আবার কোথায় ঘুরতে চললেন এই তারকা জুটি, খুশিতে সময় কাটাচ্ছেন তাঁরা?
আবার কোথায় ঘুরতে চললেন এই তারকা জুটি, খুশিতে সময় কাটাচ্ছেন তাঁরা?
বর্তমানে ছুটির মুডে সময় কাটাচ্ছেন অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্য। থাইল্যান্ডে ঘুরতে গিয়েছে তারা। বর্তমানে উমা ধারাবাহিকে অভিনয় করে সকলে নজর কাড়চ্ছেন নীল। এদিকে তাঁর স্ত্রী তৃণা ছোট পর্দায়ও কাঁপাচ্ছেন, পাশাপাশি বড় পর্দাও কাজ করছেন তিনি। 'শ্রীমতী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তারকা জুটি সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয়। প্রায় সময় নানা ভিডিও ও ছবি পোস্ট করে থাকেন অনুগামীদের জন্য।

তাঁরা এখন থাইল্যান্ডে ঘুরতে গেছেন। সেখান থেকে অনেক ঘোরার ছুটিও শেয়ার করেছেন। যা দেখে খুশি হয়েছেন সকলে। এবার আবারও তারকা জুটি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁদের হাতে ট্রলি সমেত দেখা গিয়েছে। সেই সঙ্গে অভিনেত্রী ভিডিও শেয়ার করে লিখেছেন একটি সুন্দর ক্যাপশন। সেখানে লেখা আছে,’ অনুমান করুন আমাদের পরবর্তী গন্তব্যস্থল কী’। ভিডিওতে দেখা যাচ্ছে নীলকে একটি হলুদ টি শার্ট এবং ডেনিম হ্যাফ প্যান্টে আর অভিনেত্রীকে দেখা গিয়েছে নীল পোশাকে। তাহলে তাঁরা এখন কোথায় ঘুরতে যাচ্ছেন সেটাই জানার বিষয়।
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, সেখানে সুন্দর একটি ম্যাজিক ভিডিও বানাতে দেখা গেল অভিনেত্রীকে। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। যাতে অনেক মানুষকে লাইক ও কমেন্ট করতে দেখা গেছে। কিন্তু কি আছে সেই ভিডিওতে? ভিডিওতে যায় অভিনেত্রী সুন্দর একটি পোশাক পরে সিঁড়ি দিয়ে নামছিলেন, সেই সময় আচমকাই তিনি উধাও হয়ে যান, আর তার জামাটা পরে যায়, তারপর আবার তিনি ডাইনিং রুমের চেয়ারে এসে বসেন ব্যস আবারও উধাও হয়ে যান, আর চেয়ারে পরে থাকে সেই জামাটি তবে, এখানেই শেষ নয় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তার কিছুক্ষণ পরে। এই ভিডিওর সঙ্গে সেট করা ছিল একটি সুন্দর হিন্দি গান 'লামহা লামহা’। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার পাশপাশি অভিনেত্রী সুন্দর একটি ক্যাপশনও দিয়েছেন। তার এই ভিডিওতে অনুগামীদের পাশাপাশি কমেন্ট করতে দেখা গেছে তাঁর স্বামী অভিনেতা নীলকে। যা দেখে খুব খুশি হয়েছেন সকলে।
অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। সিরিজের নাম 'মার্ডার বাই দ্য হিলস'। আর এখানে অভিনয় করেছেন তৃণা। তা তিনি এত খুশি। অভিনেত্রী ওয়েব সিরিজ ছাড়াও সিরিয়ালেও অভিনয় করে সকলের বিশেষ নজর কেড়েছেন। তাছাড়াও তিনি কিন্তু সিনেমাও করেছেন।এই প্রথমবার অঞ্জন দত্তের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা। আর তার জন্য তিনি যে বেজায় খুশি তা অভিনেত্রীর ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলেই দেখা যাবে। কারণ সেখানে তিনি অঞ্জন দত্তের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মুখে উপচে পড়া হাসি। ছবি পোস্ট করে তৃণা লিখেছেন, বারবার মনে করার মত একটা মুহূর্ত। এই কাজ মনে রাখার মতো। হ্যাঁ অঞ্জনদা, তুমি প্রেরণা আর নিজেই একজন প্রতিষ্ঠান, আরও বিস্তারিত খুব তাড়াতাড়ি আসছে। দার্জিলিংকে কেন্দ্র করে এই সিনেমার গল্প।












Click it and Unblock the Notifications