বিজেপিকে উড়িয়ে আকাশ ছুঁল তৃণমূল! গোসাবায় রেকর্ড মার্জিনে জয়ের নেপথ্যে কী কারণ

বিজেপিকে উড়িয়ে আকাশ ছুঁল তৃণমূল! গোসাবায় রেকর্ড মার্জিনে জয়ের নেপথ্য কী কারণ

বাংলার চার কেন্দ্রের উপনির্বাচনে জিতে বিজেপিকে হোয়াইটওয়াশ করে দিল তৃণমূল। তার মধ্যে গোসাবায় রেকর্ড মার্জিনে জয় পেয়েছে তৃণমূল। বিজেপিকে ধরাশায়ী করে তৃণমূল প্রার্থী এখানে দেড় লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূলের জয়ন্ত নস্কর জয়ী হয়েছিলেন ২৪ হাজার ভোটে। মাত্র ৬ মাসের মধ্যে সেখানে বিজেপি লড়াই থেকেই ছিটকে গেলেন।

স্রেফ হারিয়ে গেল বিজেপির যাবতীয় লড়াই

স্রেফ হারিয়ে গেল বিজেপির যাবতীয় লড়াই

বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারান। তাঁর শূন্য আসনে উপনির্বাচন সংঘটিত হল। এখানে তৃণমূল প্রার্থী করেছিল সুব্রত মণ্ডলকে। জয়ন্ত নস্কর বিজেপির প্রার্থী হিসেবে হারিয়েছিলেন যে বাবলু প্রামাণিককে, তিনি আবার বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। তৃণমূলের প্রচারে বিজেপির প্রার্থী যে হাইপ তুলেছিলেন, তাতে স্রেফ হারিয়ে যায় বিজেপির সব লড়াই।

বিরোধীদের একাংশকেও পাশে পায় তৃণমূল

বিরোধীদের একাংশকেও পাশে পায় তৃণমূল

কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসে টানা তিনবার বিধায়ক হয়েছিলেন জয়ন্ত নস্কর। এবারও তার অন্যথা হয়নি। গোসাবা নিয়ে যত অভিযোগ, যত দুর্নীতিই থাকুক না কেন এই কেন্দ্রে জয়ন্স নস্করই ছিলেন শেষ কথা। তাঁকে আবর্ত করেই এই কেন্দ্রে পরিচালিত হল তৃণমূল। তাঁর চলে যাওয়া প্রাথমিক আঘাত হলেও, সবাই একইসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন আসনটি ধরে রাখতে। তারপর জয়ন্ত নস্কর চলে যাওয়ার পর বিরোধীদের একাংশকেও পাশে পেয়ে যায় তৃণমূল।

বিজেপির ‘প্রার্থী’ই যখন তৃণমূলের হয়ে প্রচারে

বিজেপির ‘প্রার্থী’ই যখন তৃণমূলের হয়ে প্রচারে

প্রতিবেশী তৃণমূল বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে এলাকার সমস্ত নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় উপনির্বাচনে তার ফল হাতেনাতে পেয়েছে তৃণমূল। জয়ের ব্যবধান আকাশ ছুঁয়েছে। এবার নির্বাচনে তৃণমূল বিধায়ক যাঁর বিরুদ্ধে লড়েছিলেন সেই প্রার্থীই এবার তৃণমূলের হয়ে প্রচার চালিয়েছেন। বিজেপি কার্যত হারিয়ে গিয়েছে লড়াই থেকে।

তৃণমূলকে এককাট্টা দেখিয়েছিল গোসাবায়

তৃণমূলকে এককাট্টা দেখিয়েছিল গোসাবায়

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জয়ন্ত নস্করের দাপট ছিল এতদিন। গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও তা মাথাচাড়া দিতে পারেনি তাঁর জন্য। তবে তিনি থেকে যা করতে পারেননি, এবার তাঁর অনুপস্থিতি ব্লক তৃণমূলকে সংঘটিত করেছে। কে হবেন পরবর্তী নেতা বা বিধায়ক তা নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে পারে, এমন আশঙ্কা ছিল। জয়ন্ত নস্করের ছেলে বাপ্পাদিত্যকে নিয়ে অন্তর্রকলহ তৈরি হতে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের প্রতি যেভাবে সমর্থন আছড়ে পড়েছে, তাতে তৃণমূলকে এককাট্টা দেখিয়েছে গোসাবায়।

