পুজোয় কী খেতে চান উত্তম কুমারের নাতবউ জেনে নিন

পুজোয় কী খেতে চান উত্তম কুমারের নাতবউ জেনে নিন

টেলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ হলেন দেবলীনা কুমার। কোনও না কোনও কারণে তিনি প্রায় সময়েই লাইমলাইটে থাকেন। তাছাড়া শরীর সম্পর্কে খুব সচেতন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মাঝে মধ্যেই তার শরীরচর্চার ছবি শেয়ার করে থাকেন। যা দেখে অনেকেই অবাক হন। তার কারণ বয়স বাড়লেও তিনি শরীর সম্পর্কে খুব সচেতন। তাই তো তিনি এত সুন্দর লাস্যময়ী শরীর ধরে রেখেছেন। তিনি সাইকেল নিয়ে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন। সে অভ্যাস তার কিন্তু আজ নয় ,বেশ পুরনো অভ্যাস। সারা বছর কঠোর নিয়ম মানেন। অবশ্যই তিনি ডায়েটে থাকেন। সামনেই পুজো, আর বেশি দিন বাকি নেই, তার আগে তারকাদের নানারকম ইচ্ছা তো থাকেই তেমনি রয়েছে দেবলীনা কুমারের। এই ফিটনেস ফ্রিক পুজোর সময় কী খেতে চান, নিশ্চয়ই আপনিও জানতে চাইছেন, তাহলে জেনে নিন।

কীভাবে এত সুন্দর স্বাস্থ্য ধরে রাখেন অভিনেত্রী

কীভাবে এত সুন্দর স্বাস্থ্য ধরে রাখেন অভিনেত্রী

হিন্দুদের বড় উৎসব হল দুর্গাপুজো। এই দুর্গাপুজোর আগে চেহারা বা ওজন কমানোর ইচ্ছা সবারই থাকে। আর তা নিয়ে সবাই ডায়েট করতেও ব্যস্ত থাকে। সারা বছর ধরেই ডায়েট করে চলেন ফিটনেস ফ্রিক দেবলীনা। চেহারা কমানোর জন্য জিমে যাওয়া যে খুব জরুরী সেটা কিন্তু তিনি মোটেও বিশ্বাস করেন না। অভিনেত্রী মতে শরীরচর্চার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখাই একমাত্র উপায়। কারণ তার মতে কয়েক ঘণ্টা, এক বা দেড় ঘন্টা জিম করে এলাম তারপর আর করতে পারলাম না এমন শরীরচর্চা তিনি মোটেই পছন্দ করেন না। তিনি বলেন, যদি ওয়েট ট্রেনিং এবং কার্ডিয়ো করা যায় দিনে একবার কি দুবার তাহলে ভেতর থেকে শক্তি পাওয়া যায় । সেই সঙ্গে শরীরও সুস্থ থাকে। নিজেও এমনটাই মানেন।

 খেতে খুব ভালোবাসেন অভিনেত্রী

খেতে খুব ভালোবাসেন অভিনেত্রী

অভিনেত্রী দেবলীনা খেতে খুব ভালোবাসেন তা তিনি নিজেই জানিয়েছেন। তাহলে এক কথায় ভোজনরসিক তিনি। সারা বছর ডায়েট করলে পুজোয় তিনি ভালো-মন্দ খাবেন না তাই হয় নাকি। তিনি সব খাবার খেতেই পছন্দ করেন অভিনেত্রী। যদিও তা বিশ্বাস করতে চান না অনেক অনুগামীই। তিনি বিরিয়ানি, মিষ্টি খেতে খুব ভালোবাসেন। সেগুলো দেখলে তিনি লোভ সামলাতে পারেন না। তাই তার মতে পূজো আসছে আর হাতে বেশি বাকি নেই। তাই এই সময়ে কোনও কঠিন ডায়েট মানবেন না অভিনেত্রী।

 পুজোর সময় কী খেতে পছন্দ করেন তিনি

পুজোর সময় কী খেতে পছন্দ করেন তিনি

পুজোর পাঁচটি দিন নিজের পাড়ার পুজোতেই তিনি থাকেন। জমিয়ে খান ভোগের খিচুড়ি আর বেগুনভাজা। তাহলে এর থেকে প্রমাণিত দেবলীনা কুমার ভোগেরখিচুড়ি আর বেগুন ভাজা খেতে খুব ভালোবাসেন। তবে তার অনুগামী জানতে চাইছেন, পুজোর পর থেকে তিনি কী আবার ডায়েট শুরু করবেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+