কর্পোরেট লুকে বাজিমাত, সেরার সেরা ‘‌মিঠাই’‌, টিআরপি তালিকায় নেই ‘‌শ্রীময়ী’‌

কর্পোরেট লুকে বাজিমাত, সেরার সেরা ‘‌মিঠাই’‌, টিআরপি তালিকায় নেই ‘‌শ্রীময়ী’‌

একে অলৌকিক বলব নাকি অবিশ্বাস্য ঘটনা বলব ঠিক বুঝতে পারা যাচ্ছে না। কারণ একটা ধারাবাহিকের শুধুমাত্র একটি চরিত্রকে কেউ এত পছন্দ করতে পারেন তা '‌মিঠাই’‌ ধারাবাহিকের মিঠাইকে না দেখলে বুঝতেই পারবেন না। বাংলা সিরিয়ালের বড় চমক '‌মিঠাই’‌, এ কথা স্বীকার না করে উপায় নেই। একটানা ৩৪ সপ্তাহ ধরে সেরা বাংলা সিরিয়ালের তকমা ধরে রেখেছে জি বাংলার এই মিষ্টি বিক্রেতা মেয়ের কাহিনি। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি।


সেরার সেরা ‘‌মিঠাই’‌

সেরার সেরা ‘‌মিঠাই’‌

মিঠাইয়ের কর্পোরেট লুকে মুগ্ধ সিদ্ধার্থ, দর্শকেরাও। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই সিরিয়াল। মনোহরা পরিবার, মিঠাই সিডের জুটি, তোর্সার কূটবুদ্ধি সবই যৌথ ভাবে এগিয়ে নিয়ে চলেছে সিরিয়ালটিকে। প্রত‍্যেক বার বাংলা সেরা হওয়ার পেছনেও কলাকুশলীদের সকলেরই কৃতিত্ব রয়েছে। এ সপ্তাহে আরো নম্বর বেড়েছে মিঠাইয়ের। গত সপ্তাহে সিরিয়ালটি ছিল ১০.৮ পয়েন্টে। সেটা অনেকটাই বেড়ে হয়েছে ১১.২।

 দ্বিতীয় স্থানে ‘‌উমা’‌

দ্বিতীয় স্থানে ‘‌উমা’‌

মিঠাই-এর পর আসি ব্যাট-বল হাতে নিয়ে লড়াইয়ের মযদানে থাকা লড়াকু মেয়ের গল্প '‌উমা'‌তে। নতুন এই সিরিয়ালটি ইতিমধ্যেই দর্শকদের মন কাড়তে সফল হয়েছে। এখন উমাতে চলছে টানটান উত্তেজনা। নিজের বদলে উমাকে ক্রিকেট খেলাচ্ছে আলিয়া, কিন্তু সেটা নজর এড়ায়নি অভিমন্যুর। ফলে বিয়ে ভাঙতে বসেছে দুজনের। আর এই উত্তেজনার পারদই নম্বর বাড়িয়েছে এই সিরিয়ালের। এ সপ্তাহে তার সংগ্রহে ৯.৩।

 পঞ্চম স্থানে ‘খুকুমণি হোম ডেলিভারি’

পঞ্চম স্থানে ‘খুকুমণি হোম ডেলিভারি’

চলতি সপ্তাহেও স্টার জলসায় সেরা ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি'। প্রাপ্ত নম্বর ৮.৪। দুই চ্যানেল মিলিয়ে রেটিং তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। এ সপ্তাহে আবার হারানো জায়গা ফিরে পেয়েছে '‌অপরাজিতা অপু'‌। ইতিমধ্যেই এই সিরিয়ালে চমক দেখা গিয়েছে। পণ নেওয়ার কীর্তি ধরে ফেলায় সংসারের দায়িত্ব ছেড়েছে অবলা। সেই দায়িত্ব নিয়েছে যূথিকা। অপু আর আন্টি টু এর টক্কর ফলদায়ী হয়েছে টিআরপি। যে কারণে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে চলে এসেছে এই সিরিয়াল। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.‌৮।

চতুর্থ স্থানে ‘‌যমুনা ঢাকি’‌ ও ‘‌সর্বজয়া’‌

চতুর্থ স্থানে ‘‌যমুনা ঢাকি’‌ ও ‘‌সর্বজয়া’‌

তবে অনেকটাই পিছিয়ে পড়েছে '‌যমুনা ঢাকি'‌। এ সপ্তাহে তার ঝুলিতে ৮.৫। একই নম্বর নিয়ে চতুর্থ স্থান ভাগাভাগি করেছে 'সর্বজয়া'। তবে এ সপ্তাহের চমক বলতে হয় ওই চ‍্যানেলেরই 'বরণ'কে। হঠাৎ করেই সপ্তম স্থান দখল করে বসেছে এই সিরিয়াল। এক সময়ের জনপ্রিয় সিরিয়াল 'খড়কুটো' রয়েছে নবম স্থানে। তারই সঙ্গে জি বাংলার '‌কড়ি খেলা'‌ও এই স্থানে রয়েছে। তবে তালিকায় নেই '‌শ্রীময়ী'‌। একসময়কার জনপ্রিয় এই সিরিয়াল এ সপ্তাহে টিআরপি তালিকায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারল না।

রইল সম্পূর্ণ টিআরপি তালিকা-

রইল সম্পূর্ণ টিআরপি তালিকা-

মিঠাই- ১১.২ (প্রথম)

উমা- ৯.৩ (দ্বিতীয়)

অপরাজিতা অপু- ৮.৮ (তৃতীয়)

যমুনা ঢাকি, সর্বজয়া- ৮.৫ (চতুর্থ)

খুকুমণি হোম ডেলিভারি- ৮.৪ (পঞ্চম)

করুণাময়ী রাণী রাসমণি- ৭.৫ (ষষ্ঠ)

খেলাঘর, বরণ- ৭.১ (সপ্তম)

কৃষ্ণকলি- ৭ (অষ্টম)

খড়কুটো, কড়ি খেলা- ৬.৭ (নবম)

মন ফাগুন, ধুলোকণা- ৬.৬ (দশম)

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+