স্টার জলসার ‘‌গাঁটছড়া’‌কে টক্কর দিতে জি বাংলায় শুরু হবে ‘‌চপশিল্প’‌ নিয়ে নতুন ধারাবাহিক

স্টার জলসার ‘‌গাঁটছড়া’‌কে টক্কর দিতে জি বাংলায় শুরু হবে ‘‌চপশিল্প’‌ নিয়ে নতুন ধারাবাহিক

গত কয়েক সপ্তাহ ধরে বাংলার দুই ধারাবাহিক ’‌মিঠাই’‌ ও '‌গাঁটছড়া’‌র মধ্যে জোরদার চক্কর চলছে। স্টার জলসার '‌গাঁটছড়া’‌ দীর্ঘদিনের খেলোয়ার '‌মিঠাই’‌কে টিআরপি তালিকায় মাত করে শীর্ষস্থান দখল করে ফেলেছে। আর শুধু এই ধারাবাহিকই নয়, স্টার জলসার একাধিক ধারাবিক পেছনে ফেলে দিয়েছে জি বাংলাকে। একের পর এক ছক্কা হাঁকিয়ে শীর্ষস্থানে ফিরে এসেছে স্টার জলসা।

স্টার জলসার ‘‌গাঁটছড়া’‌কে টক্কর দিতে জি বাংলায় শুরু হবে ‘‌চপশিল্প’‌ নিয়ে নতুন ধারাবাহিক


তবে পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে জি বাংলা। ইতিমধ্যেই ছোটপর্দায় অপরাজিতা আঢ্যকে '‌লক্ষী ভাণ্ডার’‌–এ লক্ষী কাকিমা হয়ে ফিরিয়ে এনে চমক লাগিয়ে দিয়েছে সকলকে। একসপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় স্থান করে নিয়েছে লক্ষ্মী ভাণ্ডারও। এবার আরও এক নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে এই চ্যানেলে। জি বাংলার তুরুপের তাস হতে চলেছে 'চপশিল্প’। জি বাংলার নতুন ধারাবাহিকে নায়িকার সংসার চলবে চপ ভেজে। তবে চ্যানেল কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা হয়নি। টেলি পাড়ায় এই নতুন সিরিয়াল নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

শোনা যাচ্ছে গাঁটছড়ার মতই নাকি তিন বোনের গল্প নিয়ে ধারাবাহিক বানাচ্ছে জি বাংলা। এই তিন বোন চপ ভেজে সংসার চালায়। বাংলার 'চপ শিল্প’ এবার বাংলা সিরিয়ালের প্লট দখল করলো! বলছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার বলছেন '‌গাঁটছড়া’‌র সফলতায় ইর্ষা করে জি বাংলাও একই ধরনের তিন বোনকে নিয়ে ধারাবাহিক শুরু করতে চলেছে। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, এই ধারাবাহিকের প্রযোজক দাবি করেছেন যে তিন বোনের গল্প মানেই যে তা স্টার জলসার ধারাবাহিকের কপি হবে এই ধারণা ভুল। নতুন গল্প নিয়ে আসছে জি বাংলা। এই ধারাবাহিকে তিন বোনের চরিত্রে অভিনয় করবেন সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমী চট্টোপাধ্যায়। আগামী মার্চ মাস থেকেই ধারাবাহিকের শুটিং শুরু হবে। ততদিন '‌চপশিল্প’‌ নিয়ে কৌতুহল বাড়ুক দর্শকদের মনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+