বাথটবে শুয়ে মিঠাই, গায়ে ছড়ানো গোলাপের পাপড়ি! গল্প কোনদিকে মোড় নিচ্ছে
বাথটবে শুয়ে মিঠাই, গায়ে ছড়ানো গোলাপের পাপড়ি! গল্প কোনদিকে মোড় নিচ্ছে
ভালোবাসার বা ভ্যালেন্টাইনস ডের সপ্তাহে সকলের সঙ্গে প্রেমে মেতেছেন মিঠাই পরিবার। সেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা। 'জি বাংলা’-র বাংলা ধারাবাহিক 'মিঠাই’ সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকে নেটিজেনদের মন কেড়েছে। ধারাবাহিকে একের পর এক টুইস্ট দেখে গেছে। অন্যান্য বাংলা সিরিয়াল থেকে এই ধারাবাহিকটি একটু আলাদা ধরনের। বাঙালি পরিবারের যৌথ কাহিনীই এই ধারাবাহিকের মধ্যে ফুটে উঠেছে। এই ধারাবাহিকে নেটিজেনদের দৃষ্টি বেশি আকর্ষণ হল একটি হল মিষ্টি ও আরেকটি হল মিষ্টি প্রেমের কাহিনী। তাঁর ওপরে এখন আবার চলছে ভ্যালেন্টাইনস ডের মাস।

উচ্ছেবাবু যে মিঠাইয়ের প্রেমে যে হাবুডুবু খাচ্ছে তা আর কোরোর অজানা নয়। উচ্ছেবাবুকে কেন্দ্র করে এসছে এক নতুন চমক। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি চা বাগানের মধ্যে সিড মিঠাইকে জড়িয়ে ধরে 'আই লাভ ইউ’ বলছে। বেশ সুন্দর পরিবেশে তাঁদের খুব ভালো মানিয়েছে।
ভালোবাসার দিন উপলক্ষ্যে নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা। সেখানে তিনি ক্যপশানে লিখেছেন,’ শিফন শাড়ি, বাথটব, গোলাপের পাপড়ি, জি টিভিকে ধন্যবাদ স্বপ্ন পূরণ করার জন্য।' ছবিতে দেখা যাচ্ছে বাথটবে শুয়ে আছে অভিনেত্রী। আর তাঁর ওপরে ছড়ানো রয়েছে অনেক গোলাপের পাপড়ি। যা দেখে অনুরাগীরা বিশেষভাবে খুশি হয়েছেন।
উল্লেখ্য, ভালোবাসার দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডের জন্য রুদ্র মিঠাইয়ের জন্য একটা এঙ্গেজমেন্ট রিং কিনেছেন। তা দেখে সকলে ভাবতে শুরু করেছেন ওই রিংটি আসলে নিপার জন্য। কোর্ট পরে রিংটি নিয়ে ধারাকে প্রপোজ করার জন্য একেবারেই তৈরি সে। আর ক্যাফেতে এসে রুদ্রকে দেখে ধারা ভাবতে শুরু করে এবার রুদ্র দাও নিপার প্রেমে পড়েছে। আর এই সবের মধ্যেই রুদ্র বলে ওঠে তার নাম, 'বসুন্ধরা’! পরের ঘটনা কী ঘটবে তাঁরই অপেক্ষা করছে নেটিজেনরা। মিঠাই বাংলা ধারাবাহিকে শুধুই এখন প্রেম আর ভালোবাসে। যা দেখে অনুরাগীরা খুব খুশি।












Click it and Unblock the Notifications