'উচ্ছে' থেকে 'পেঁপে' ২০২১-এ জনপ্রিয়তার নিরিখে টিভি দুনিয়ার 'সুপারহিট মুকাবলা'

২১-এ টিভির সেরা

২০২১ কে চিরদিনের মত বিদায় জানিয়ে আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে ২০২২। আর নতুন বছরে দর্শকদের বিনোদনের বহর বৃদ্ধি করতে টেলিভিশনে আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। কিন্তু ইতিমধ্যেই যে সব ধারাবাহিক দর্শকদের চুম্বকের মত ড্রইং রুমে রাখা টিভির সামনে প্রতিদিন টেনে আনে তার সংখ্যাও নেহাত কম নয়। একদিকে উচ্ছেবাবুর সঙ্গে মিঠাই আর অন্যদিকে পেঁপে দিয়ে চেপে খুকুমণির ফাইট, কেউ কাউকে এককুচি জমি ছাড়তেও নারাজ। জনপ্রিয়তা লাভের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্ষসেরা হল কোন কোন ধারাবাহিক, দেখে নেওয়া যাক এক নজরে।

 মিঠাই

মিঠাই

টিআরপি তালিকায় পয়লা নম্বরে থাকার হাফ সেঞ্চুরি ইতিমধ্যেই হাঁকিয়ে ফেলেছে এই ধারাবাহিক। মিঠাই আর উচ্ছে বাবুর দুষ্টু মিষ্টি খুনসুটি দেখতে সময় হলেই টিভির সামনে বসে যান আপামর দর্শককুল। আর জনপ্রিয়তার নিরিখে এই বছর পয়লা নম্বরে রইল এই সিরিয়াল।

যমুনা ঢাকি

যমুনা ঢাকি

জনপ্রিয়তার দিক থেকে বিচার করতে গেলে এই বছর দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ঢাকি। মূলত মহিলা ঢাক বাদকের সমাজে কী কী সংগ্রাম করে টিকে থাকতে হয় তা নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু বর্তমানে তা হয়ে উঠেছে পপুলার ফ্যামিলি ড্রামা।

খুকুমণি হোম ডেলিভারি

খুকুমণি হোম ডেলিভারি

বছরের শেষ দিকে টেলিকাস্ট শুরু হয়েছে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের। কিন্তু তা হলেও শুরু থেকেই দর্শকদের মনের মত হয়ে উঠেছে খুকুমণি। বিশেষত, পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় ছেঁচে খুকুমণির রান্নাকে খুব পছন্দ করছে জনতা। ফল স্বরূপ, দর্শকের স্নেহ মায়া মমতা ফ্রি পাচ্ছেন খুকুমণি।

 অপরাজিতা অপু

অপরাজিতা অপু

জনপ্রিয়তার নিরিখে এই বছর তালিকার সেরা ৫-এ জায়গা করে নিয়েছে সিরিয়াল 'অপরাজিতা অপু।' একজন সাধারণ মেয়ে হয়ে কীভাবে একজন বিডিও হওয়ার স্বপ্ন পূরণ করা যায় তা নিয়ে আবর্তিত এই সিরিয়ালের গল্প। যা মন কেড়েছে দর্শকের।

 খড়কুটো

খড়কুটো

গুনগুন রা সৌজন্যের খুনসুটি আর প্রেম দেখতে বরাবরই পছন্দ করেন দর্শক। সেই সঙ্গে বাবার গান, জেঠুমণির কীপটেমী আর পটকার কমেডির প্রেমে পড়েননি এমন দর্শক নেই বললেই চলে। তাই জনপ্রিয়তার নিরিখে সেরার তালিকায় রয়েছে এই সিরিয়ালও।

শ্রীময়ী

শ্রীময়ী

বাংলা বিনোদনের অন্যতম সেরা জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ী শেষ হল চলতি মাসের মাঝামাঝি। কিন্তু বছর ধরে একদিকে শ্রীময়ী আর রোহিত সেনের ভালোবাসা আর অন্যদিকে জুন আন্টির খল চরিত্রকে উপভোগ করেছেন দর্শকরা। আর বাংলা টেলিভিশনের ইতিহাসে এই সিরিয়াল একটি মেইলস্টোন হয়ে থাকবে বলে মত দর্শকদের।

দেশের মাটি

দেশের মাটি

২০২১-এ অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। যদিও কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে এই সরিয়াল। কিন্তু তাও কিয়ান নোয়ার প্রেম মনে আছে সব দর্শকদের। বিশেষত এই সিরিয়ালে রাজা-মাম্পি জুটিতে অভিনয় করে আলোচনার কেন্দ্রতে উঠে এসেছে রাহুল ব্যানার্জি ও রুকমার রিয়েল লাইফ কেমিস্ট্রি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+