ভূগর্ভস্থ নদীতে নৌকায় ভেসে হেলায় পাড়ি দিতে পারেন, এ এক আশ্চর্যের যাত্রাপথ

ভূগর্ভস্থ নদীতে নৌকায় ভেসে হেলায় পাড়ি দিতে পারেন, এ এক আশ্চর্যের যাত্রাপথ

ভূগর্ভস্থ নদী। আবার নদী-গুহাও বলতে পারেন। নদীতে নৌকায় ভেসে হেলায় পাড়ি দিতে পারেন দীর্ঘ পথ। এই আশ্চর্যের যাত্রাপথ আপনাকে নিয়ে যাবে এক অচিনপুরে। ফিলিপাইনের পালাওয়ানে বিশ্বের দীর্ঘতম নৌচলাচলযোগ্য ভূগর্ভস্থ নদী পর্যটকদের কাছে বিশেষ অ্যাডভেঞ্চারও। এক অনাবিল আনন্দ ও আশ্চর্যের যাত্রা আপনার মনকে ভরিয়ে তুলবে এই নদীপথে।

নদীর ৮.২ কিলোমিটার একটি পর্বতশ্রেণির নীচে

নদীর ৮.২ কিলোমিটার একটি পর্বতশ্রেণির নীচে

ফিলিপাইনের পালাওয়ানে পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড নদী। এই নদীর ৮.২ কিলোমিটার একটি পর্বতশ্রেণির নীচে প্রবাহিত। সেন্ট পল ভূগর্ভস্থ নদী গুহার মধ্য দিয়ে প্রবাহিত, তা দক্ষিণ চিন সাগরে গিয়ে মিশেছে। সমগ্র গুহা পথের মধ্য দিয়ে যাত্রা করার কারণেই এই নদীকে ভূগর্ভস্থ নদী আখ্যা দেওয়া হয়েছে। এই নদী রাজ্যের মধ্য ২৪ কিলোমিটার অতিবাহিত।

এই নদীপথ প্রকৃতির নতুন সাতটি আশ্চর্যের একটি

এই নদীপথ প্রকৃতির নতুন সাতটি আশ্চর্যের একটি

অনেকে এই নদীপথকে প্রকৃতির নতুন সাতটি আশ্চর্যের একটি হিসাবে বর্ণনা করেছেন। ভূগর্ভস্থ নদীটি অত্যাশ্চর্য গুহার অভ্যন্তরীণ অংশ বিশ্বে এক নান্দনিক পথ বলে বিবেচিত হয়। বিশাল স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইটসযুক্ত ৩৬০ মিটার দীর্ঘ গুহা গম্বুজ, ভূগর্ভস্থ জলপ্রপাত, হ্রদ, অসংখ্য স্থানীয় দ্বীপ, তার উদ্ভিদ এবং প্রাণীজগত নিয়ে গঠিত ফিলিপাইনের পালাওয়ানে পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড নদী।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির একটি

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির একটি

ফিলিপাইনের পালাওয়ানে পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড নদীর ব্যতিক্রমী সৌন্দর্যের কারণে ২০০৪ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির একটি হিসাবেও বিবেচনা করা হয়। আজ পর্যন্ত গুহাটি এখনও পুরোপুরি অন্বেষণ করা যায়নি। কারণ ওই নদী-গুহার গভীর অঞ্চলগুলিতে অক্সিজেন থাকে না। ভূগর্ভস্থ নদীতে ভ্রমণের জন্য পর্যটকদের অবশ্যই কাছের শহর সাবাং থেকে ৫০ কিলোমিটার উত্তরে সেন্ট পল মাউন্টেন রেঞ্জের নীচে জাতীয় উদ্যানে যেতে হবে।

যেন এক আশ্চর্যজনক ভূগর্ভস্থ নদীর হাইওয়ে

যেন এক আশ্চর্যজনক ভূগর্ভস্থ নদীর হাইওয়ে

পালোয়ানের ভূগর্ভস্থ নদী, যার প্রকৃতির সপ্তম আশ্চর্যের একটি বলে বিবেচিত হয়, তা পৃথিবীর অন্যতম সুন্দর এবং পরিবেশগতভাবে উল্লেখযোগ্য পর্যটন স্থান। পালওয়ান নদীর বিশেষ ওই অংশকে এক আশ্চর্যজনক ভূগর্ভস্থ নদীর হাইওয়ে বলা হয়। এটা শুধু গুহা-নদী নয়, এটি সেন্ট পল মাউন্টেন রেঞ্জের সম্পূর্ণ কার্স্ট টপোগ্রাফিও বটে।

