কবে, কখন, কোথায় শুরু হবে ‘মাধবীলতা’, কী নিয়ে ধারাবাহিকের গল্প

কবে, কখন, কোথায় শুরু হবে ‘মাধবীলতা’, কী নিয়ে ধারাবাহিকের গল্প

নতুন ধারাবাহিক কবে থেকে শুরু হবে তা জানার জন্য অধীর আগ্রহে সকলে অপেক্ষা করেন। এবার স্টার জলসায় আসছে নতুন এক সিরিয়াল 'মাধবীলতা’। অনেক দিন শোনা যাচ্ছে যে ধারাবাহিকটি শুরু হবে তবে কবে কোন সময়ে থেকে এটি সম্প্রচারিত হবে তা জানা যায়নি। অবশেষে অনুগামীদের কথা ভেবে চ্যানেলের তরফে জানানো হয়েছে কোন সময়ে কবে থেকে শুরু হবে আসন্ন ধারাবাহিকটি।

কবে, কখন, কোথায় শুরু হবে ‘মাধবীলতা’, কী নিয়ে ধারাবাহিকের গল্প


চ্যানেলের তরফে জানানো হয়েছে , ২২ অগাস্ট থেকে রাত সাড়ে ৮ টায় স্টার জলসায় সম্প্রসারিত হবে এই ধারাবাহিকটি। রাতে গোনা আর মাত্র ৫ দিন বাকি। কবে থেকে সিরিয়ালটি শুরু হবে তারই অপেক্ষায় মানুষ।

টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ শ্রাবণী ভুঁইয়া। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জীবন সাথী সিরিয়ালের ঝিলামের অভিনয় করে বেশ জনপ্রিয়তা কুঁড়িয়েছেন তিনি। এবার নতুন গল্প নিয়ে আসছেন ঝিলাম। ধারাবাহিকের নাম 'মাধবীলতা’। তাঁর বিপরীতে দেখা মিলবে বরণ সিরিয়াল খ্যাত সুস্মিত মুখোপাধ্যায় অর্থাৎ রুদ্রিকের।

ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝিলামের নাম হয়েছে মাধবীলতা। তাঁর মুখে শোনা যাচ্ছে 'এ জঙ্গল আমার প্রাণ। গাছ আমার মা। গাছ কাটতে যে আসবে আমি তাঁর হাত কেটে নেব।' অসৎ লোকেদের হাত থেকে মাধবী লতা অর্থাৎ আদিবাসী মেয়ে জঙ্গলকে বাঁচাতে চায়।

এখানে গ্রামের প্রভাবশালী ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন কুশল চক্রবর্তী। ধারাবাহিকের তাঁর নাম হয়েছে পুষ্পরঞ্জন চৌধুরী। তিনি জঙ্গল কেটে চোরা চালান করেন। আবার গ্রামের অনুষ্ঠানে সকলের চোখে ভালো থাকার জন্য গাছ রোপণও করে থাকেন তিনি। তাঁর ছেলে ফটোগ্রাফার। তাঁর চরিত্রে অভিনয় করছেন সুস্মিত।

আড়াল থেকে সে মাধবীলতার ছবি তোলেন সে। কেমন হবেন ধারাবাহিকটি। সেটা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি। তবে কবে কোন সময় ধারাবাহিকটি সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।

অপরদিকে, জি বাংলায় আসছে 'জগদ্ধাত্রী’। ইতিমধ্যে চ্যানেলের তরফের ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। এটি কিন্তু নারীকেন্দ্রিক সিরিয়াল হবে বলেই মনে করা হচ্ছে। কখন কবে কোন সময়ে টিভির সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি। শেয়ার করা প্রোমোতে দেখা যাচ্ছে, ঘরোয়া, সাধারণ মেয়ে জগদ্ধাত্রী। তবে সে ভীষণ ভীতু। প্রথমবার পুজোর জোগাড়ের দায়িত্বে পড়েছে তাঁর কাঁধেই। সবকিছু সামলাতে প্রায় হিমসিম খাচ্ছেন। আবার ক্যামেরা হাতে নায়ক ব্যস্ত কাছের মানুষের ছবি তুলতে। তারপর দেখা গেল এক অন্য মোড়। পুজোর জন্য গঙ্গাজল আনবার কথা উঠতেই, তার ফোনে আসে একটি অ্যালার্ট, লেখা 'গঙ্গাজল’। এরপরই শাড়ি আর স্নিকার্সে দৌড় লাগায় সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+