আবার একসঙ্গে জুটি বেধেছে রাহুল, রুকমা, রইল ‘লালকুঠি’র নতুন প্রোমো
আবার একসঙ্গে জুটি বেধেছে রাহুল, রুকমা, রইল ‘লালকুঠি’র নতুন প্রোমো
টেলিভিশন জগতে বেশ জনপ্রিয় মুখ অভিনেত্রী রুকমা রায় ও অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়। তাঁদের জুটিকে বেশ পছন্দ করেন নেটিজেনরা। দেশের মাটি বাংলা ধারাবাহিকে রাজা মাম্পির চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। সেই থেকেই তাঁদের নাম কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আবার তাঁদের একসঙ্গে দেখা যাবে জেনে খুব খুশি অনুগামীরা।

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'লালকুঠি’। তবে, অনেকদিন অনুগামীরা জানতে চাইছেন, কবে থেকে ধারাবাহিকটি দেখানো হবে? নানা নেটিজেন কিন্তু তাঁদের ভিন্ন মত পোষণ করেছেন। কেউ বলেছে রাতের স্লটে আসছে, কেউ বা বলছে সন্ধে আবার কেউ বা দুপুরের স্টলে, তবে আসল সত্যটা ঠিক কি?
যে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে রুকমার লাল জরির কাজ করা দারুন সুন্দর শাড়ি, মাথায় ফুল লাগিয়ে সেজেগুজে তৈরি হয়েছেন কোথাও যাওয়ার জন্য। সেটা হয়তো নেমন্তন্ন বাড়ির জন্যই! কিন্তু বাইরে তখন ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। ফোনে কথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। সেখানে তিনি বলেন বৃষ্টিটা একটু ধরলেই আসছি। বাড়িতে একা একাই দেখা মিলেছে নায়িকার। সেইসঙ্গে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে একটা গাড়ি। সে গুনগুন করে মনের সুখে গান গাইতে থাকে। তারপর সেই আয়নায় যখন নিজের মুখ দেখেন, তখন দেখে পেছন থেকে কেউ সরে যাচ্ছে। ধারাবাহিকটি যে রহস্যেমোড়া তা প্রমো দেখে বোঝা যাচ্ছে।
এবার সিরিয়ালের নতুন প্রোমো ভাইরাল হয়েছে। যেখানে একসঙ্গে দেখা মিলেছে রাহুল ও রুকমার। যা দেখে খুব খুশি সকলে।
মানে রাত সাড়ে ৯ টায় এই সিরিয়ালের সম্প্রচার করা হবে। তবে প্রশ্ন হল, কবে থেকে এই সিরিয়াল দেখানো হবে, জানা গিয়েছে, এটি ২ মে থেকে দেখানো হবে। তবে, কেমন হবে সিরিয়ালটি, সেদিকেই অধীর আগ্রহে বসে অনুগামীরা।
উল্লেখ্য, লালকুঠি আসার জন্য নাকি বন্ধ হয়ে যমুনা ঢাকি। যদিও চ্যানেলের তরফে কিছু জানানোও হয়নি। আবার শোনা যাচ্ছে এবার নাকি বন্ধ হয়ে যাবে কড়ি খেলা। যার জন্য কিন্তু বিশেষ মন খারাপ হচ্ছে পারমিতা ও অপূর্বর ভক্তদের। কারণ টি আর পির খুব ভালো স্থানে নেই কড়ি খেলা। তাই সকলকে টেক্কা দিতে আসছে বাংলা ধারাবাহিক 'লালকুঠি’। আবারও একসঙ্গে রাহুল ও রুকমাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে, তা জেনে খুব খুশি অনুগামীরা।












Click it and Unblock the Notifications