পুয়ের্তো প্রিন্সেসা সাবটেরানিয়ান রিভার ন্যাশনাল পার্ক

পুয়ের্তো প্রিন্সেসা সাবটেরানিয়ান রিভার ন্যাশনাল পার্ক

মাউন্ট সেন্ট পল হল বিশাল চুনাপাথর বা কার্স্ট শিলা, যা ৮.২ কিলোমিটার ভূগর্ভস্থ নদীর রূপ দিয়েছে ফিলিপাইনের পালাওয়ানে পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড নদীকে। এই ভূগর্ভস্থ নদী পুয়ের্তো প্রিন্সেসা সাবটেরানিয়ান রিভার ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। পার্কটি পুয়ের্তো প্রিন্সেসা সিটি থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

ভূগর্ভস্থ নদীর গুরুত্ব এবং মূল্য বিশ্ব-ঐতিহ্যে পরিণত করেছে

ভূগর্ভস্থ নদীর গুরুত্ব এবং মূল্য বিশ্ব-ঐতিহ্যে পরিণত করেছে

১৯৯৯ সালের ৪ ডিসেম্বর ইউনেসকো কর্তৃক বিশ্বের ঐতিহ্য হিসাবে ঘোষণা করা হয় ফিলিপাইনের পালাওয়ানে পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড নদীকে। পৃথিবীর কিছু স্থানের এমনই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যা মানবতার বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এই ধরনের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি জীবনকে উন্নত করে এবং জৈবিক বৈচিত্র্যের উদাহরণ দেয়। মানবতার কাছে সেন্ট পল ভূগর্ভস্থ নদীর গুরুত্ব এবং মূল্য এটিকে বিশ্ব-ঐতিহ্যে রূপান্তরিত করেছে।

এ জাতীয় জলাভূমি সংরক্ষণে কনভেনশন ইরানে

এ জাতীয় জলাভূমি সংরক্ষণে কনভেনশন ইরানে

ভূগর্ভস্থ নদী রক্ষা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ব্যর্থ হওয়া মানে আমরা এই বিশ্ব ঐতিহ্যকে রক্ষা করতে ব্যর্থ করছি। সে সাধারণ পথচারী বা পর্যটক হোন না কেন, আমরা সবাই এর সংরক্ষণের জন্য দায়ী। ১৯৭১ সালে ইরানের রামসার সিটিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে জলাভূমির সংরক্ষণ ও প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে কনভেনশন হয়েছিল। সেখানে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমির একটি তালিকা প্রকাশ করা হয়। আন্তঃসরকারি এবং বেসরকারি সংস্থাগুলি সেখানে উপস্থিত থেকে এ জাতীয় জলাভূমি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ হন।

কার্স্ট পর্বতে কাবায়ুগান নদীর প্রবেশপথে ভূগর্ভস্থ নদী

কার্স্ট পর্বতে কাবায়ুগান নদীর প্রবেশপথে ভূগর্ভস্থ নদী

এই জলাভূমি সেন্ট পল মাউন্টেন রেঞ্জের ৮.২ কিলোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কাবায়ুগান নদী দিয়ে শুরু হয়। নদীটি পালোয়ান দ্বীপের পশ্চিম উপকূলে দক্ষিণ চিন সাগরের দিকে প্রবাহিত হয়েছে। জোয়ারের চলাচলের কারণে সমুদ্রের জল নদীতে প্রবেশ করে এবং একটি অবিশ্বাস্যভাবে আশ্চর্যজনক ভূগর্ভস্থ জলাভূমির পরিবেশ তৈরি করে। সেন্ট পলের কার্স্ট পর্বতে কাবায়ুগান নদীর প্রবেশপথে ভূগর্ভস্থ নদী গঠন হয়েছে। লা ভেন্টা জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশনের বিজ্ঞানীদের মতে ভূগর্ভস্থ নদীর একটি অনন্য বৈশিষ্ট্য হল তাজা এবং নোনা জল ইন্টারফেসে খুব বেশি মিশ্রিত হয় না। এই নদী চলে আপন গতিতে। সেভাবেই এক আলাদা পরিচিতি পেয়েছে পালওয়ানের ভূগর্ভস্থ এই নদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+