স্টার জলসার মহালয়ায় দেখুন ‘যা চন্ডী’, মা দুর্গার রূপে কোন অভিনেত্রী আসছেন, জানেন

স্টার জলসার মহালয়ায় দেখুন ‘যা চন্ডী’, মা দুর্গার রূপে কোন অভিনেত্রী আসছেন, জানেন

প্রতিবছরই পিতৃপক্ষের শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষের । হিন্দুদের কাছে মহালয়া এক আলাদাই অনুভূতি। দুর্গাপুজোর আগে হয় এই মহালয়া। স্টার জলসা থেকে জি বাংলা অর্থাৎ সব চ্যানেলেই জনপ্রিয় নায়িকারা মা দুর্গার রূপে সেজে ওঠেন। এই বছর স্টার জলসায় মহালয়ার প্রোমো ইতিমধ্যে শেয়ার হয়েছে। এবারের নিবেদন 'যা চণ্ডী’ শেয়ার করা হয়েছে।


প্রোমোতে কি দেখা যাচ্ছে

প্রোমোতে কি দেখা যাচ্ছে

প্রোমোতে দেখা যাচ্ছে, একাধিক জনপ্রিয় নায়িকাদের দেখা গেছে। যেখানে রয়েছেন স্বস্তিকা ঘোষ, শোলাঙ্কি রায়, সোনামনির সাহা থেকে দেবচন্দ্রিমা সিংহ রায় পর্যন্ত এই তারকারা মা দুর্গার নানান রূপে আবির্ভূত হয়েছেন। তবে প্রশ্ন একটাই এদের মধ্যে মহিষাসুরমর্দিনী রূপে কে ধরা দিলেন?

 কাকে মা দুর্গা সাজে দেখতে চান ভক্তরা

কাকে মা দুর্গা সাজে দেখতে চান ভক্তরা

মহালয়া শুরু হওয়ার প্রায় তিন থেকে চার মাস আগে থেকেই ভক্তদের মধ্যেই অনুষ্ঠান নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কারা হবেন মা দুর্গা? কে সাজবেন এই বছর তা নিয়ে। অনুগামীদের নানান জনের নানার অনুরোধ থাকে। এবার অনেক অনুগামীর মতে, স্টার জলসার দর্শকদের সামনে খড়ি অর্থাৎ দুর্গার সাজে দেখানো হোক তাঁকে, এমনটাই চেয়েছেন সকলে।

কে কোন ভূমিকায় অভিনয় করবেন

কে কোন ভূমিকায় অভিনয় করবেন

তবে স্টার জলসা মা দুর্গার ভূমিকায় কড়িকে দেখা না গেলেও মায়ের এক রূপে দেখা মিলবে তার। দেবচন্দ্রিমা সিংহ রায় থাকছেন মা পার্বতীর ভূমিকায়। দীপা ওরফে স্বস্তিকারা থাকবেন দেবী চামুন্ডার ভূমিকায়। আলতাফড়িংয়ের বৌমা এক ঘরটি আরেক দেবী রূপে থাকছেন।

কে মা দুর্গার ভূমিকায় অভিনয় করবেন

সোনামণি সাহাকে মহিষাসুরমর্দিনী মা দুর্গার অবতারের অভিনয় করতে দেখা যাবে। যিনি এক্কাদোক্কা, মোহর সিনেমায় অভিনয় করেছেন। আগামী ২৫ সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। যদিও অনুষ্ঠান অসুর কে হবেন তা এখনও পর্যন্ত চ্যানেলের তরফে শেয়ার করা হয়নি। তবে সেলেবদের এই সাজ খুব পছন্দ হয়েছে দর্শকদের। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করেন অনুগামীরা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+