মৃৎশিল্প প্রতিযোগিতায় জয়লাভ করলো মিতুল, এবার কী বলবে ইন্দ্রজিৎ, দেখুন প্রোমো

মৃৎশিল্প প্রতিযোগিতায় জয়লাভ করলো মিতুল, এবার কী বলবে ইন্দ্রজিৎ, দেখুন প্রোমো

সদ্যই শুরু হয়েছে 'খেলনা বাড়ি’ ধারাবাহিকটি। কয়েকদিনের মধ্যে তা কিন্তু অনুগামীদের মনে জায়গা করে নিয়েছে। এবার মৃৎশিল্প প্রতিযোগিতায় জয়লাভ করলো মিতুল পাল। যা জেনে খুব ভক্তরা। তাঁর হাতে পুরস্কার তুলে দিতে আসছেন বিখ্যাত ব্যবসায়ী ইন্দ্রজিৎ লাহিড়ী। এমন এক নতুন প্রোমো সকলের সামনে এসেছে। যা শেয়ার করা হয়েছে জি বাংলার তরফে।

মৃৎশিল্প প্রতিযোগিতায় জয়লাভ করলো মিতুল, এবার কী বলবে ইন্দ্রজিৎ, দেখুন প্রোমো


ভিডিওতে দেখা যাচ্ছে, যেই না স্টেজে উঠেছে ইন্দ্রজিৎ বাবু ওমনি ভয় পেয়ে সকলের মাঝে লুকিয়ে পড়েন মিতুল। কারণ তাঁকে না জানিয়েছে এসব করেছেন মিতুল। তাই তো এত ভয় পাচ্ছে। যখনই তাঁকে পুরস্কার দেওয়ার জন্য ডাকা শুরু হয় তখনই একজন এসে তাঁর হাত ধরে উপরে তুলে দেয়। মিতুল ভয় পেয়ে যায় আর ইন্দ্রজিৎ বাবু অবাক হয়ে যান। কী বলবেন মিতুলকে ইন্দ্রজিৎ বাবু।

প্রথম বিয়ের খারাপ অভিজ্ঞতা মনের মধ্যে চেপে ধরে রেখে দিয়েছেন ইন্দ্রজিৎ বাবু। যদিও এত কষ্টের কথা তিনি পরিবারের কাউকে জানাতে পারেননি। নিজে হোটেল করার জন্য একটা জায়গা বেছে নিয়েছেন তিনি। আর কিছুতেই সেই জায়গা কাউকে ছাড়তে নারাজ তিনি। সেখানেই বাচ্চাদের খেলনা বিক্রি করে মিতুল।

প্রথম দেখাতেই জোর টক্কর শুরু হয় নায়ক নায়িকার মধ্যে। ইন্দ্রকে মিতুল স্পষ্ট জানান, 'এই পুতুলগুলোই আমার পরিবার, আমি সই করব না’। প্রচণ্ড রেগে গিয়ে ইন্দ্র বলেন, 'এই জন্য সিরিয়াস ব্যাপারে আমি মেয়েদের মতামত নিই না’। মিতুল তখন ইন্দ্রর হাতে থাকা এগ্রিমেন্টের কাগজ জোর করে টেনে নিজের কাছে নিয়ে নেন। তারপর নিয়ে তা দিয়ে প্লেন বানিয়ে উড়িয়ে দেয় আকাশের দিকে।

এছাড়াও আসন্ন ধারাবাহিকে দেখা মিলবে সোহন বন্দোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, নীল চট্টোপাধ্যায়, মাহি সিং-এর। ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল এই গল্প দিয়েই। প্রতিদিন সন্ধে সাড়ে ৬টায় সিরিয়ালটি সম্প্রচারিত হয়।

অপরদিকে, এবার স্টার জলসায় আসছে এক নতুন ধারাবাহিক। নাম 'নবাব নন্দিনী’। নবাবের ভূমিকা অভিনয় করতে দেখা যাবে রিজওয়ান রাব্বানি শেখকে। তাঁর বিপরীতে দেখা মিলবে ইন্দ্রানী পাল ওরফে তিথিকে যিনি বরণ সিরিয়াল অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছিলেন। এস ভিএফের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। কেমন হবে সিরিয়ালটি বা কী নিয়ে এই ধারাবাহিক গল্প এগোবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।জানা গিয়েছে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ভক্তদের কারণ ৪ অগাস্ট থেকে শুরু হবে এই ধারাবাহিকটি। সঙ্গে ৬টায় তা সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়। তবে অনেক অনুগামীদের মতে, যদি সময়টা ৮ টা হতো তাহলে খুব ভালো হতো। কেউ বা বলছেন সাড়ে ৮ টা হলেও ভালো হতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+