Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউটিউবার আশি‌স চাঁচলানি সম্ভবত বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন

আশি‌স চাঁচলানি সম্ভবত বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন

‌বিগ বস–১৪ ক্রমশই দারুণ মজাদার হয়ে উঠছে। বাড়ির মধ্যে চার ফাইনালিস্ট ছাড়াও রয়েছেন আলি গনি ও নিক্কি তাম্বোলি, চ্যালেঞ্জার্স বিকাশ গুপ্তা, রাখি সাওয়ান্ত, আরশি খান, মনু পাঞ্জাবি, কাশ্মীরা শাহ এবং রাহুল মহাজন। বিগ বসের বাড়িতে এবার আরও মশলা যোগ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ার সেনসেশান আশি‌স চাঁচলানি সম্ভবত বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন। আশিস তাঁর টুইটারের এক পোস্টে অন্তত এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

ইউটিউবার আশি‌স চাঁচলানি সম্ভবত বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন


আশিস টুইটে লিখেছেন, '‌বিগ বস আমি আসছি বেবি’‌। তিনি আরও লেখেন, '‌দেখা হচ্ছে জানুয়ারিতে।’‌ ইউটিউবারের টুইট থেকে বোঝা যাচ্ছে যে তিনি আগামী বছরের জানুয়ারি মাসে তিনি বিগ বসের বাড়িতে ঢুকতে পারেন। তবে এটা এখনও নিশ্চিত নয় যে আশিস চাঁচলানির টুইট আদৌও সত্য নাকি নিছকই মজা তা জানা যায়নি এখনও। ফিল্মিবিটের এক রিপোর্ট অনুযায়ী, আশিসকে এর আগে বিগ বসে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দিয়ে বলেছিলেন, 'আমাকে ওই সময় পাওয়া যাবে না। আমার মনে হয়েছে বাড়ির নিয়ম বেশ কঠিন। আমি একটু বসি প্রকৃতির মানুষ এবং বাড়ি থেকে এতদিন দূরে থাকতে পারব না। জনপ্রিয়তার চেয়ে শান্তি ও স্থান গুরুত্বপূর্ণ।’‌‌

এর আগেও জনপ্রিয় ইউটিউবার ক্যারি মিনতির বিগ বসে ঢোকার কথা শোনা যাচ্ছিল। তবে ইউটিউবার এই গুজব খারিজ করে দিয়ে জানান যে তিনি বিগ বসে যাচ্ছেন না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+