বিগ বস সিজন ১৫–এর বাড়িতে কারা কারা আসছেন? সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা দেখে নিন
বিগ বস সিজন ১৫–এর বাড়িতে কারা কারা আসছেন?
করণ জোহর সঞ্চালিত বিগ বস ওটিটির ফাইনাল হতে আর মাত্র ১৫ দিন বাকি। দর্শকরা খুবই উদগ্রীব এটা জানার জন্য কে হবেন বিগ বস ওটিটির বিজয়ী এবং তিনি সলমন কান সঞ্চালিত বিগ বস সিজন ১৫–তে ঢুকবেন। বিগ বগ বস ওটিটির কিছু চূড়ান্ত প্রতিযোগীদের পাশাপাশি বিবি ১৫–তে যোগ দেবেন কিছু ভারতীয় তারকারাও। অর্জুন বিজলানি, মহসিন খান, সুরভি চান্দনা সহ আরও অনেক নামই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে, যাঁরা নাকি বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন।

রিম শেখ আসতে পারেন বিগ বসে
বিগ বস সিজন ১৫-এর ঘরে কে প্রবেশ করতে চলেছেন তা নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক গুঞ্জন চলছে। তবে জানা যাচ্ছে টেলিভিশন অভিনেত্রী রিম শেখ বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন। 'তুঝসে হ্যায় রাবতা' অভিনেত্রী রিম শেখকে বিগ বসের পক্ষ থেকে এই রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। সূত্রের খবর, রিমকে এই শোতে নিয়ে আসার জন্য নির্মাতারা বহুদিন ধরে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। তবে রিম সেভাবে কোনও আগ্রহ দেখাননি কারণ তিনি তাঁর সিরিয়াল নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে জানা গিয়েছে, 'তুঝসে হ্যায় রাবতা' সিরিয়ালটি জুলাইতেই শেষ হয়ে যায়। অতএব রিম শেখ তাঁর সিদ্ধান্ত বদল করে নিয়েছেন এবং তাঁকে বিগ বসের ঘরে প্রতিযোগী হিসাবে দেখা যাবে। যদি রিপোর্টের খবর সত্যি হয় তবে ১৮ বছরের অভিনেত্রীর এই বিতর্কিত শোতে দারুণভাবে এন্ট্রি করানো হবে।

বিগ বসের সম্ভাব্য প্রতিযোগী
এবার আসুন দেখে নেওয়া যাক বিগ বস ১৫-এর ঘরে কোন কোন তারকারা প্রবেশ করতে পারেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তালিকা প্রকাশ করা হয়নি।

বিগ বস ১৫ সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা
মহসিন খান
দিশা ভাকানি
অনুষ্কা দাণ্ডেকর
অমিত ট্যান্ডন
অর্জুন বিজলানি
রিয়া চক্রবর্তী
নেহা মর্দা
সানায়া ইরানি
গুল্কি জোশি
সুরভি চাঁন্দনা
রিম শেখ

অন্যরকমের হবে বিগ বস ১৫
এ বছর বিগ বস ১৫ অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা রকমের হতে চলেছে। বিগ বসের নির্মাতারা নতুন থিম 'জঙ্গল' নিয়ে আসছে। প্রতিযোগীদের এই জঙ্গল পর্ব অতিক্রমের পরেই মূল ঘরে প্রবেশ করতে পারবেন।

বিগ বস ওটিটি
বিগ বস ওটিটির ঘরে যে সমস্ত প্রতিযোগী বন্দী রয়েছেন তাঁরা হলেন শমিতা শেট্টি, প্রতীক সহেজপাল, দিব্যা আগরওয়াল, রাকেশ বাপত, মুস জাট্টানা এবং নিশান্ত ভাট রয়েছেন। বাড়ি থেকে ইতিমধ্যে চলে গিয়েছেন উরফি জাভেদ, ঋদ্ধিমা পণ্ডিত, করণ নাথ, জিশান খান, মিলিন্দ গাবা ও অক্ষরা সিং।












Click it and Unblock the Notifications