বিগ বস ১৪–এর ফাইনালে কে কে যাবেন?‌ চলছে জোরদার টক্কর একে–অপরের সঙ্গে

বিগ বস ১৪–এর ফাইনালে কে কে যাবেন?‌ চলছে জোরদার টক্কর একে–অপরের সঙ্গে

ক্রমেই বিগ বসের অন্তিম পর্বের সময় ঘনিয়ে আসছে। ইতিমধ্যেই বাড়ি ছাড়া হয়ে গিয়েছেন পবিত্র পুনিয়া, আলি গনি ও কবিতা কৌশিকের মতো হেভিওয়েট প্রতিযোগীরা। শুক্রবারের পর্বে দেখা যাবে বিগ বসের সদস্যরা ঝগড়া, তর্ক–বিতর্ক এমনকী তাঁরা নিজেদের মধ্যে কুস্তিও লড়বেন।

বিগ বস ১৪–এর ফাইনালে কে কে যাবেন?‌ চলছে জোরদার টক্কর একে–অপরের সঙ্গে


বিগ বস বাড়ির সদস্যদের নতুন টাস্ক দেন, যার নাম বোট টাস্ক। যেখানে প্রতিযোগীদের বোটে উঠে নিজেদের জায়গা সুরক্ষিত করতে হবে, তবেই সরাসরি ফাইনালের টিকিট পাওয়া যাবে। প্রথম রাউন্ডে দেখা যাবে নিক্কি তাম্বোলি, অভিনব শুক্লা, রাহুল বৈদ্য ও জ্যাসমিন ভাসিন বোটের আসন দখল করে নিলেও ব্যর্থ হন রুবিনা দিলায়েক। রুবিনা তাঁদের মধ্যেই একজন ছিলেন যিনি আসন দখলের চেষ্টা করছিলেন, কিন্তু কেউ তাঁর সঙ্গে বোটের আসন বদল করতে রাজি হননি, এমনকী তাঁর স্বামী অভিনবও আসন ছাড়েননি। পরবর্তী রাউন্ডে রাহুলের চোট লাগার কারণে তিনি টাস্ক থেকে সরে যেতে বাধ্য হন। বিগ বস এ জন্য রাহুলকে কথাও শোনান যে তিনি এত সহজে হার মেনে গেলেন।

এর পরের রাউন্ডে দেখা যাবে জ্যাসমিন বোট টাস্ক থেকে বেরিয়ে গিয়েছেন এবং একমাত্র নিক্কি ও অভিনব আসন দখল করতে সফল হয়েছেন। জ্যাসমিন অভিনবের ওপর অভিযোগ তুলে জানান যে অভিনব তাঁকে ঠেলা দিয়ে তাঁর আসনটি নিয়ে নেয়। নিজের আসন ফিরে পাওয়ার জন্য জ্যাসমিন মরিয়া চেষ্টা করেন এবং সবার শেষে চলে যান। প্রথম ফাইনালিস্ট হিসাবে ইজাজ পুরো খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন। ইজাজ বারংবার জ্যাসমিনকে বারণ করছিলেন যাতে খেলার মধ্যে তিনি নিজেকে আঘাত না করে বসেন। কিন্তু আসন পাওয়ার মরিয়া চেষ্টায় জ্যাসমিন রীতিমতো কুস্তি করতে শুরু করে দেন অভিনবের সঙ্গে। অভিনব–রুবিনা জ্যাসমিনকে সরে আসতে বলেন যাতে কোনওভাবে তিনি আঘাত না পান। জ্যাসমিন হাল ছেড়ে দিতে অস্বীকার করেন এবং বোটের আসনে বসে থাকেন। এমনকী তিনি নিক্কির আসনেও পৌঁছানোর চেষ্টা করলে নিক্কি তাঁর জীবন দিয়ে আসনকে রক্ষা করে চলেন। এরপর জ্যাসমিনের সঙ্গে রুবিনা–অভিনবের বাজেভাবে লড়াই হয়। এমনকী অভিনবের ঝগড়ায় হস্তক্ষেপের জন্য তিনি রুবিনার ওপর চিৎকার করেন। তবে এতকিছুর পরও জ্যাসমিন এই খেলায় হেরে যান। পরবর্তী রাউন্ডে দেখা যায় যে নিক্কি ও অভিনবের মধ্যে লড়াই চলছে আসন পাওয়ার জন্য। অভিনব প্রথমে লাফ দিয়ে বোটে উঠে নিজের আসন সুরক্ষিত করেন। নিক্কি অভিনবকে বোটের আসন দেওয়ার জন্য অনুরোধ করলেও অভিনব তাতে সাড়া দেন না। নিক্কি তাঁর আসন পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+