Year Ender 2024: সিরিয়ালের বর্ষপূর্তিতেই বাড়ল ঘনিষ্ঠতা! কথা আর এভি কি বাস্তবেই প্রেমের জোয়ারে ভাসছেন?
সময় বয়ে যায় নদীর স্রোতের প্রায়, এই প্রবাদ একদমই সত্যি। কোথা থেকে যে দিন কেটে যায় তাকেও বলতে পারেনা। কথায় কথায় পেরিয়ে গেল একটা বছর। আর সেই উপলক্ষে জমে উঠলো পার্টি। শুরুটা হয়েছিল দুষ্টুমি খুনসুটির গল্প দিয়ে। দেখতে দেখতে তা বদলে গেছে মিষ্টি প্রেমে। আসলে এটি হল সিরিয়াল কথা।
বর্তমানে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল কথা। দেখতে দেখতে সেই সিরিয়াল পূর্ণ করল এক বছর। তবে শুধুমাত্র তার কষ্টের দিক থেকেই নয়, টিআরপি লিস্টের দিক থেকেও সেরা এই সিরিয়াল। প্রায় প্রতি সপ্তাহে বেঙ্গল টপার হয় ধারাবাহিক কথা। এই মুহূর্তে বাংলা টেলি দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই সিরিয়াল।

সিরিয়ালের এক বছর পূর্তি বলে কথা। তাও আবার টিআরপি লিস্টে এক নম্বরে থেকে। তাই আনন্দ দ্বিগুণ। কেক কেটে কথার সেটে সিরিয়ালের জন্মদিন সেলিব্রেট করলেন কলাকুশলীরা। এই মুহূর্তে ধারাবাহিক চলছে টানটান উত্তেজনা। কথার ভালবাসাকে প্রত্যাখ্যান করেছে এভি। কিন্তু পিকনিকে যাওয়ার পথে চরম বিপদের মুখে পড়ে সে। আর তাকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে তোলে কথা। এবার কি তবে এভি কথার ভালোবাসার মূল্য বুঝবে? এই নিয়ে আপাতত গল্প।
উল্লেখ্য ধারাবাহিক কথায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। তবে শুধুমাত্র পর্দায় নয়। বাস্তবেও নাকি একে অপরের বেশ ঘনিষ্ঠ এই দুই তারকা। টলিউডে কান পাতলে শোনা যায় শুধু অত্যন্ত ভালো বন্ধু নন বরং দুজনে নাকি তার থেকেও বেশি কিছু।
তবে সাহেব বা সুস্মিতা কেউ নিজেদের সম্পর্কে প্রেমের সিলমোহর দেননি। মাঝে এও শোনা গিয়েছিল সাহেব নাকি প্রেম করছেন অন্য এক কন্যার সঙ্গে। কিন্তু আসলে কথা আর এভির মত বাস্তবেও কি ডুবে ডুবে জল খাচ্ছেন সাহেব সুস্মিতা? আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।












Click it and Unblock the Notifications