বর্ষবরণে ‘দাদাগিরি’তে খুদের দল, কী করলেন সৌরভ

বর্তমানে জি বাংলায় চলছে 'দাদাগিরি সিজন ৯'। এতবছর ধরে এই রিয়েলিটি শো এর মঞ্চটাকে রঙিন করে রেখেছেন এই শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আট থেকে আশি সকলের প্রিয় 'দাদা'। এবার বর্ষবরণ উপলক্ষে 'দাদাগিরি'তে আসছে স্পেশ্যাল এপিসোড। অন্য বছরের তুলনায় এবছরের বর্ষবরণ হবে একটু আলাদাভাবে। খুদেদের নিয়ে জমবে দাদার 'দাদাগিরি'।

বর্ষবরণে ‘দাদাগিরি’তে খুদের দল, কী করলেন সৌরভ

এ বছর বর্ষবরণে 'দাদাগিরি'র থিম 'হাত বাড়ালেই বন্ধু হয়'। এই স্পেশ্যাল এপিসোডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব জমবে ছোটদের। ক্রিকেটার নয়, বরং খুদেদের কাছে তিনি শুধুই 'দাদাগিরি'-র সঞ্চালক। সকলের প্রিয় 'দাদা'। 'দাদাগিরি সিজন ৯'এ খুদেদের নিয়ে অনেক বেশি এপিসোড হয়েছে। ছোটদের সঙ্গে সহজেই মিশে গিয়েছেন 'দাদা'। তাই তিনি এখন ছোটদের বন্ধু হয়ে উঠেছেন। এতে খুদেরাও ভীষন খুশি। লকডাউনে ঘরবন্দি হয়ে পড়েছিল খুদের দল।

বলা যায়, এই করোনা এবং লকডাউনের জেরে তাদের শৈশব একেবারে হারিয়ে যেতে বসেছিল। এরকম দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে 'দাদাগিরি'-র মঞ্চ যেন খুদেদের কাছে খোলা মাঠ। তাঁরা এই মঞ্চে প্রাণখুলে আনন্দে খেলতে পেরেছে। আর তাঁদের সঙ্গী হয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশ্য সেদিকে খুদেদের ভ্রূক্ষেপ নেই। কারণ তাঁদের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুই দাদাগিরির 'দাদা'। এই শোয়ে অংশগ্রহণকারী এক খুদে তো প্রশ্নই করে ফেলেছিল 'কে সৌরভ গঙ্গোপাধ্যায়?' যদিও খুদেদের এইধরণের প্রশ্ন, তাঁদের দুষ্টুমিষ্টি হাসি, অনর্গল বলে চলা কথা, সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

ছোটদের সঙ্গে সহজেই ভাব জমিয়ে ফেলতে পারেন 'দাদা'। কান ধরে উঠবস করা থেকে ভেলমুড়ি মাখা, 'দাদাগিরি'র মঞ্চে হাসিমুখে খুদেদের সব আবদার সামলান দাদা। এবারের বর্ষবরণ স্পেশ্যাল এপিসোডেও খুদেদের নিয়ে থাকছে অনেক চমক আর প্রাণখোলা হাসি। এই এপিসোডে 'দাদা'কে দেখা যাবে একটা সাদা পাঞ্জাবিতে। তাতে থাকবে হলুদের ছোঁয়াও। একেবারে বাঙালিয়ানায় রঙিন হয়ে উঠবে 'দাদাগিরি'র মঞ্চ। ১৬ এপ্রিল, শনিবার রাত সাড়ে ন'টায় 'দাদাগিরি সিজন ৯' এর এই বর্ষবরণ স্পেশ্যাল এপিসোডটি সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+