চলতি সপ্তাহে জগদ্ধাত্রীকে কি হারাতে পারল অনুরাগের ছোঁয়া? দেখুন টিআরপির তালিকা
সম্প্রতি নতুন অনেক ধারাবাহিক শুরু হয়েছে, কিন্তু টিআরপির তালিকায় নিজেদের স্থান কেউই করতে পারেননি।
প্রতি সপ্তাহের বাংলা ধারাবাহিকের টিআরপি দেখার জন্য মুখিয়ে থাকেন সিরিয়াল প্রেমীরা। কোন ধারাবাহিক কাকে পিছনে ফেলে এগিয়ে গেল তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন সকলে। এবারও কিন্তু সেরার সেরা শিরোপা পেল অনুরাগের ছোঁয়া। জগদ্ধাত্রী আর প্রথমে তাঁর নিজের জায়গা ধরে রাখতে পারল না। এই সপ্তাহে দুই ধারাবাহিকের মধ্যে কিন্তু বিস্তর ফারাক লক্ষ্য করা গেছে।

সম্প্রতি নতুন অনেক ধারাবাহিক শুরু হয়েছে, কিন্তু টিআরপির তালিকায় নিজেদের স্থান কেউই করতে পারেননি। যেমন, সোহাগ জল, তোমার খোলা হাওয়া, মন দিতে চাই’। দিন যত এগোচ্ছে মিঠাই ধারাবাহিকটি ততই টিআরপির তালিকায় নিজের স্থান হারাচ্ছে। এই সপ্তাহে মিঠাই ধারাবাহিকের স্থান দাঁড়িয়েছে দশমে। তাঁর প্রাপ্ত নম্বর ৫.৯। তৃতীয় স্থান দখল করেছে গৌরী এলো। যার প্রাপ্ত নম্বর ৭.৮।
প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৯.১)
দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.৪)
তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো (৭.৮)
চতুর্থ স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.৬)
পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী / বাংলা মিডিয়াম (৭.২)
ষষ্ঠ স্থানে রয়েছে রাঙা বউ/ খেলনা বাড়ি (৬.৯)
সপ্তম স্থানে রয়েছে এক্কা দোক্কা (৬.৮)
অষ্টম স্থান দখল করেছে গাঁটছড়া (৬.৬)
নবম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল/ আলতা ফড়িং (৬.৩)
দশম স্থানে রয়েছে মিঠাই (৫.৯)
শুরু হচ্ছে আরও এক নতুন ধারাবাহিক
আবারোও পর্দায় ফিরছেন বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে 'রামপ্রসাদ'। সেখানেই দেখা মিলবে অভিনেতার। ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। যা দেখে খুব খুশি হয়েছেন সব্যসাচীর ভক্তরা।অভিনেতা সাধক রামপ্রসাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সৌদামিনীর সংসার খ্যাত সুষ্মিলি আচার্যকে। এই ধারাবাহিকটি একটি ভক্তিমূলক ধারাবাহিক। মা কালীর ওপরেই তৈরি করা হয়েছে ধারাবাহিকটি তা প্রোমো দেখে বোঝা যাচ্ছে। এই সিরিয়ালে মা কালীর ভূমিকা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল দেকে।












Click it and Unblock the Notifications