বছরের প্রথমেই টিআরপির তালিকায় বড় পরিবর্তন! প্রথম স্থানে নেই জগদ্ধাত্রী, মিঠাই

বছরের প্রথমেই টিআরপির তালিকায় বড় পরিবর্তন! প্রথম স্থানে নেই জগদ্ধাত্রী, মিঠাই

নতুন বছর পড়ে গেছে। বছরের প্রথমেই টিআরপির তালিকা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সিরিয়াল প্রেমীরা। দর্শকদের বিনোদন মানেই কিন্তু বাংলা ধারাবাহিকের কথাই সকলের প্রথম মনে আসে। সন্ধে হলেই টিভির সামনে হাতে রিমোট নিয়ে বসে পড়েন সকলেই। চলতি সপ্তাহেই টিআরপির তালিকা সকলের সামনে চলে এসেছে। দেখে নিন কে কাকে পিছনে ফেলে এগিয়ে গেল।

বছরের প্রথমেই টিআরপির তালিকায় বড় পরিবর্তন! প্রথম স্থানে নেই জগদ্ধাত্রী, মিঠাই


এবারও কি প্রথমে জায়গা করে নিল জগদ্ধাত্রী? আগের সপ্তাহে অর্থাৎ বছরের শেষ সপ্তাহেও কিন্তু সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছিল জগদ্ধাত্রী। কিন্তু নতুন বছরের প্রথমেই টিআরপির তালিকায় বড় চমক দিল অনুরাগের ছোঁয়া। চলতি সপ্তাহে টি আর পির তালিকায় প্রথমে স্থান না পেলেও বেশি পিছতে হয়নি জগদ্ধাত্রীকে। দ্বিতীয় স্থান দখল করেছে সে। মাত্র চার পয়েন্টের ফারাক তার। তবে তৃতীয় স্থানে চলে এলো গৌরী এলো। তার মোট প্রাপ্ত নম্বর ৮.১।

তবে মিঠাইয়ের স্থান টিআরপির তালিকায় হয়েছে অষ্টমে। তার প্রাপ্ত নম্বর ৭। সাহেবের চিঠি, এক্কাদোক্ক ও হরগৌরী পাইস হোটেল এই তিন ধারাবাহিক কিন্তু টক্করে চলছে বলা চলে। কারণ এদের সবার স্থান মিলছে দশমে। তবে এবার টিআরপির তালিকায় তোমার খোলা হাওয়া, সোহাগ জল নিজের জায়গা করতে পারেনি।

সদ্যই জি বাংলায় শুরু হয়েছে 'মন দিতে চাই’ ও নতুন গেম শো ঘরে ঘরে জি বাংলা’ শুরু হতে চলেছে।অভিনেতার ঋত্বিক মুখোপাধ্যায় এবং অরুনিমা হালদারের এই সিরিয়ালটি নিয়ে বেশ চর্চা চলছিল অনেকদিন ধরেই। প্রোমো দেখে বোঝা যাচ্ছে, সিরিয়ালটি ২ জানুয়ারি রাত সাড়ে ১০টা থেকে শুরু হবে। এই ধারাবাহিকের গল্প কী নিয়ে তা জানুন এখান থেকে। অরুনিমা চরিত্রটি বেশ হাসিখুশি, ছটপটে, স্বাধীনচেতা মনোভাবের একজন মেয়ের চরিত্র। সে তবে অন্যায় দেখলে সে একদমই চুপ করে থাকেন না। সেইসঙ্গে মেয়েদের অপমান ও মেনে নিতে পারেন না অরুনিমা। তার বিপরীতে অভিনয় করবেন হৃতিকের চরিত্রের তার সিরিয়ালে তার চরিত্রের নাম হয়েছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়।


এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা

  • প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৮.৯)
  • দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৫)
  • তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৮.১)
  • চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি (৭.৯)
  • পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী/ বাংলা মিডিয়াম (৭.৭)
  • ষষ্ঠ স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.৪)
  • সপ্তম স্থানে রয়েছে গাঁটছড়া/ আলতা ফড়িং (৭.১)
  • অষ্টম স্থান দখল করেছে মিঠাই (৭.০)
  • নবম স্থানে রয়েছে রঙা বউ (৬.১)
  • দশম স্থানে রয়েছে সাহেবের চিঠি/ এক্কা দোক্কা/ হরগৌরী পাইস হোটেল (৫.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+