‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে কোন চরিত্রের মুখ বদলে যাচ্ছে, জানেন

‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে কোন চরিত্রের মুখ বদলে যাচ্ছে, জানেন

অনেক সময়ই কিন্তু সিরিয়ালের চরিত্রের মুখ বদল হয়। তাছাড়া অনেক অভিনেত্রী অনেক সময় আলাদা আলাদা চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করে থাকেন। আবার অনেকে বিরতিও নেন সিরিয়াল থেকে। তার জন্য চরিত্রের বদল হয়েই থাকে।

‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে কোন চরিত্রের মুখ বদলে যাচ্ছে, জানেন


কিছুদিন আগে জি বংলার জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ থেকে বিদায় নিয়ে ছিলেন বিনুনি। তারজন্য বেশ মন খারাপ ছিল অভিনেত্রীর ভক্তদের। এবার বিনুনির চরিত্রে অভিনয় করতে আসছেন অভিনেত্রী নবনীতা দত্তকে।

নবনীতা স্টার জলসার ধারাবাহিক 'আয় তবে সহচরী’ সিরিয়ালে পলার ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। এবার পলার পাশাপাশি বিনুনি হিসেবেও দেখা মিলবে তার।

জানা গিয়েছে বিনুনির চরিত্রে যিনি অভিনয় করতেন, তিনি বর্তমানে স্টার জলসায় ধারাবাহিক 'মন ফাগুনে’ ঋষির পিসির চরিত্রে অভিনয় করছেন। ফলে দুই ধারাবাহিকের কাজের চাপেই নাকি লক্ষ্মী কাকিমা থেকে সরে গেছেন তিনি। বিনুনির চরিত্রে নবনীতাকে কতটা পছন্দ করবেন ভক্তরা, সেটাই দেখার বিষয়।

বলা বাহুল্য, জি বাংলার তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে অনেকেই মজা পেয়েছেন।কিন্তু কি আছে সেই প্রোমোতে? প্রোমোতে দেখা যাচ্ছে লক্ষ্মী কাকিমা এবার 'দিদি নম্বর ১’ রচনা বন্দোপাধ্যায়ের মুখোমুখি হবেন। কিন্তু কেন? কারণ ভাড়া বাড়িতে এসেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছেন খুব কষ্ট করে স্টোবে খিচুড়ি রান্না করছেন অভিনেত্রী। বাড়িতে প্রেসার কুকার নেই। তাই শেষমেশ তাঁকে কড়াইতে খিচুড়ি বসাতে হয়েছে। ওদিকে আবার খাবার জন্য বর খুব তাড়াহুড়ো করছে। কী করবেন তিনি।

রান্না করার সময় লক্ষ্মী কাকিমা পাশের বাড়ি টিভির দিকে চোখ যেতে সেখানে দেখেছেন এই শোতে খেললে একজন প্রেসার কুকার জিতেছেন। আর সেই সময়ই তার মাথায় খেলে গেল তিনিও এই শোতে গেলে জিততে পারেন প্রেসার কুকার। আর তাই প্রেসার কুকার জিততে তিনি 'দিদি নম্বর ১’ হাজির হবেন। তাঁর এই কথা শুনে তাঁর বর বললেন, ক্ষেপলে নাকি। ছাড়ার পাত্রী নন লক্ষ্মী কাকিমাও। তাই তিনি এই শোতে যাবেন। আবার জিতবেও প্রেসার কুকারও। এ প্রোমে ভাইরাল হতেই অনেকেই হাসছেন। আবার অনেকে বলছেন কবে এটি তাঁরা টিভির পর্দায় দেখতে পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+