বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ইজাজ খানকে নিয়ে কী বললেন পবিত্র পুনিয়া

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ইজাজ খানকে নিয়ে কী বললেন পবিত্র পুনিয়া

প্রত্যেক মরশুমের বিগ বসে একটা করে প্রেম পর্ব থাকবেই, বাড়ির ভেতরের সেই সব প্রেম কখনও বাইরের জগতে সফল হয়েছে অথবা সম্পর্ক ভেঙে গিয়েছে। এ বছরের বিগ বস–১৪ এর বাড়িতেও সেরকমটাই ঘটল। বাড়ির দুই হেভিওয়েট সদস্য ইজাজ খান ও পবিত্র পুনিয়ার মধ্যে ভালোলাগার সম্পর্ক তৈরি হয়। তবে তা অন্য ধাঁচে, একদিকে পবিত্র–ইজাজের মধ্যে মনোমালিন্য আবার পরক্ষণেই একে–অপরের খুব কাছে। এভাবেই গড়ে উঠেছে তাঁদের দু’‌জনের টক–মিষ্টি মধুর সম্পর্ক। পবিত্র সম্প্রতি জানিয়েছেন ইজাজের প্রতি তাঁর এই অনুভূতি খুব সত্যিকারের, তাতে কোনও খাদ নেই বা শোয়ের জন্যও তা নয়।

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ইজাজ খানকে নিয়ে কী বললেন পবিত্র পুনিয়া


তবে পবিত্র এর সঙ্গে এটাও জানান যে ইজাজের প্রতি তাঁর অনুভূতি সত্যিকারের হলেও, একে তিনি ভালোবাসা বলবেন না। বিগ বস–১৪–এর বাড়িতে ইজাজ যদিও পবিত্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে পবিত্রর প্রতি তাঁর কোনও রোম্যান্টিক অনুভূতি নেই এবং তিনি কোনওভাবেই সম্পর্কে জড়াতে চান না। কিন্তু তারপরও ইজাজকে দেখা গিয়েছে পবিত্রর সঙ্গে তিনি বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন।

এক সাক্ষাতকারে পবিত্র জানিয়েছেন যে ক্যামেরার কারণে ইজাজের প্রতি তাঁর অনুভূতি গড়ে ওঠেনি। পবিত্র বলেন, '‌ইজাজের সঙ্গে আমার এই সমীকরণ কখনই ভুয়ো নয় এবং তিনি আমার খুব ঘনিষ্ঠ, তিনি এবং আমি সর্বদাই একে–অপরের ঘনিষ্ঠ থাকতে চাই। অবশ্যই আমি তাঁকে পছন্দ করি কিন্তু এটা বুঝতে হবে যে আমরা একটা শোয়ের মাধ্যমে পরিচিত হয়েছি এবং আপনি জানেন না আপনার এই সম্পর্ক কোনদিকে মোড় নেবে। ওই বাড়িতে পরিস্থিতি ও খেলা রোজ বদলাচ্ছে।’‌ পবিত্র এও জানিয়েছেন যে তিনি বিগ বসে ভালবাসা খুঁজতে যাননি কিন্তু তাও ইজাজের প্রতি তাঁর অনুভূতি প্রকাশ পেয়েছে।

কিছুদিন আগেই পবিত্র বিগ বস ১৪ থেকে বেরিয়ে গিয়েছেন। ইজাজ এখনও রয়েছেন শোয়ে। ইজাজের সঙ্গে ফাইনালিস্ট হিসাবে রয়েছেন অভিনব শুক্লা, জ্যাসমিন ভাসিন ও রুবিনা দিলায়েক। এঁদের চারজনের সঙ্গে বাড়িতে রয়েছেন প্রাক্তন বিগ বসের সদস্যরা, যাঁরা চ্যালেঞ্জার্স হিসাবে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+