মহালয়ার অনুষ্ঠান নিয়ে জোর প্রতিযোগিতা, কোন চ্যানেলে দুর্গা কে সাজছেন জেনে নিন
মহালয়ার অনুষ্ঠান নিয়ে জোর প্রতিযোগিতা, কোন চ্যানেলে দুর্গা কে সাজছেন জেনে নিন
করোনা সংক্রমণের মাঝেই এ বছর ফের দুর্গাপুজো নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। আর দুর্গাপুজোর আগে অবশ্যই মহালয়া। মহালয়া মানেই দেবীর আগমনের ঘন্টা বেজে যাওয়া। এখন আকাশে শরতের মেঘ, মাঠে মাঠে কাশফুলের দোলা জানান দিচ্ছে আর মাত্র অপেক্ষা কিছুদিনের। তবে গোটা বাংলা জুড়ে এখন নিম্নচাপের ভ্রুকুটি, কিন্তু তাও মহালয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাঙালির ঘরে ঘরে। এখন শুধু মহালয়া রেডিওতেই সীমাবদ্ধ নয়, দূরদর্শনের পাশপাশি বিভিন্ন চ্যানেলেও এখন মহালয়া দেখানো হয়। তাই মহালয়ায় কে দূর্গা সাজছেন সেটাও জানা দরকার বইকি। তাই আজ রইল তিন জনপ্রিয় চ্যানেলের মহালয়ার দূর্গাদের তালিকা।
জি বাংলা
বাংলা টেলিভিশনের শীর্ষে থাকা অন্যতম চ্যানেল জি বাংলা। ধারাবাহিকের টিআরপিতে সবসময় এগিয়ে জি বাংলা। মহালয়াতেও কেন পিছিয়ে থাকবে? তাই এ বছরের মহালয়ায় দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। জি বাংলার মহালয়ার প্রতি দর্শকদের নজর সবসময়। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই চমক। সোশ্যাল মিডিয়ার পেজে প্রকাশিত হওয়া ভিডিও বলছে এবারে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম 'নানারূপে মহামায়া'। সেখানেই দূর্গা রূপে দেখা গিয়েছে শুভশ্রীকে। তাঁর স্নিগ্ধরূপ ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। উল্লেখ্য, এর আগেও দূর্গা রূপে মহালয়ার অনুষ্ঠানে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

স্টার জলসা
জি বাংলার সঙ্গে স্টার জলসার টক্কর বরাবরের। ধারাবাহিক বা বিভিন্ন শো নিয়ে যেমন টিরআরপির লড়াই চলে তেমনি মহালয়া নিয়েও এই দুই চ্যানেলের মধ্যে ধুন্ধুমার লেগে গিয়েছে। জি বাংলা তাদের মহালয়ায় দুর্গা হিসাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসলে পিছিয়ে নেই স্টার জলসাও। তারা জি বাংলার অতি পরিচিত একটি মুখকে এ বছর তাদের মহালয়ায় দেবী দুর্গা রূপে নিয়ে আসতে চলেছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাণী রাসমনি'র দিতিপ্রিয়া রায়কে। এবারে এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে দূর্গা রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। এই বয়সেই তাঁর জনপ্রিয়তার মাত্রা রীতিমতো ঈর্ষনীয়। এর আগে জি বাংলার মহালয়ায় দিতিপ্রিয়াকে পার্বতী রূপে দেখা গিয়েছিল, সেই সময় তাঁর এই রূপ বেশ প্রশংসা পেয়েছিল। এবার মা দূর্গা রূপে কতটা মন জয় করতে পারেন তিনি সে দিকেই তাকিয়ে দর্শকেরা। চমকের বাকি রয়েছে এখনো। এবারে স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে উপরি পাওনা শোভন গঙ্গোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর গান।
কালার্স বাংলা
মহালয়া অনুষ্ঠানের প্রতিযোগিতায় পিছিয়ে নেই কালার্স বাংলাও। জানা গিয়েছে যে এই চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে দুর্গা হিসাবে দেখা যাবে কোয়েল মল্লিককে। কোয়েল নিজেই এই কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এর আগে একাধিক বার মহালয়াতে মা দূর্গার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল। প্রতিবারই প্রশংসিত হয়েছে তাঁর লুক। বিশেষত ২০১৫ সালে জি বাংলায় 'মহিষাসুরমর্দিনী'তে দূর্গা হয়ে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন কোয়েল। তারপর ২০১৭, ২০১৮, ২০১৯ পরপর তিন বছর টেলিভিশন মহালয়াতে দূর্গা সেজেছেন কোয়েল।

স্টার জলসায় শ্রীনন্দা শঙ্করের নাচ
অন্যদিকে আগামী ৬ অক্টোবর স্টার জলসার পর্দায় মহালয়ার অনুষ্ঠানে দেখা যাবে শ্রীনন্দা শঙ্করের পারফরম্যান্স। মহালয়ার জন্য শুটিংও সেরে ফেলেছেন শ্রীনন্দা। আনন্দ শংকর এবং তনুশ্রী শংকরের কন্যা শ্রীনন্দা শংকর পরিবারের নতুন প্রজন্ম। অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই টলিউডে তিনি পরিচিত নাম। যদিও অত্যন্ত বেছে কাজ করেন শ্রীনন্দা। অভিনয়ের আগে থেকেই তাঁর জীবনে এসেছে নাচ। পারিবারিক ঐতিহ্যের ধারক ও বাহক তিনি। ছোট থেকেই নাচের তালিম, অনুষ্ঠান, অধ্যবসায়ের মধ্যে বড় হয়েছেন শ্রীনন্দা। চলতি বছরের মহালয়াতেও দেখা যাবে তাঁর নাচের পারফরম্যান্স। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে।
ছবি সৌজন্য:ইনস্টাগ্রাম
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications