তালিবানরা কি করছে তাঁর আত্মীয়–বন্ধুদের সঙ্গে, আতঙ্কে খাওয়া–দাওয়া ছেড়েছেন আরশি খান
আফগানিস্তানের পরিস্থিতি দেখে আতঙ্কিত আরশি খান
তালিবানের দখলে চলে গিয়েছে আফগানিস্তান। কাবুল শহর দখল করার পর থেকেই ভয়ানক ভয়ানক চিত্র উঠে আসছে। আফগানিস্তানে যখন তালিবানী দাপট চলছে তখন মুম্বইয়ে বসে ভয়ে কাঁপছেন টেলিভিশন জগতের পরিচিত মুখ আরশি খান। বিগ বসের দু’টি সিজনের মাঝেই ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন আরশি।

খাওয়া–দাওয়া ছেড়ে দিয়েছেন
৪ বছর বয়সেই আফগানিস্তান থেকে মা-বাবার সঙ্গে ভারতে চলে আসেন অভিনেত্রী। জন্মসূত্রে তিনি আফগানি। তাই আফগানিস্তান তালিবানদের কবলে চলে যাওয়ার পর থেকেই তিনি আতঙ্কে রয়েছেন। ভারতে চলে এলেও তাঁদের বন্ধু এবং আত্মীয়স্বজন আফগানিস্তানে রয়েছেন। ফলে ভয়ে কেঁপে উঠছেন তাঁরা। তালিবান তাঁর পরিবার এবং বন্ধুদের সঙ্গে কী করবেন, তা ভাবলেই রক্ত হিম হয়ে আসছে বলে আশঙ্কা প্রকাশ করেন আরশি। সেই দুঃশ্চিন্তায় তিনি খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।

আফগানিস্তানের জন্য দুঃশ্চিন্তায় আরশি
তবে শুধু নিজের আত্মীয় বা বন্ধুদের কথা ভেবে নয়, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন সেই দেশের মহিলা ও শিশুদের কথা ভেবেও। আরশি বলেন, 'আমি যখনই তাঁদের কথা ভাবছি আমি শিউরে উঠছি। আমরা যদি এখন সেখানে থাকতাম আমাদের সঙ্গে কি অবস্থা হত। আঁতকে উঠছি আমি। আমার মা-বাবা সমানে প্রার্থনা করে চলেছেন। এখানে বসে অসহায় লাগছে।'

আবেগপ্রবণ আরশি খান
বিগ বস ১৪-এর প্রতিযোগী আরশি খান টেলিভিশন জগতে খুবই পরিচিত একটি মুখ। বিগ বসের দু'টি সিজনেই তিনি যথেষ্ট ভালো পারফর্ম দেখিয়েছেন নিজের। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালো রকমের পরিচিত। আরশির যৌন আবেদনময়ী ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ায়। মুখরা হলেও তিনি খুবই আবেগপ্রবণ।

ভোপালের বাসিন্দা আরশি খান
মাত্র চার বছর বয়সে আরশি ও তাঁর পরিবার ভোপালে চলে আসেন। যদিও কর্মসূত্রে মুম্বইতে থাকতে হয় আরশিকে। তিনি থিয়েটার করার মাধ্যমে শোবিজে পা রাখেন এবং ২০১৪ সালে তামিল ছবি মাল্লি মিষ্টু-তে অভিনয়ের মাধ্যমে ফিল্ম জগতে তাঁর অভিষেক হয়। তিনি প্রথমবার বিকাশ গুপ্তা ও শিল্পা শিন্ডের সঙ্গে বিগ বস ১১-এ আসেন এবং বিগ বস-১৪-এ চ্যালেঞ্জার হিসাবে বাড়িতে প্রবেশ করেন আরশি।

আফগানিস্তানের পরিস্থিতি
আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশঃ খারাপ হচ্ছে। ওই দেশের মানুষ যত শীঘ্র সম্ভব আফগানিস্তান ছেড়ে পালাতে চাইছেন। প্রেসিডেন্ট হাউসের দখল সহ গোটা কাবুল শহর তালিবানদের কবজায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো দেখে শিওরে উঠছেন অনেকে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে দেশ ছাড়ার জন্য কাবুল বিমান বন্দরে কাতারে কাতারে মানুষের ভিড়। অন্য একটি ভিডিয়ো আরও ভয়ঙ্কর। যাতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে বিমান থেকে পড়ে দিচ্ছেন বেশ কয়েকজন মানুষ।












Click it and Unblock the Notifications