বিজেপি ভোঁতা হয়ে গিয়েছিল এলাকায়

বিজেপি ভোঁতা হয়ে গিয়েছিল এলাকায়

সুব্রত মণ্ডল আগে প্রধান, উপপ্রধান ছিলেন। সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। তিনি এখানে বিধায়ক নির্বাচিত হলেন। জয়ন্ত নস্করের জায়গায় তিনি হলেন গোসাবার বিধায়ক। তিনি আবার পাশে পেয়েছেন বিজেপির একুশের প্রার্থীকে। ২০২১-এর নির্বাচনের বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক এবার তৃণমূলে ফিরে এসে প্রচার চালিয়েছেন। ফলে বিজেপি ভোঁতা হয়ে গিয়েছিল এলাকায়।

তৃণমূলকেই সম্বল করেছেন গোসাবার মানুষ

তৃণমূলকেই সম্বল করেছেন গোসাবার মানুষ

গতবারের বিজেপি প্রার্থী বর্তমানে তৃণমূল নেতা বাবুল প্রামাণিক জয়ন্ত নস্করের কাছে হেরেছিলেন ২৪ হাজার ভোটে। তিনি ভোট পেয়েছিলেন ৮২ হাজারের মতো। জয়ন্ত নস্করের মৃত্যুর পরে তিনি বিজেপি ছেড়ে আরা তৃণমূলে ফিরে আসেন। তাঁর হাত ধরে যাঁরা বিজেপিতে গিয়েছিল, তৃণমূলের সেই অংশেরও ঘরওয়াপসি হয়েছে। অর্থাৎ তৃণমূলে এখানে আরও শক্তিশালী হয়েছিল। তারপর বিজেপির শোচনীয় ব্যর্থতাও মানুকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছে। তৃণমূলকেই সহায়সম্বল করেছে গোসাবার মানুষ।

গোসাবা বনাম দিনহাটা লড়াই তৃণমূলের

গোসাবা বনাম দিনহাটা লড়াই তৃণমূলের

গোসাবায় তৃণমূল রেকর্ডসংখ্যক ভোট পেয়েছে। তৃণমূলের প্রাপ্ত ভোট ৮৭ শতাংশেরও বেশি। আর বিজেপি মাত্র ৯ শতাংশ ভোট পেয়েছে গোসাবায়। ফলে প্রতি রাউন্ড গণনার শেষে তৃণমূলের ভোটের মার্জিন বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ১৫ রাউন্ড শেষে তা পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৩৩ হাজারের উপরে। এদিকে দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। তাঁকে টপকে যেতে পারেন কি না, সেটাই এখন দেখার।

অভিযোগ মিথ্যা প্রমাণিত করে জয়মাল্য তৃণমূলের

অভিযোগ মিথ্যা প্রমাণিত করে জয়মাল্য তৃণমূলের

তৃণমূল প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন গোসাবায়। তা বলে ব্যবধান যে এমন আকাশ ছোঁয়া হবে তা ভাবেননি। গোসাবায় তৃণমূলের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ এনেছিল বিজেপি। আয়লা বিধ্বস্ত গোসাবায় কংক্রিটের বাঁধ থেকে শুরু করে গদখালি সেতু, দ্বীপাঞ্চলের যোগাযোগ সমস্যা, পানীয় জল সমস্যাকে ইস্যু করেছেন বিজেপির প্রার্থী পলাশ রানা। সর্বোপরি ত্রাণ দুর্নীতির অভিযোগও সামনে এনেছেন তিনি। ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগও তুলেছেন বিজেপির প্রার্থী। তবে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত করে আবারও জয়মাল্য উঠেছে তৃণমূল প্রার্থীর গলায়। এবারও সেই জয়মা্ল্যের ভার অনেক বেশি।

সব হিসেবই উল্টে দিল তৃণমূল, মুখ থুবড়ে পড়ল বিজেপি

সব হিসেবই উল্টে দিল তৃণমূল, মুখ থুবড়ে পড়ল বিজেপি

২০১৬-র বিধানসভা নির্বাচনে বিজেপি গোসাবায় পেয়েছিল সাড়ে ১১ হাজার ভোট। ২০১৯-এর লোকসভায় তা বেড়ে হয় ৬৫ হাজার। আর ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৮২ হাজার ভোট। এখন বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল সেই ভোটের ক্রমবর্ধমানতা বজায় রাখা। তৃণমূলেরও ভোট বেড়েছিল ২০১৬ ও ২০১৯ সালে। তবে ২০২১ সালে ভোট সামান্য কমে তৃণমূলের ভোট। কিন্তু ২০২১-এ গোসাবা উপনির্বাচনে যে মার্জিনে জয়ের সার্টিফিকেট লেখা হল তৃণমূলের পক্ষে, তা সব হিসেবই উল্টে দিল। বিজেপি মুখ থুবড়ে পড়ল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+