তৃণমূলের আরও এক সংখ্যালঘু বিধায়ক বেসুরো, পঞ্চায়েত নির্বাচনের আগে অশনি সংকেত

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করছে পঞ্চায়েত নির্বাচনের আগে। এই গোষ্ঠীদ্বন্দ্বের রেশ এবার গিয়ে পড়ল মুর্শিদাবাদের জলঙ্গিতে। জলঙ্গির বিধায়ক আবদুর রেজ্জাক এবার তৃণমূল ছাড়ার হুমকি দিলেন। এতদিন তৃণমূলের নেতা-কর্মীরা যোগ দিচ্ছিলেন কংগ্রেস বা সিপিএমে। এবার পরিষদীয় দলেই ভাঙন ধরতে শুরু করেছে।

এবার খোদ তৃণমূল বিধায়ক আবদুর রেজ্জাক হুমকি দিয়েছেন তৃণমূল ছাড়ার। এর আগে উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধাক আবদুল করিম চৌধুরী বেসুরো বাজছিলেন। এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও হাজির হননি। ফলে তাঁর বিদ্রোহ জারিই রয়েছে।

তৃণমূলের আরও এক সংখ্যালঘু বিধায়ক বেসুরো

এবার আরও এক সংখ্যালঘু বিধায়ক বেসুরো বাজতে আরম্ভ করলেন তৃণমূল। এভাবে সংখ্যালঘু বিধায়করা তৃণমূলের থেকে সরে যেতে শুরু করলে দলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে যে আঘাত নেমে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। সাগরদিঘি নির্বাচনের পর যে প্রবণতা শুরু হয়েছে, তা বাড়তে শুরু করবে।

এখানেও বিবাদ সেই ব্লক কমিটি নিয়ে। জেলার সাংগঠনিক সভাপতির সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব এবার মুর্শিদাবাদের মাটিতেও প্রগাঢ় হয়েছে। জেলার সাংগঠনিক সভানেত্রী সাওনি সিংহ রায় কমিটি ঘোষণা করেন। সেই কমিটিকে বাতিল করে জলঙ্গির বিধায়ক নতুন কমিটি গড়ে দেন। তা ফের বাতিল করে দেন সভানেত্রী।

জলঙ্গির বিধায়ক এই ঘটনায় ক্ষুব্ধ। তিনি তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। রাজ্জাক অভিযোগ করেন, তাঁকে না জানিয়েই সভানেত্রী কমিটি গঠন করছেন। সভানেত্রী শাওনি সিংহরায় পাল্টা জানান রাজ্য নেতৃত্বের অনুমোদন নেওয়া কমিটিই ঘোষণা করা হয়েছে।

তৃণমূলের আরও এক সংখ্যালঘু বিধায়ক বেসুরো

রেজ্জাক অভিযোগ করেন, যাঁদেরকে সভাপতি করা হয়েছে, তাঁরা বিরোধী ছিলেন বা নির্দল ছিলেন। যাঁরা এতদিন দলের জন্য প্রাণপাত করে চলেছেন, তাঁদের পদ দেওয়া হয়নি। তাই তিনি পাঁচজন নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা করেন। এরপর শাওনি সিংহরায় সেই কমিটি বাতিল করে জানিয়ে দেন পুরনো কমিটিই বহাল থাকবে।

অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের মুখে গৃহযুদ্ধ চলছে তৃণমূলে। তৃণমূল ঘর সামলে কতটা বিরোধীদের বিরুদ্ধে লড়তে পারবেন, সে প্রশ্ন রয়েই যায়। এর পরই বিধায়ক বলেন, মান সম্মান নষ্ট করে তেল দিয়ে আর দল করা সম্ভব নয়। জলঙ্গিতে তৃণমূল দলটা শেষ হয়ে গেল। যদিও জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় জানান, তিনি বিধায়কের সঙ্গে কথা বলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+