জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ আসছে নতুন সময়ে, দেখুন নয়া প্রোমো

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ আসছে নতুন সময়ে, দেখুন নয়া প্রোমো

বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল 'মিঠাই’। রোজ রাত আটটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। যার দর্শকের সংখ্যা প্রচুর। অনেকের মতে এই সিরিয়ালটি না দেখলে হয়তো অনেকের দিন ভালো যায় না। সম্প্রীতি গুঞ্জন শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকটি। আর সেই কথাতেই জল ঢেলে চ্যানেলের তরফ একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে মিঠাই ধারাবাহিকটি নতুন সময়ের কথা।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ আসছে নতুন সময়ে, দেখুন নয়া প্রোমো


ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকে রোজ সোম থেকে রবি রাত আটটায় ধারাবাহিকটি সম্প্রচারিত হতো। সেই সময়টি এবার পরিবর্তন হচ্ছে অর্থাৎ আগামী মাসের ১৪ তারিখ থেকে। প্রতিদিন সন্ধে ছটায় এই ধারাবাহিকটি দেখা যাবে পর্দায়। নতুন সময় নতুন রূপে এবার মিলবে এই ধারাবাহিকের।

যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এবার মিঠাই মা হতে চলেছে, আর সিড বাবা হতে চলেছেন। সেখানেই খুশিতে মেতেছেন সবাই। বাড়িতে আয়োজিত হয়েছে সাধের অনুষ্ঠান। মিঠাইয়ের এই স্বাদের অনুষ্ঠানে মিঠাই একা নয় তার সঙ্গে উচ্ছেবাবুর হচ্ছে সেই অনুষ্ঠান। সিড নিজ হাতে মিঠাইকে খাইয়ে দিচ্ছে। এমনই এক প্রমো দেখে অনুগামীদের মনে আশার আলো জেগেছে। যে মিঠাই বন্ধ হচ্ছে না। এই ধারাবাহিকটি এখনোও চলবে। তবে ধারাবাহিকের শুধু সময়সূচি পরিবর্তন হচ্ছে। এই খবরেও খুব খুশি অনুগামীরা।

এবার জি বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। নাম নিম ফুলের মধু। সেখানে দেখা যাবে পল্লবীকে একটি গৃহবধুর ভূমিকায় অভিনয় করতে। নতুন শ্বশুরবাড়িতে শাশুড়ির প্রভাব সব থেকে বেশি, খুব রাগী মহিলা তিনি। মায়ের কথার অপর ছেলে একটিও কথা বলে না। বৌমা কী পারবে শাশুড়ির মন জয় করতে। সেটি জানতে হলে আপনাকে দেখতে হবে এই ধারাবাহিকটি।

ধারাবাহিক অভিনয় করছেন লিলি চক্রবর্তী, বিশ্বনাথ দত্ত সহ অনেক তারকারাই। অভিনেত্রী কিন্তু আগেই জানিয়েছিলেন, তিনি ভিন্ন চরিত্রে অভিনয় করতে চান। এ চরিত্রে অভিনয় করে বেশ খুশি তিনি। জবা থেকে নতুন এক ভিন্ন চরিত্রে অভিনয় করতে পেরে খুশি হয়েছেন পল্লবী। তাকে পর্দায় দেখে খুব খুশি তার অনুগামীরাও। অনেকেই বলছে তোমাকে দেখে ভালো লাগলো। আবার অনেকেই বলছেন এসবের জন্য যেন মিঠাই না বন্ধ হয়ে যায়। অনেক অনুগামীদের মতে তাহলে কী এই কারণেই মিঠাই ধারাবাহিকের সময়ের পরিবর্তন হয়েছে। তাহলে মিঠাইয়ের জায়গা কী আসছে নিমফুলের মধু। যদিও নতুন সিরিয়ালটি কোন সময়ে সম্প্রচারিত হবে সেই বিষয়ে এখনও চ্যানেলের তরফে কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+