বিশ্ব করোনা মহামারীতে মৃত ৩০ হাজার! আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ছ’লক্ষ

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃত্যুমিছিল চলছে। আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবারই মৃতের সংখ্যা বেড়েছে এক লাফে প্রায় তিন হাজার।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃত্যুমিছিল চলছে। আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শনিবারই মৃতের সংখ্যা বেড়েছে এক লাফে প্রায় তিন হাজার। পরপর দুদিন প্রায় মৃত্যু ছুঁল ওই বিপুল সংখ্যা। উল্লেখ্য, শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৮৬০।

বিশ্ব করোনা মহামারীতে মৃত ৩০ হাজার! আক্রান্ত সাড়ে ৬ লক্ষ

মৃতের সংখ্যা ছুঁল ৩০ হাজার
শনিবার রাত ১১টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৫৭। অর্থাৎ ৩০ হাজার ছুঁতে মাত্র ৪৩ জন বাকি। শুক্রবার এই রাত ১১টা পর্যন্ত এই সংখ্যাটা ছিল ২৭ হাজারের কাছাকাছি। এদিন এক লাফে বেড়ে গেল ৩ হাজার। ইউরোপ ও আমেরিকায় মড়ক লাগিয়ে দিয়েছে এই করোনা ভাইরাস।

আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লক্ষ প্রায়
গোটা বিশ্বজুড়েই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার পর্যন্ত প্রায় সাড়ে ছ-লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬ লক্ষ ৪৫ হাজার ৬০৬। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি আমেরিকায়। শুধু আমেরিকাতেই এক লক্ষ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এদিনই আক্রান্ত হয়েছেন ১২ হাজার।

মৃত্যুপুরী হয়ে উঠছে ইতালি
আক্রান্তের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমেরিকায়, তখন মৃত্যুপুরী হয়ে উঠেছে ইতালি। ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। এদিনই মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। তারপরই মৃতের সংখ্যায় এগিয়ে স্পেন। চিনকে ছাড়িয়ে স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮১২ জনের। এদিনই মৃত্যু হয়েছে ৬৭৪ জনের ।

ইউএসএ থেকে ইউকে, বাড়ছে সংক্রমণ
করোনার সংক্রমণ বেড়ে চলেছে আমেরিকা ছাড়াও ইউরোপের দেশগুলিতেও। পিছিয়ে নেই ইউকেও। ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। একদিনেই আমেরিকা, ইতালি, স্পেন, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডে ১ হাজার থেকে ১২ হাজার পর্যন্ত বেড়েছে আক্রান্তের সংখ্যা।

বিশ্বজুড়ে হাহাকার করোনায়
সারা বিশ্বজুড়ে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ। মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার। সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্ত ১ লক্ষ ১৬ হাজার। তারপরে রয়েছে ইতালি। সেখানে ৯২ হাজার মানুষ আক্রান্ত। চিনে ৮১ হাজার, স্পেনে ৭২ হাজার, জার্মানিতে ৫৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+