ফের ক্যামবাক মিঠাইয়ের, এই সপ্তাহের টিআরপি তালিকায় কে কোথায়
চলতি সপ্তাহে প্রথম স্থান ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। ৯.৩ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সে। তবে কিছু নম্বর এর ব্যবধান রয়েছে জগদ্ধাত্রীর। ৯ নম্বর পেয়ে জগদ্ধাত্রী দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
টিআরপি তালিকা প্রকাশ হবে আর উত্তেজনা থাকবে না অনুগামীদের মধ্যে, তাই আবার হয় নাকি! চলতি সপ্তাহের টিআরপি তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সেখানে বেশ বড়সড় রদবদল হতে দেখা গেছে। কয়েক সপ্তাহ ধরে গাঁটছড়া, জগদ্ধাত্রী সঙ্গে এঁটে উঠতে পারছিল না মিঠাই। তবে চলতি সপ্তাহে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে মিঠাই। প্রতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি দেখার জন্য মুখিয়ে থাকেন সিরিয়াল প্রেমীরা। কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে এগিয়ে গেল তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন সকলে। এবারও কিন্তু সেরার সেরা শিরোপা পেল অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রী আর প্রথমে তাঁর নিজের জায়গা ধরে রাখতে পারল না।

সপ্তম স্থানে রয়েছে মিঠাই
চলতি সপ্তাহে প্রথম স্থান ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। ৯.৩ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সে। তবে কিছু নম্বর এর ব্যবধান রয়েছে জগদ্ধাত্রীর। ৯ নম্বর পেয়ে জগদ্ধাত্রী দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তবে মিঠাই কিন্তু এবার তার ফলাফল খুব ভালোই করেছে। সপ্তম স্থানে রয়েছে মিঠাই। খেলনা বাড়ি ও নিম ফুলের মধু পুরো হাড্ডাহাড্ডি লড়াই করছে। দুজনেই রয়েছে চতুর্থ স্থানে। দুজনেরই পয়েন্ট ৮.৪।

রাঙা বউ কোন স্থান দখল করল
তবে পঞ্চমী স্থান অনেকটাই কমেছে টিআরপির তালিকায়। দশম স্থানে চলে এসেছে পঞ্চমী, শ্রুতি সাদের রাঙা বউ ৭.৬ নম্বর পেয়ে পঞ্চম স্থানে চলে এসেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে সেরা দশের তালিকায় নিজের জায়গায় করতে পারছিল না মিঠাই। তবে এই সপ্তাহে মিঠাইয়ের নম্বর দেখে খুশি হয়েছেন মিঠাইয়ের ভক্তরা। তবে পিছিয়ে নেই কিন্তু গাঁটছড়াও, ষষ্ঠ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক।

চলতি সপ্তাহে টিআরপির তালিকা, দেখুন
- প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৯.৩)
- দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৯.০)
- তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৮.৬)
- চতুর্থ স্থানে রয়েছে খেলনা বাড়ি ও নিম ফুলের মধু (৮.৪)
- পঞ্চম স্থানে রয়েছে রাঙা বউ (৭.৬)
- ষষ্ঠ স্থানে রয়েছে গাঁটছড়া (৭.১)
- সপ্তম স্থানে রয়েছে মিঠাই (৭.০)
- অষ্টম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম (৬.৯)
- নবম স্থানে রয়েছে মেয়েবেলা (৬.৭)
- দশম স্থানে রয়েছে পঞ্চমী ও হরগৌরী পাইস হোটেল (৬.৬)












Click it and Unblock the Notifications