অপেক্ষার অবসান, শীঘ্রই শুরু হবে 'জগদ্ধাত্রী’, কবে, কখন সম্প্রচারিত হবে, তা জেনে নিন এখানে
অপেক্ষার অবসান, শীঘ্রই শুরু হবে 'জগদ্ধাত্রী’, কবে, কখন সম্প্রচারিত হবে, তা জেনে নিন এখানে
প্রোমো অনেক আগেই শেয়ার হয়েছে, তবে কবে কখন থেকে ধারাবাহিকের সম্প্রচার হবে তা জানা যায়নি। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন 'জগদ্ধাত্রী’ সিরিয়াল কবে থেকে সম্প্রচার হবে তা জানার জন্য। তবে অনুগামীদের কথা ভেবে চ্যানেলের তরফে জানানো হয়েছে, চলতি মাসের ২৯ তারিখ থেকে রোজ সন্ধে সাত টায় সম্প্রসারিত হবে আসন্ন ধারাবাহিকটি।

ঘরোয়া, সাধারণ মেয়ে জগদ্ধাত্রী। তবে সে ভীষণ ভীতু। প্রথমবার পুজোর জোগাড়ের দায়িত্বে পড়েছে তাঁর কাঁধেই। সবকিছু সামলাতে প্রায় হিমসিম খাচ্ছেন। আবার ক্যামেরা হাতে নায়ক ব্যস্ত কাছের মানুষের ছবি তুলতে। তারপর দেখা গেল এক অন্য মোড়। পুজোর জন্য গঙ্গাজল আনবার কথা উঠতেই, তার ফোনে আসে একটি অ্যালার্ট, লেখা 'গঙ্গাজল’। এরপরই শাড়ি আর স্নিকার্সে দৌড় লাগায় সে। জানেন জগদ্ধাত্রীর অন্য এক রূপ আছে।
তিনি কিন্তু স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। গুণ্ডাদের হাতে কিডন্যাপ হওয়া কাঁকন আর তাঁর মা-কে বাঁচাতে গঙ্গাবঙ্গে ছুটে যায় সে। এরপর স্ট্রিমারের উপরই পাওয়ার প্যাক অ্যাকশন। তবে কেমন হবে ধারাবাহিকের গল্প। সিরিয়াল শুরু হওয়ার পরই তা জানা যাবে। এই ধারাবাহিকে অভিনয় করবেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় ও অভিনেত্রী নবাগতা অঙ্কিতা মল্লিক। সিরিয়ালটি শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষ। বর্তমানে নারীকেন্দ্রিক সিরিয়াল সকলেই একটু বেশি পছন্দ করে থাকেন। আসন্ন ধারাবাবাহিকটিও নারীকেন্দ্রিক। এই ধারাবাহিকটি সকলের খুব পছন্দ হবে আশা করা হচ্ছে। যে প্রোমোটি চ্যানলের তরফে শেয়ার করা হয়েছিল তাতে অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই। যত তাড়াতাড়ি এটি সম্প্রচারিত হবে ততই ভালো। এটি দেখার জন্য অপেক্ষা করছেন অনেকেই।
অপরদিকে, টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ শ্রাবণী ভুঁইয়া। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জীবন সাথী সিরিয়ালের ঝিলামের অভিনয় করে বেশ জনপ্রিয়তা কুঁড়িয়েছেন তিনি। এবার নতুন গল্প নিয়ে আসছেন ঝিলাম। ধারাবাহিকের নাম 'মাধবীলতা’। তাঁর বিপরীতে দেখা মিলবে বরণ সিরিয়াল খ্যাত সুস্মিত মুখোপাধ্যায় অর্থাৎ রুদ্রিকের।












Click it and Unblock the Notifications