কে হবেন পরবর্তী ইন্ডিয়ান আইডল? জানতে হলে অবশ্যই দেখুন টানা ১২ ঘণ্টার ফাইনাল পর্ব
কে হবেন পরবর্তী ইন্ডিয়ান আইডল? জানতে হলে অবশ্যই দেখুন টানা ১২ ঘণ্টার ফাইনাল পর্ব
দীর্ঘ আটমাসের সফরের পর সোনি টিভিতে চলা ইন্ডিয়ান আইডল ১২–এর বিজয়ীর নাম ঘোষণা হতে চলেছে ১৫ অগাস্ট। সফলতম এই শোয়ের সাফল্যকে উদযাপন করতে ইন্ডিয়ান আইডল কর্তৃপক্ষ ঠিক করেছে টানা ১২ ঘণ্টা ধরে এই ফাইনাল পর্ব চলবে। যার সূচনা দুপির ১২টা থেকে শুরু হয়ে গিয়েছে। সঙ্গীতের এই সফরে শেষ পর্যন্ত টিকে রয়েছেন ৬ জন প্রতিযোগী, পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, নিহাল তৌরো, সাইলি কাম্বলে, মহম্মদ দানিশ এবং সংমুখপ্রিয়া। এই ৬ জন গান করে মন জয় করবেন দর্শকদের।

ক্রমে ফাইনালের দিকে এগোচ্ছেন প্রতিযোগীরা
ফাইনাল প্রতিযোগীদের মনোবল বাড়াতে দক্ষিণী সপারস্টার বিজয় দেভেরকোণ্ডা ভিডিও ম্যাসেজ পাঠিয়ে তাঁদের বলেছেন যে তিনি দারুণভাবে ইন্ডিয়ান আইডল উপভোগ করেন। এছাড়াও বড়ে আচ্ছে লাগতে হ্যায় ২ সিরিয়ালের শীর্ষ জুটি নকুল মেহতা ও দিশা পারমারও ফাইললান চলাকালীন আসবেন। ইতিমধ্যেই বিজয় দেভেরাকোণ্ডা সংমুখপ্রিয়াকে তাঁর সিনেমায় প্লেব্যাক করার প্রস্তাব দিয়েছেন। এই শোয়ের বিজয়ীর নাম ঘোষণা করা হবে রবিবার মধ্যরাতে। গ্র্যান্ড ফাইনালেতে সঞ্চালনা করছেন জয় ভানুশালি, সঙ্গে রয়েছেন শোয়ের আসল সঞ্চালক আদিত্য নারায়ণ। ইন্ডিয়ান আইডলে বর্তমানে অনু মালিক, হিমেশ রেশমিয়া, সোনু কক্করকে বিচারকের আসনে দেখা গিয়েছে। তাঁরাও ফাইনালে পারর্ফম করবেন বলে জানা যাচ্ছে।

সিদ্ধার্থ–কিয়ারা ইন্ডিয়ান আইডলে
ইতিমধ্যেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে উপস্থিত হয়েছেন 'শেরশাহ' তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। কিয়ারা এই শোয়ের প্রতিযোগী মহম্মদ দানিশ ও নিহাল তৌরোর গানে মুগ্ধ হয়েছেন এবং তিনি তাঁদের সঙ্গে নাচও করেন ও গানের দু-এক কলি গেয়ে ওঠেন। অন্যদিকে মহম্মদ ইরফান অরুনিতা কাঞ্জিলালকে সমর্থনের জন্য আসেন ইন্ডিয়ান আইডলে এবং অরুনিতার সঙ্গে ডুয়েটে দিল সমভল জা জরা ও বারিশ গানটি গান। ইরফান চান ইন্ডিয়াল আইডল অরুনিতাই জিতুক।

জাভেদ আলির গানে মুগ্ধ সকলে
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাভেদ আলি ইন্ডিয়ান আইডলের মঞ্চে মা তুঝে সলাম গান গেয়ে দেশাত্মবোধকে উস্কে দেন। এরপর তিনি স্বদেশ সিনেমা থেতে ইয়ে জো দেশ হ্যায় তেরা গানটি গেয়ে সকলকে আবেগে ভাসিয়ে দেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁর দেশাত্মবোধক গান সকলের মন ছুঁয়ে যায়। এরই মাঝে সিদ্ধার্থ মালহোত্রা জানান যে পবনদীপ রাজন তাঁর মায়ের প্রিয় প্রতিযোগী। সিদ্ধার্থ মালহোত্রা প্রশংসায় ভরিয়ে দেন পবনদীপের এবং তাঁর মা পবনদীপের জন্য প্রার্থনাও করেন। ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসামাত্রই সিদ্ধার্থ তাঁর প্রথম ছবি স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ডিস্কো দিওয়ানে গানে প্রতিযোগীদের সঙ্গে নাচেন।

তেরি মিট্টি গান গেয়ে প্রশংসা পান পবনদীপ
ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীরাও এদিন দেশাত্মবোধক গান গেয়ে সকলকে মুগ্ধ করেন। সিদ্ধার্থ পবনদীপকে তাঁর সাম্প্রতিকতম সিনেমা 'শেরশাহ' ছবির তেরি মিট্টি গানটি গাওয়ার অনুরোধ জানান। পবননদীপও এই গানটি গেয়ে যথেষ্ট প্রশংসা কুড়োন বিচারক ও সিদ্ধার্থের কাছ থেকে।

৯০ দশকের গানে মুগ্ধ দর্শকরা
ফাইনালের মঞ্চে কুমার শানু, উদিত নারায়ণ ও অলকা ইয়াগনি ৯০ দশকের মধুর গানের ম্যাজিক নিয়েও হাজির হন। প্রতিযোগীরাও তাঁদের সঙ্গে গাওয়ার সুযোগ পান। এর আগে ইন্ডিয়ান আইডল ১২ অনেক বিতর্কের মুখোমুখি হযেছিল। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে এই শোটি স্ক্রিপ্টেড। তবে সঞ্চালক আদিত্য নারায়ণ এর মোক্ষম জবাব দিয়ে জানান যে স্ক্রিপ্ট ছাড়া কোনও শো তৈরি হয় না এবং অনুষ্ঠানটি অনায়াসে চালনা করতে স্ক্রিপ্টের প্রয়োজন।












Click it and Unblock the Notifications