কোথায় মধুচন্দ্রিমায় যাওয়ার প্ল্যান রয়েছে সুদীপ্তা ও সৌম্যর, কবে ফিরছেন ধারাবাহিকের শ্যুটে?
টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ১ মে অভিনেত্রী বাঁধা পড়েছেন সৌম্য বক্সীর সঙ্গে। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সির ছেলের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজকীয়ভাবে পালিত হয়েছে তাদের বিয়ে থেকে বৌভাতের অনুষ্ঠান। তবে বর্তমানে সকলেই কিন্তু চেয়ে রয়েছেন এই দম্পতি কোথায় হানিমুন সারবেন, তা জানার জন্য। কবেই বা অভিনেত্রী সিরিয়ালের শ্যুটে ফিরবেন, তা জানবার জন্য যেন মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

অভিনেত্রীর লাস্যময়ী লুকে পাগল ভক্তরা
বর্তমানে অভিনেত্রী সুদীপ্তা জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক সোহাগজলে বেনী বৌদির চরিত্রে অভিনয় করছেন। খল চরিত্রে অভিনয় করবার জন্য বেশ জনপ্রিয় কিন্তু তিনি। বিয়ের পর নানান ছবি শেয়ার করেছেন তিনি। সেলফিও তুলেছেন অনেক। কপালে ভর্তি সিঁদুর, গলায় সোনার চেনে বেশ মানিয়েছে কিন্তু অভিনেত্রীকে। তার লাস্যময়ী লুক দেখে অবাক হচ্ছেন অনেক অনুগামীরাই।

কবে শ্যুটে ফিরবেন তিনি
তবে অভিনেত্রী কোথায় হানিমুনে যাচ্ছেন তা নিয়ে যেন উৎসাহে শেষ নেই অনুগামীদের। জানা গিয়েছে, এখনই মধুচন্দ্রিমাতে যাওয়ার এখনই কোনও প্ল্যান তাঁদের। এই সব বিয়ের অনুষ্ঠান কাটল। অভিনেত্রী আবারও তার কাজ শুরু করবেন অর্থাৎ সোহাগ জলের শ্যুটে ফিরবেন। তিনি বর্তমানে খুব ব্যস্ত ধারাবাহিকের কাজ নিয়ে। বিয়ের জন্য তিনি ছুটি নিলেও খুব বেশি দিন ছুটি নেননি তিনি।

কবে যাবেন হানিমুনে
জানা গিয়েছে, মে মাসের ৯-১০ তারিখে নাগাত নাকি শ্যুটে ফিরবেন অভিনেত্রী। তাই তিনি এখনই হানিমুনে যেতে পারছেন না। জানা গিয়েছে, তাদের হানিমুন কয়েক মাস পরেই হবে। দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে তারা হানিমুন সারবেন, এও জানিয়েছেন তিনি। অভিনেত্রীর স্বামীর বাড়িতে খুব বড় করে কালীপুজো হয়। আর এইসময় বাড়ির বউ হিসেবে সেখানে তো থাকতেই হবে অভিনেত্রীকে। তাই সব কাজ মিটিয়ে তবেই তারা মধুচন্দ্রিমায় যাবেন।
বলা বাহুল্য, বিয়ের নিমন্ত্রিতের সংখ্যা প্রায় ৭০০ জন। বিয়ের মেনুতে ছিল বাঙালি আর মোগলাই খাবারের নানান পদ। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা সবই ছিল খাবারের তালিকায়।টুকটুকে লাল বেনারসিতে দারুণ সুন্দর লাগছে অভিনেত্রীকে, গা ভর্তি সোনার গয়না, মাথা মুকুট, গলায় গোলাপের মালা, মুখে মিষ্টি প্রাণ জোড়ানো হাসি, সব মিলিয়ে সুদীপ্তাকে অপরূপা বললেও কম বলা হয়। বিয়ের আগে তাঁরা কিন্তু প্রি- ওয়েন্ডিং ফটোশ্যুটও করেছিলেন, সেই ছবিও তিনি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছিলেন। কালো পোশাকে দু'জনকেই দারুণ সুন্দর লাগছে। চোখ ফেরানো দায় হচ্ছে সকলের।












Click it and Unblock the Notifications