Bigg Boss OTT 2: মিয়া খালিফাকে নাকি দেখা যাবে? প্রতিযোগীই বা কারা! রইল সমস্ত তথ্য
BigBoss OTT 2: ফের আসছে বিগ বস সিজন-২। গত কয়েকদিন আগেই বিগ বসের প্রতিযোগীদের সমস্ত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। তবে সঞ্চালনের ভূমিকাতে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকদের মধ্যে একটা জল্পনা ছিল।
তবে সলমন খানই এবার বিগ বস ২ হোস্ট করবেন বলে জানা যাচ্ছে। আর এরপর থেকেই সলমন অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে গিয়েছে। তবে এবার স্ট্রিমিং ওয়েবসাইট থেকে রিয়েলিটি শো'য়ের সমস্ত কিছু বদলে গিয়েছে। ফলে আরও বেশি করে উৎসুক হয়ে উঠেছেন। আর এই প্রতিবেদনে BigBoss OTT 2-এর সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করা হল।

BigBoss OTT 2: কবে থেকে দেখা যাবে
বিগ বস ওটিটি-২ এর প্রিমিয়ার আগামী ১৭ জুন থেকে হবে। রাত ৯ টার সময় জিও সিনেমার অনএয়ার হবে। একেবারে বিনামূল্যে BigBoss OTT 2 দেখতে পাওয়া যাবে। এমনকি লাইভ স্ট্রিমিং হবে বলেও জানা গিয়েছে। গত সিজনে করণ জোহারকে হোস্টের ভূমিকাতে দেখা গিয়েছে। তবে এবার সলমন খানকেই দেখা যাবে। এর আগে টিভিতে বিগ বসের সমস্ত সিজন হোস্ট করতে দেখা গিয়েছে অভিনেতাকে। এবার ওটিটিতেও ধুম মাচাতে দেখা যাবে।
BigBoss OTT 2: কারা প্রতিযোগী থাকছে
বিগ বস ওটিটিতে একাধিক প্রতিযোগীর ( BigBoss OTT 2) নাম শোনা যাচ্ছে। যেমন থাকতে পারেন আলিয়া সিদ্দিকি। ফলক নাজ, আকাঙ্ক্ষা পুরী, অঞ্জলি অরোরা, অবিনাশ সচদেব, পলক পুরসবাণী, পুনীত এবং বেবিকা ধুর্বেকে দেখা যাবে।
ওয়ার্ল্ড কার্ড প্রতিযোগী কে?
এখনও শো শুরু হয়নি! কিন্তু প্রথম থেকেই ওয়ার্ল্ড কার্ড প্রতিযোগী হিসাবে কে জায়গা পাবেন তা নিয়ে আলোচনা শুরু হবে। তবে ওয়াইল্ডকার্ড হিসেবে বিগ বসের ঘরে ঢুকতে পারেন এমন বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। এমনকি প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফাকেও দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই বলেছেন দর্শকরা। এমনকি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে যোগাযোগেরও চেষ্টা নাকি করা হয়েছিল বলে শোনা যাচ্ছে।
দর্শকদের ভূমিকা থাকবে
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! ওটিটিতে ফের বিগ বোস। শোনা যাচ্ছে, এবার শো'তে দর্শকদের বড় একটা ভূমিকা থাকবে। সম্ভবত ভোটিং অপশন থাকবে।












Click it and Unblock the Notifications