কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপিকে হারাবেন মমতা! পিকের কথার জবাবে ব্যাখ্যা তৃণমূল সাংসদের

কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপিকে হারাবেন মমতা! পিকের কথার জবাবে ব্যাখ্যা তৃণমূল সাংসদের

২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা ২০২১-এই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় একুশের নির্বাচন চলাকালীন তিনি চিঠি লিখেছিলেন কোজদ সোনিয়া গান্ধীকে। তারপর তাঁরা বৈঠকও করেন। কিন্তু হঠাৎ মাস খানেক আগে বিচ্ছেদের সূত্রপাত দুই কংগ্রেসের। যদিও তৃণমূলের লোকসভার দলনেতা বলছেন, কংগ্রেসকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে হারাবে তৃণমূল।

মোদীর বিকল্প মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মোদীর বিকল্প মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় যে সমস্ত প্রতিবেদন প্রকাশ পেয়েছে, সেখানে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সমালোচনা ছিল অনেক বেশি। বুঝিয়েই দেওয়া হয়েছিল, কংগ্রেস ব্যর্থ বিজেপির মোকাবিলায় এখন তৃণমূলের নেতৃত্বে বিজেপি-বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে জাতীয় রাজনীতিতে। রাহুল গান্ধী মোদীর বিকল্প মুখ নন, মোদীর বিকল্প মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলকে বিজেপির চ্যালেঞ্জার হিসেবে তুলে ধরতে

তৃণমূলকে বিজেপির চ্যালেঞ্জার হিসেবে তুলে ধরতে

২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই মর্মে নানা বিবৃতির ছড়াছড়ি বাংলার রাজনৈতিক মহলে। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকী ভোট কৌশলী প্রশান্ত কিশোর পর্যন্ত কংগ্রেসের ব্যর্থতার কথা তুলে ধরে তৃণমূলকে বিজেপির চ্যালেঞ্জার হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর হয়েছেন।

বিরোধী ঐক্যের দফারফা হয়ে গিয়েছে প্রায়, তারপরও

বিরোধী ঐক্যের দফারফা হয়ে গিয়েছে প্রায়, তারপরও

সম্প্রতি জাতীয় রাজনীতিতে তৃণমূল যে পদক্ষেপ নিয়েছে, তাতে কংগ্রেসের সঙ্গে সখ্যতা নয়, কংগ্রেস বিরোধিতাই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছে বারবার। ত্রিপুরার পর গোয়ায় পা দিয়ে যেভাবে কংগ্রেস ভাঙার খেলায় মত্ত হয়ে উঠেছে তৃণমূল তাতে বিরোধী ঐক্যের দফারফা হয়ে গিয়েছে প্রায়। কিন্তু এই পরিস্থিতিতে লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অন্য সুর গাইলেন।

কংগ্রেসকে রেখেই বিরোধী মহাজোট গড়ে তুলতে চান

কংগ্রেসকে রেখেই বিরোধী মহাজোট গড়ে তুলতে চান

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, কংগ্রেসকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই হারাবেন বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ই মোদী-বিরোধী মুখ। কংগ্রেসকে এই সরল সত্যটা বুঝতে হবে। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীদের এবার সেই সত্য বোঝায় সময় হয়েছে। তৃণমূল কংগ্রেস তা বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আসলে তৃণমূল কংগ্রেস বোঝাতে চাইছে, কংগ্রেসকে রেখেই তাঁরা বিরোধী মহাজোট গড়ে তুলতে চান। কিন্তু বিরোধী জোটে কংগ্রেসের দাদাগিরি তাঁরা এবার মানবেন না।

তৃণমূল একলা চলো নীতি গ্রহণ করেছে বিজেপি বিরোধিতায়

তৃণমূল একলা চলো নীতি গ্রহণ করেছে বিজেপি বিরোধিতায়

তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেন, গত অগাস্টে দিল্লি সফরে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী সমস্ত দলকে এক ছাতার তলায় আনতে সোনিয়া গান্ধীর কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু কংগ্রেস নিজের ঘর সামলাতেই ব্যস্ত থেকেছে। এখন পর্যন্ত কংগ্রেসের কোনও উদ্যোগ দেখা যায়নি। তাই তৃণমূল একলা চলো নীতি গ্রহণ করেছে বিজেপি বিরোধিতায়। তৃণমূলের পক্ষে অনন্তকাল অপেক্ষা করা সম্ভব ছিল না!

বিজেপি রাজনীতির কেন্দ্রে, কংগ্রেসকে লড়াই-ই করে যেতে হবে

বিজেপি রাজনীতির কেন্দ্রে, কংগ্রেসকে লড়াই-ই করে যেতে হবে

প্রশান্ত কিশোর তারপর রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধী বোধহয় ভ্রান্ত ধারণা নিয়ে চলছেন। তিনি মনে করছেন, তিনি চাইলেই নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবেন। রাহুলের উদ্দেশে তিনি বলেন, আপনি যদি নরেন্দ্র মোদীর শক্কির খবর না রাখেন, তবে কোনওদিন তাঁকে হারাতে পারবেন না। ঠিক যেমন ছয় দশক কংগ্রেস জাতীয় রাজনীতির কেন্দ্রে ছিল, তেমনই আগামী কয়েক দশক বিজেপি রাজনীতির কেন্দ্রে থেকে যাবে। কংগ্রেসকে শুধু লড়াই-ই করে যেতে হবে। জয় আসবে না।

কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব নয়, আবার কংগ্রেস সর্বেসর্বাও নয়

কংগ্রেসকে বাদ দিয়ে সম্ভব নয়, আবার কংগ্রেস সর্বেসর্বাও নয়

তারপর লোকসভার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এখনও মনে করি কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব নয়। প্রশান্ত কিশোর রাজনীতিক নন, তিনি তাঁর নিজের মত প্রকাশ করেছেন। উনি পেশদার কৌশলবিদ হিসেবে সফল। আমরা তাই তাঁর কথার গুরুত্ব অবশ্যই দিচ্ছি। তাঁর কথার গুরুত্ব দিয়েই বলছি, কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব নয়, আবার কংগ্রেস সর্বেসর্বাও নয়।

যেনতেন প্রকারে রাহুলের থেকে মমতাকে এগিয়ে রাখতে মরিয়া

যেনতেন প্রকারে রাহুলের থেকে মমতাকে এগিয়ে রাখতে মরিয়া

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সময়ই বলছে বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছাড়া সফলতা আনা সম্ভব নয়। আমাদের গোষ্ঠীর মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ষ। আমরা তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে চাইব। কংগ্রেসকেও বিষয়টি বুঝতে হবে। তাদেরকে ইতিমধ্যেই টেক্কা দিয়েছে তৃণমূল। বিজেপি বিরোধিতায় কংগ্রেসের থেকে অনেক এগিয়ে তৃণমূল। তাই কংগ্রেস অস্বীকার করতে পারে না তৃণমূলের সাম্প্রতিক সাফল্যকে। তৃণমূল এখন যেনতেন প্রকারে রাহুলের থেকে মমতাকে এগিয়ে রাখতে মরিয়া।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+