নতুন কোন সত্যের মুখোমুখি অনামিকা, প্রকাশ্যে ‘লালকুঠি’র প্রোমা

নতুন কোন সত্যের মুখোমুখি অনামিকা, প্রকাশ্যে ‘লালকুঠি’র প্রোমা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লালকুঠি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। যেদিন থেকে ধারাবাহিকটি শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিটি দৃশ্যই দেখার মতন। প্রতিটি দৃশ্যেই রয়েছে ভরপুর রহস্য। রহস্য মোরা এই ধারাবাহিক সকলেই পছন্দ করে থাকেন। এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো। যা দেখে অনুগামীদের মনে নানান প্রশ্ন জাগছে। কিন্তু কী আছে সেই ভিডিওতে।

নতুন কোন সত্যের মুখোমুখি অনামিকা, প্রকাশ্যে ‘লালকুঠি’র প্রোমা

সোম থেকে শুক্র রোজ রাত সাড়ে নটায় টিভির সামনে বসে পড়েন সিরিয়াল প্রেমীরা। কারণ এই সিরিয়ালের প্রতিটি ক্ষণে প্রতিটা মুহূর্তেই যে টানটান উত্তেজনা তাকেও মিস করতে চান না অনেকেই। দেখে নেওয়া যাক নতুন প্রোমোতে কী দেখাচ্ছে। অনামিকার বিয়ের পর থেকে চিনির রহস্য খোঁজার জন্য বেশ উদগীব হয়ে রয়েছে সে। গোয়েন্দার পার্টনার হিসেবে বেছে নিয়েছে বাড়ির আরেক বউ মহুয়াকে।

মহুয়ার সঙ্গে তার বিয়ের আগেই থেকেই খুব ভালো সম্পর্ক। আর তাই তাকেই তার সঙ্গী করে নিয়েছে সে। সে বাড়িতে যেকোনও কাজ করলেই সে আগে মহুয়ার সঙ্গে কথা বলে তবেই করে। তাকে প্রচন্ড বিশ্বাস করে অনামিকা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বদ্ধঘরের সামনে ত্রিশূল দেওয়া রয়েছে। আর সেখানেই উপস্থিত হয়েছেন অনামিকা, মহুয়া। কি রয়েছে সেই ঘরে? সেখানে দাঁড়িয়ে অনামিকা বলছে তিন তলায় এই বন্ধ দরজার পেছনেই রয়েছে আমার সব প্রশ্নের উত্তর। ত্রিশূলটিকে হাত দিয়ে সরায় অনামিকা।

আর তারপরই আচমকাই সেখান থেকে লাল সুতোতে মোরা একটি ঘটি পড়ে যায়। আর খুলে যায় দরজা। কি রয়েছে ঘরের ওপারে। তারপর আসতে আসতে মহুয়া এবং অনামিকা ঘরে ঢোকে। চারিদিকে ধুলোয় ধুলো, তারই মধ্যে একটি ছবিতে হাত দিয়ে মোছে অনামিকা সেখানেই মহুয়া দেখতে পায় একটি হাতে ইউডি লেখা সেই আংটি, যেটি অনামিকার বিয়ের দিন পাওয়া গেছিল। এখন অনামিকা মহুয়াকে বলে চিনির রহস্য খুঁজতে এসে এটা আমি কী পেলাম!

বিয়ের পর থেকে ১২ বছরের ইতিহাস অনামিকা জানার জন্য বিক্রম থেকে বাড়ির সকলকে বারবার জিজ্ঞাসা করেছে তবুও তার কোন সঠিক উত্তর পাইনি সে। তাহলে ১২ বছরের ইতিহাসের উদঘাটন কী করতে পারবে অনামিকা। সেই সত্যের সম্মুখীন হয়ে কী কী জানতে পারবে সে? চিনি কে? তাঁর কী সম্পর্ক ছিল এবাড়ির সঙ্গে। এটি জানতে হলে দেখতে হবে আপনাকে লালকুঠির পরবর্তী অংশগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+