পুলের জলে ভাসছে প্রাতঃরাশের প্লেট, কোথায় ঘুরতে গেলেন তারকা জুটি নীল-তৃণা
পুলের জলে ভাসছে প্রাতঃরাশের প্লেট, কোথায় ঘুরতে গেলেন তারকা জুটি নীল-তৃণা
কিছুদিন আগের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য আর অভিনেত্রী তৃণা সাহার। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছিলেন। তবে, নীল সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি শেয়ার করলেন তাতে সকলে অবাক। কোন একটি পুলের ধারে তারকা জুটি ব্রেকফাস্ট করছেন। আর এই ছবি দেখেই নেটিজেনদের অনেকের মতে, দম্পতি এখন আছেন কোথায়? তাঁরা দূরে কোথায় ঘুরতে গেছেন!
‘আমরা কি মালদ্বীপে’?- নীল
উদ্বেগ বাড়িয়ে অভিনেতা ছবির ক্যাপশানে লিখেছেন 'আমরা কি মালদ্বীপে'? আসলে তারকা জুটি বিদেশে নয় বিবাহবার্ষিকীর জন্য কলকাতা কাছে একটি রিসর্টে গিয়েছিলেন নীল আর তৃণা।সেখানের একটি ফটো দিয়েছেন ইন্টারনেটে। মালদ্বীপে আদলেই ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল। জুস থেকে চা, স্যান্ডুইচ, বিভিন্ন ধরনের ফল ছিল আয়োজনে। পুলের জলে নানারকম ব্রেকফাস্টে সাজানো খাবার প্লেট। যা দেখে অবাক নেটিজেনরা।

‘সেরা জুটি তোমারা’- নেটিজেনরা
অনেক দিন ধরেই তাঁদের রিলেশন ছিল। যা একবছর পূর্ণতা পেয়েছিল। তারকা জুটি তাঁদের ছবি সোশ্যাল সাইটে ছড়লেই নেটিজেনদের অনেক কমেন্ট করতে দেখা যায় । আবার অনেকে ভালোবাসার ইমোজিও পাঠায়। অনেকেই তাঁদের ছবিতে কমেন্ট করে বলেন, তারকা জুটি 'সেরা কাপল','তোমাদের দু'জনকে সুন্দর মানিয়েছে, 'তোমারা খুব ভালো থাকো' আরও কত কী। তাঁদের কে যে সকল অনুরাগীরা পছন্দ করেন তা বোঝার অপেক্ষা রাখে না।

তারকা দম্পতি কোথায় পার্টি দিলেন
বিবাহবার্ষিকীতে বন্ধুদের অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে দেখার মত পার্টি দিয়েছিলেন। অভিনেত্রী সুন্দর সেজেছিলেন। তিনি পড়েছিলেন কালো রঙের সিফন-নেট শাড়ি সেই সঙ্গে ফ্যশানেবল ব্লাউজও পরেছিলেন। কম যাননি অভিনেতাও।

‘কাঁচা বাদাম’গানে নেচে আসর জামালেন তাঁরা
তারকা দম্পতি বিবাহবার্ষিকীতে 'কাঁচা বাদাম'গানে নেচে আসর জমিয়ে ছিলেন। বীরভূমের ভুবন বাদ্যকরের এই গান সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। আর সেই গানে নেচে সাড়া ফেললেন তারকা দম্পতিও। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন, সেখানে লিখেছিলেন,' , 'প্রথম বিবাহবার্ষিকী, আমাদের পাগলামি'।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications