ক্রিকেট নয় এবার সংসারে মন দেবেন ‌‘‌উমা’‌, ধারাবাহিকের নতুন প্রোমো দেখে ক্ষুব্ধ দর্শক

ক্রিকেট নয় এবার সংসারে মন দেবেন ‌‘‌উমা’‌, ধারাবাহিকের নতুন প্রোমো দেখে ক্ষুব্ধ দর্শক

‌জি বাংলায় যখন '‌উমা’‌ ধারাবাহিকটি প্রথম শুরু হয়েছিল, তখন দর্শকদের মনে হয়েছিল যে এই ধারাবাহিকের অন্যরকম গল্প অবশ্যই তাঁদের পছন্দ হবে। '‌উমা’‌ ধারাবাহিকের মূল গল্পই ছিল এক দুঃস্থ পরিবারের লড়াকু মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন। এই ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা গিয়েছিল নবাগতা শিঞ্জিনি চক্রবর্তীকে।

উমা গল্পে নতুন মোড়

উমা গল্পে নতুন মোড়

ঠিক দিকেই এগিয়ে চলছিল '‌উমা'‌ ধারাবাহিক। মানে উমার ক্রিকেটার হওয়ার পথে যা যা প্রতিবন্ধকতা আসছিল বা আলিয়ার হয়ে উমার ক্রিকেট খেলা, উমাকে সাহায্য করতে গিয়ে অভিমন্যুর ওরফে অভির (‌নীল ভট্টাচার্য)‌ তাঁকে বিয়ে ইত্যাদি ইত্যাদি সবই সঠিকভাবেই চলছিল। কিন্তু এই ধারাবাহিকের নতুন প্রোমো এসে সব গণ্ডগোল পাকিয়ে দিল। অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে সিরিয়ালের নতুম প্রোমো। নতুন এই প্রোমোতে দেখা গিয়েছে অভিমন্যুকে বিয়ে করে উমা এখন সংসারে মন দিতে যায়। অর্থাৎ ক্রিকেটার হওয়ার বদলে এখন বরের প্রাক্তনের (আলিয়া) হাত থেকে স্বামীকে আগলাতেই বেশি ব্যস্ত সে।

কি রয়েছে নতুন প্রোমোতে

প্রসঙ্গত, এখন ধারাবাহিকে উমার সাংসারিক জীবন ও ক্রিকেট জীবনে একের পর এক বিপদ ডেকে আনছে আলিয়া। দর্শকরা আশা করেছিল এবার হয়ত উমাকে ক্রিকেটের ময়দানে পুরোদমে খেলতে দেখা যাবে। আসলে গল্পটাই তো শুরু হয়েছিল সেভাবে। কিন্তু দর্শকদের আশায় জল ঢেলে উমা ঘোষণা করলেন যে তিনি আর ক্রিকেট খেলবেন না। প্রোমোতে উমা বলেন, '‌যে ক্রিকেট আমার বাবাকে কেড়ে নিয়েছে, আপনার ক্ষতি করেছে, আমার সততা নিয়ে প্রশ্ন তুলেছে, সেই ক্রিকেট আমি আর খেলতে পারব না'। স্বাভাবিকভাবেই উমার এই সিদ্ধান্তে খুশি নন অভি। প্রকাশ্যেই সে বলে বসে, 'আলিয়া তুই ঠিকই বলেছিস ক্রিকেট খেলাটা সবার দ্বারা হয় না'। সদ্য বিবাহিত এই দম্পতি ঝগড়া দেখে খুশি আলিয়া বলেন, 'ক্রিকেটও গেল, অভিও গেল।' আর উমার পরবর্তী সংলাপ শুনেই তো হতবাক দর্শক। সে পালটা জবাবে বলে, 'মাঠ ছেড়ে পালানোর মেয়ে উমা নয় আলিয়া ম্যাডাম। আমি ক্রিকেট ছাড়ব বলেছি, সংসার ছাড়ব তো বলিনি। এবার শুরু হবে উমার খেলা'।

ক্ষুব্ধ দর্শক

মানে উমা এবার ক্রিকেটের নয়, সংসারের ব্যাট ধরে পুরোদমে সংসার করবেন। তবে সেখানে ছক্কা হাঁকাবেন নাকি আলিয়ার বলে ক্লিন বোল্ড হবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে হঠাৎ করে ধারাবাহিকের এই নতুন মোড় দেখা দেওয়ায় দর্শকরা মোটেও খুশি নন। প্রোমো প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয় এই ধারাবাহিককে।

টিআরপি তালিকায় জায়গা পেতে

তবে শোনা গিয়েছে যে বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেভাবে জায়গা পাচ্ছে না জি বংলার ধারাবাহিকগুলি। স্টার জলসাই এগিয়ে রয়েছে। আর উমা ধারাবাহিকের রেটিংও খুব একটা আশানুরুপ নয়। গত সপ্তাহে আট নম্বরে ছিল উমা। তাই এই ধারাবাহিককে টিআরপি তালিকায় প্রথমদিকে নিয়ে যেতেই নির্মাতাদের এই কৌশল বলে মনে করা হচ্ছে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+