কম টিআরপির কারণে কোন কোন হিন্দি ধারাবাহিক বন্ধ হতে চলেছে, জেনে নিন
কম টিআরপির কারণে কোন কোন হিন্দি ধারাবাহিক বন্ধ হতে চলেছে, জেনে নিন
বর্তমানে টিআরপির কারণে বন্ধ অনেক ধারাবাহিক। সেটা হিন্দি হোক কিংবা বাংলা। আর যার জন্য মন খারাপ হয় অনেক ভক্তদেরই। তবে, এবার বন্ধ হতে চলেছে অনেকগুলি হিন্দি শো। এই শোগুলিও টিআরপিতে অনেক কম। তাই বন্ধ হচ্ছে। জেনে নিন কোন কোন ভারতীয় হিন্দি ধারাবাহিক বন্ধ হতে চলেছে।

কপিল শর্মার শো
কপিল শর্মা শোটি এবার বন্ধ হয়ে যাচ্ছে কারণ। যারা এই শো করেন, শোনা যাচ্ছে তাঁরা নাকি বিদেশে যাচ্ছেন। কপিল ভক্তরা বেশ হতাশ হয়ে পড়েছেন।

ছোট সরদানি
টিআরপি কম থাকার দরুন জুন মাসেই বন্ধ হয়ে যাবে ছোট সরদানি। এটি একটি ভারতীয় হিন্দি-পাঞ্জাবি রোমান্টিক নাটক টেলিভিশন সিরিজ। ককক্রো ও শাইকা এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত। এটি ২০১৯ সালের পয়লা জুলাই কালারস টিভিতে শুরু হয়েছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিমৃত কৌর আহলুওয়ালিয়া, মাহির পান্ধি, আমনদীপ সিধু ও গৌরব এস বাজাজ।

নিমা ডেনজংপা
নিমা ডেনজংপা হল একটি ভারতীয় হিন্দি নাটক। যা কালারস টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বুটে সম্প্রচারিত হয়। যা ২০২১ সালের ২৩ অগাস্ট প্রিমিয়ার হয়েছিল। সিরিজটিতে মূখ্য চরিত্রে অভিনয় করেন সুরভী দাস ও ইকবাল খান। তাছাড়াও আছেন বিরাট শেঠি, অক্ষয় কেলকার। কম টিআরপি রেটিংয়ের কারণে এটি মে মাসে শেষ হয়ে যাবে।

কাশিবাই বাজিরাও বল্লাল
অন্যান্য হিন্দি ধারাবাহিকের মতন রোহিত চন্দেল ও রিয়া শর্মা অভিনীত কাশিবাই বাজিরাও বল্লাল খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। কারণ, ক্রমেই এর টিআরপি অনেকটাই কমে গেছে।

জিদ্দি দিল মানে না
জিদ্দি দিল মানে না হল একটি ভারতীয় হিন্দি ভাষার নাটক। যা সনি এসএবি-তে প্রচারিত হয়। এতে অভিনয় করেছেন শালিন মালহোত্রা, কাবেরি প্রিয়াম, কুণাল করণ কাপুর, দিলজোত কৌর ছাবরা, আদিত্য দেশমুখ এবং সিম্পল কৌল। কম টি আর পির কারণে চলতি বছরের মে মাসে এটি বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সাব সাতরঙ্গি
মোহিত কুমার, সত্যজিৎ শর্মা ও অন্যান্য অভিনীত সাব সাতরঙ্গি খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। এরও বন্ধ হওয়ার পিছনে একটাই কারণ কম টিআরপি বলেই জানা গিয়েছে।

আগর তুম না হোতে
বেশ জনপ্রিয় হিন্দি সিরিয়াল আগর তুম না হোতে শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি পেয়ার কা পেহলা নাম রাধা মোহন পরিচালিত বলেই জানা গিয়েছে।

রক্ষাবন্ধন... রসাল আপনে ভাই কি ঢল
রক্ষাবন্ধন... রসাল আপনে ভাই কি ঢল হল একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক। এতে অভিনয় করেছেন নিশান্ত মালকানি, নায়রা বন্দোপাধ্যায়, আজিঙ্কা মিশ্র এবং হার্দিকা শর্মা। কম টিআরপি থাকার কারণে চলতি বছরের ৩০ এপ্রিল শেষ শুটিং হয়েছে বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications