বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি, প্রবেশ করবেন পবিত্র পুনিয়ার প্রাক্তন প্রেমিক

এ বছরের বিগ বস ১৪–এর শোকে আরও মশলাদার করে তোলার জন্য ও শোয়ের টিআরপি বৃদ্ধির জন্য নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে চলেছে। জানা গিয়েছে, বাড়ির পুরনো সদস্যদের পাশাপাশি এবার তিনজন নতুন সদস্যের প্রবেশ ঘটবে এই বাড়িতে। জানা গিয়েছে, ১৬ থেকে ২৫ অক্টোবরের মধ্যে নয়না সিং ও প্রতীক ‌সহজপালের প্রবেশ হতে পারে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে।

বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি


বিশেষ সূত্রের খবর, নয়না এবং প্রতীক বিবি১৪–এর ঘরে ঢুকবে ১৬ বা ২৫ অক্টোবর। এমটিভির জনপ্রিয় শো লাভ স্কুল সেশন ৩–এর মধ্য দিয়ে টেলিভিন জগতে পা দিয়েছিলেন প্রতীক এবং এরপর রোডিস ও একে অফ স্পেসের মতো রিয়ালিটি শোয়ে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে প্রতীকের আরও একটি পরিচয় রয়েছে, তা হল তিনি বিগ বসের বাড়ির সদস্য পবিত্র পুনিয়ার প্রাক্তন প্রেমিক। প্রতীক জানিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্য করায় প্রবল আপত্তি তোলে পবিত্র, তাই আর সম্পর্ক রাখতে চাননি প্রতীক নিজে। এক সাক্ষাতকারে প্রতীক বলেন, '‌আমার ও পবিত্রর মধ্যে খুব বড় ঝামেলা হয়ে গিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে বোল্ড দৃশ্যে অভিনয় করা খুবই সাধারণ একটি ব্যাপার এবং আমি এখানে নিজের ভবিষ্যত গড়ার জন্য এসেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি ওই ভূমিকাটি করার জন্য না করে দিয়েছিলাম এবং পবিত্রকে সেই বিষয়ে জানিয়েও ছিলাম।’‌

অন্যদিকে কুমকুম ভাগ্যের নয়না সিংও প্রবেশ করবেন বিগ বসের বাড়িতে। সিদ্ধার্থ শুক্লার বিষয়ে মন্তব্য করার জন্য তিনি শিরোনামেও এসেছিলেন। আরও একজন নতুন সদস্য বাড়িতে ঢুকবেন তিনি হলেন বন্দিনী অভিনেতা শ্রাদুল পণ্ডিত। এঁরা তিনজনেই নিশ্চিত প্রতিযোগী হয়ে ঘরের ভেতর প্রবেশ করবেন। নিক্কি তাম্বোলি বাদে এখনও অন্য সদস্যরা নিশ্চিত পরতিযোগী হওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+