নিউইয়র্কের রাস্তায় রঙ্গবতী গানে কোমর দোলালেন দেবলীনা

নিউইয়র্কের রাস্তায় রঙ্গবতী গানে কোমর দোলালেন দেবলীনা

টলিউডের জনপ্রিয় জুটি হলেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়। তারা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে তারা যে ঘুরতে খুব ভালোবাসে তার মাঝে মধ্যেই তার প্রমাণ দেন। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যায় লাইট ক্যামেরা অ্যাকশন থেকে তারা একটু বিরতি নেন। মাঝে মধ্যে দূরে কোথাও ঘুরতে যান তারা। এবার অভিনেত্রী নিজের প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে অনেকেই খুশি হয়েছেন।

নিউইয়র্কের রাস্তায় রঙ্গবতী গানে কোমর দোলালেন দেবলীনা


সম্প্রতি নিজের প্রোফাইলে দেবলিনা কুমার নিউইয়র্কের ছুটি কাটাতে গেছেন বলে জানা গিয়েছে। সেখানে ছুটির বিভিন্ন মুডে ছবিও বা ভিডিও শেয়ার করেছেন তিনি। রঙ্গবতী গানটি খুব জনপ্রিয়। তাছাড়া সেই গানের নাচের কোরিওগ্রাফি দেবলিনাই করেছিলেন। সেই গান সেই নাচ আজও দারুন জনপ্রিয়। তাই সেই বিদেশের মাটিতে নেচে আবার সকলকে অবাক করে দিলেন অভিনেত্রী। সেই ভিডিওই তিনি নিজের প্রোফাইলে শেয়ার করেছেন।

অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের ক্রপ টপ, কালো টাইট ফুল প্যান্ট। কাঁধে ছিল স্লিং ব্যাগ। আর মাথার উপর ছিল রোদচশমা। ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে না করতেই মুহূর্তের মধ্যে লাইক ও কমেন্ট দিতে শুরু করে দেন অনুগামীরা।

সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী। বলা বাহুল্য, একবার তিনি জানিয়েছিলেন, অভিনেত্রী দেবলীনা জানান, এটা আমার ধারাবাহিকের প্রথম কাজ। খলনায়িকা হিসাবে আমি এই প্রথম কাজ করব। রাইমা নিজেও একজন অভিনেত্রী, গ্ল্যামার ওয়ার্ল্ডের নম্বর এক তিনি। ধারাবাহিকে তিনি সাহেবের খুব ভালো বন্ধু। তিনি মনে যে, তিনি আর সাহেব একদম পারফেক্ট কাপল। সাহেব আর চিঠির সম্পর্কে রাইমার গুরুত্ব অপরিসীম।’ অভিনেত্রী সবাইকে আসন্ন সিরিয়ালটি দেখার জন্য বলেন।মাঝে মধ্যেই তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন। যেমন কিছুদিন আগে তারা এক ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, সপত্নীক গৌরব ও তাঁর দলবল সকাল সকাল সাইক্লিং করতে ভিক্টোরিয়ার সামনে গিয়েছেন তাঁরা। আর সেখানেই স্ত্রী দেবলীনার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছেন। আর তা দেখে খুব হাসছেন গৌরবপত্নী। তাঁকে বলতে শোনা গেল আবার বিয়ে! ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে তিনি লিখেছেন, ' আপনারা বিশ্বাস করুন, ও কিন্তু মোটেও এইরকম না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+