখার আগে প্রশান্ত কিশোর ও তাঁর টিম কাজ করেছে দীর্ঘদিন। তারপর তৃণমূল সাংগঠনিক বিস্তার শুরু করেছে।

তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরকে ছাড়া এক পা এগোচ্ছে না

তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরকে ছাড়া এক পা এগোচ্ছে না

আর হালে মেঘালয় বা হরিয়ানা-উত্তরপ্রদেশের ক্ষেত্রেও প্রশান্ত কিশোরের ভূমিকা রয়েছে বলই রাজনৈতিক মহলের মত। মোট কথা ২০১৯-এর পর তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরকে ছাড়া এক পা এগোয়নি। এমনকী কলকাতা পুরসভায় প্রার্থী তালিকা তৈরিতেও প্রশান্ত কিশোর বা তাঁর টিমের ভূমিকা রয়েছে। প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন কলকাতা পুরসভার প্রার্থী তালিকার।

প্রশান্ত কিশোরের রচিত নাটকেই রূপদান তৃণমূলের

প্রশান্ত কিশোরের রচিত নাটকেই রূপদান তৃণমূলের

২০১৯-এর লোকসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল করতে না পেরে এবং বিজেপির তাৎপর্যপূর্ণ উত্থানের পর ভোট কৌশলী হিসেবে প্রশান্ত কিশোরকে এনেছিলেন মমতা বন্যো্যপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কোথায় খামতি তা দূর করতে ভোট কৌশলীর পরামর্শ মেনে 'দিদিকে বলো' অভিযান দিয়ে ফিরে আসার লড়াই শুরু করেছিল তৃণমূল। শেষে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান পর্যন্ত প্রশান্ত কিশোরের রচিত নাটকেই রূপ দিয়েছে তৃণমূল। আর তার ফল হাতেনাতে পেয়েছে তারা।

পিকের পরামর্শে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে তৃণমূল

পিকের পরামর্শে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে তৃণমূল

প্রশান্ত কিশোরের যুক্তি, কাজের পরিধিও বিরাট। তাঁর সংস্থা যেভাবে কাজ করে গোটা দেশে, তাতে জাতীয় রাজনীতিতে তৃণমূলের প্রসার বৃদ্ধি অনেক সহজ হবে। সেইসব চিন্তা করেই প্রশান্ত কিশোরের দেখানো পথেই তৃণমূল এবার ২০২৪-এর রণনীতি তৈরি করতে চাইছে। ত্রিপুরা, গোয়ার পর মেঘালয়, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে তৃণমূল সংগঠন তৈরি করতে চাইছে। এভাবে জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতে চাইছে তৃণমূল। প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই তা করে যাচ্ছেন মমতা-অভিষেকরা।

জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ তৈরির অপেক্ষা

জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ তৈরির অপেক্ষা

এখন দেখার, প্রশান্ত কিশোর যে প্রথমে তাঁর চিন্তাধারা ও বিশ্লেষণী ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে কংগ্রেসকে প্রাধান্য দিয়েছিলেন ভারতের রাজনীতিতে। কংগ্রেস ছাড়া বিজেপিকে দিল্লির কুর্সি থেকে সরানো মুশকিল বলে ব্যাখ্যা করেছিলেন। এবং কংগ্রেসকে নিয়েই বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে তৃণমূলকে। সেই সমীকরণ মেনেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তার কী হবে, সেই গ্যাপ তৃণমূল এই আড়াই বছরে কীভাবে মেটায় সেটাই দেখার। তবে প্রশান্ত কিশোর যেহেতু রুটম্যাপ তৈরি করছেন এবং সেই ম্যাপ ধরে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তাতে জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হতেই পারে। অন্তত বিশেষজ্ঞদের এমনটাই মতামত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+